এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১

আজও ব্যথিত হৃদয় চেয়ে আছে তোমার পানে।
আজও একাকীত্ব গ্রাস করে আমাকে।
আজও দক্ষিণা বাতাসে তোমার স্মৃতি মনে পড়ে।
আজও তোমার জন্য আমার মন পুড়ে।



অনু কবিতা-২

না বলা কথাগুলো মনে আছে জমা।
এই হৃদয়ে তুমি আছো হয়ে বিশালতার উপমা।
ক্লান্ত হৃদয় সহসা খুঁজে যায় তোমায়।
যখনি ডাকবে কাছে খুঁজে পাবে আমায়।



অনু কবিতা-৩

দীর্ঘশ্বাস যেন আমার পরম বন্ধু।
পিছু ছাড়ে না সহজে।
শুধু একের পর এক দুঃখ আসে।
তাই আমি দীর্ঘশ্বাস ভাসাই বাতাসে।



অনু কবিতা-৪
আমি আত্মভোলা হয়ে অজানায় হারাই।
আমি নিত্য দিনের চিত্ত সুখে পা বাড়াই।
আমি চিন্তায় মগ্ন হয়ে আবার হয়ে যাই চঞ্চলা।
আমি পথের পথিক হই,আবার হয়ে যাই পথ ভোলা।



অনু কবিতা-৫
প্রেমিক হৃদয় টা আজ দিচ্ছে হাতছানি।
নকল শহরে প্রেমের নামে হচ্ছে কানাকানি।
প্রেম যেন মরীচিকা পাওয়াটা যে দায়।
যার কপালে নেই, সে প্রেম খুঁজেও না পায়।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনি বরাবরই খুবই চমৎকার অনু কবিতা লিখে থাকেন। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকের অনু কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনু কবিতা লিখতে এবং পড়তে উভয় আমার খুব ভালো লাগে। আপনি এত সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ,।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

💜💤

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

💚💙

Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।।,

 2 years ago 

ভাইয়া কিন্তু বেশ দারুন অনু কবিতা লিখতে পারেন। আজও বেশ সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের অনু কবিতার মধ্যে নিচের অনু কবিতাটি আমার বেশী ভালো লেগেছে।

দীর্ঘশ্বাস যেন আমার পরম বন্ধু।
পিছু ছাড়ে না সহজে।
শুধু একের পর এক দুঃখ আসে।
তাই আমি দীর্ঘশ্বাস ভাসাই বাতাসে।

 2 years ago 

সব সময় সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।💤

 2 years ago 

সময় না পেলে যে ঝটপট কবিতা লিখতে পারেন এই বিষয়টি খুব ভালো লাগে আমার কাছে। আমার অবশ্য কবিতা লিখতে গেলে কখনোই লাইন মাথায় আসে না। যাই হোক ভাইয়া আজকে আপনার অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। এরকম ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। শেষের অনু কব্যতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

সব সময় সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ,।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়তে আমার অনেক ভালো লাগে। কারণ অনু কবিতা গুলো ছন্দে খুবই সুন্দর মিল থাকে। আজকের কবিতাগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

রায়হান ভাই ধন্যবাদ আপনাকে💤

 2 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লেখেন। আবার আজকে কিছু অনু কবিতা নিয়ে এসেছেন। আজকের এই অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।।

 2 years ago 

কবিতা লেখার সময় মনোযোগী না হলে কোন ভাবে কবিতা লেখা সম্ভব হয় না। যখন মন সুন্দর থাকে পরিবেশ নীরব থাকে বেশ তখন ভালোভাবে কবিতা লেখা যায়। যাক অবশেষে আপনার কাছ থেকে সুন্দর সুন্দর অনু কবিতা পড়তে পেলাম। অনেক সুন্দর লেগেছে আপনার লেখা অনু কবিতা গুলো।

 2 years ago 

আপু ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।

 2 years ago 

অনু কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে। আপনি বরাবরের মত খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা কবিতা পড়ে খুবই ভালো লাগলো। সবগুলো লাইন চমৎকারভাবে ছন্দ মিলিয়ে লিখেছেন আপনি। বিশেষ করে শেষের দুটি কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু।,

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38