স্বরচিত কবিতা : বৈশাখী কোন এক রাতে।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতা : বৈশাখী কোন এক রাতে।
বৈশাখী কোন এক রাতে,
বসেছিলাম তোমার অপেক্ষায়।
তুমি আসবে বলেছিলে,
তাই আজও সে প্রতীক্ষায়।
কেন তুমি আসোনি,
বলোনি সেই কথা খুলে।
অভিমানে নাকি ভুল বুঝে?
হারিয়েছো তুমি অজানা গহিনে।
আজও একরাশ দুঃখ,
আমায় ঘিরে থাকে।
বেদনায় আজ ক্লান্ত আমি,
অশ্রু ঝরাই নির্জনতার মাঝে
অপেক্ষার প্রহর অতি কষ্টের,
হয়তো তুমি বুঝো,নয়তো না।
স্মৃতিময় সেই বৈশাখ,
কখনো যে ভোলা যায় না।
ভারী বর্ষণ সবাই দেখে,
ঝড়ো বাতাস শুনে কানে।
তোমায় পাওয়ার ব্যাকুলতার সুর,
আজও বাজে ভারাক্রান্ত প্রাণে।
কবিতার মর্ম কথা |
|---|
** বৈশাখী কোন এক রাতে, প্রিয়তমার অপেক্ষায় মনের অন্তরালে ঘটে যাওয়া কিছু অব্যক্ত কথার বহিঃপ্রকাশ আজকের এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।**
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
চেষ্টাটা হলো সফলতার মূল। মানুষ যে বিষয় নিয়ে যেমন চেষ্টা করবে সেই বিষয়ের উপর সে ততটাই সফলতা অর্জন করবে। ঠিক আপনি যেমন কবিতার উপরে চেষ্টা করছেন তাই এতো সুন্দর কবিতা লিখেন ভাই। আজকে আপনি বৈশাখী কোন এক রাতে নিয়ে খুবই দারুণ একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। কবিতার প্রতিটা লাইন খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাই।।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সাপোর্ট করার জন্য ধন্যবাদ। ❣
Upvoted! Thank you for supporting witness @jswit.
ধন্যবাদ সাপোর্ট করার জন্য 🙏
🙏🙏
সেই তুমিটা যেনো আর আসেনা৷ বৈশাখির সে রাত যেনো হয় দীর্ঘতম। সময় যেনো কাটেনা আর প্রিয়তমাও আসেনা। এভাবেই চলছে জীবন। আর চলবে। হয়তোবা প্রিয়তমার দেখা পাবো সেদিন৷ কিন্তু সময় থাকবেনা আর। সুন্দর কবিতা লিখেছেন ভাই।
ভালো লাগলো মন্তব্যটি পড়ে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
খুব সুন্দর একটি কবিতা তৈরি করে ফেলেছেন আপনি। এই কবিতার প্রত্যেকটি লাইন আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷ বিশেষ করে যে লাইনগুলো আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে সে লাইনগুলো হল :
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ,।
https://x.com/Nevlu123/status/1701411275220422830?s=20
খুবই সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।কবুতর মাধ্যমে আপনার মনের অনুভূতি ও সৃজনশীলতাকে প্রকাশ করেছেন। সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো ভাই আপনার জন্য।৷
আপনিও প্রতি সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করেন জেনে ভালো লাগলো।আপনার কবিতাটি সুন্দর হয়েছে ভাইয়া।অপেক্ষারত প্রিয়তমার মনের যন্ত্রণা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে কবিতায়,ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো আপনার জন্য।
অনু কবিতা থেকে আমরা সবাই অনুপ্রেরণা পেয়ে ক্ষুদ্র প্রচেষ্টায় কবিতা লেখার চেষ্টা করি। এছাড়া আপনি সবসময় দারুন কবিতা লিখেন। ভাইয়া আপনার লেখা আজকের কবিতাটিও চমৎকার হয়েছে। কবিতার লাইনগুলো অসাধারণ ছিল ভাইয়া।
পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু, ভালো থাকবেন।