স্বরচিত কবিতাঃ দুখের ইতিহাস।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1713287822237.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে ঈদের পর থেকে সবারই ব্যস্ততা চলছে আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করার আর সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি।

বর্তমানে পোস্টার ভেরিয়েশনের প্রয়োজন রয়েছে। সেজন্য চিন্তা করেছি একেক দিন একেক বিষয়বস্তু নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করবো।যদি আপনাদের ভাল লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ দুখের ইতিহাস।

লিখেছি আমি : @nevlu123


আমার অক্লান্ত পরিশ্রম আজ
শুধু শুধু বৃথা যায় বয়ে।
আমার দীর্ঘশ্বাসে বয়ে যায়
কোন এক দুখের ইতিহাস।


আমার নিত্যদিন হারায়,
দুঃখ দুর্দশার মাঝে।
আমি বেদনায় কাতর হয়ে যাই,
বেলা অবেলা আর সকাল সাজে।


কেন আজ আমি অবহেলিত,
নেই তার সঠিক তথ্য।
তবে আমি পাহাড়ের মত নই,
আর নই কোন অর্থবিত্ত।


এই জীবনের পিছুটান,
যেন শেষ হওয়ার নয়।
পিছু টানের স্মৃতিগুলো,
মনে পড়লে পাই ভয়।


চেনা অচেনা যত অলি গলি
আজ হয়ে গেছে অচেনাময়।
তবু সক্ষতার পাহাড় যেন,
এই বুকে জমা রয়।


ছন্দ ছাড়া এই আমি,
আজ খুজে যাই মুক্তির দিশা।
একটু স্বাধীনতা, আর মানবতার জোয়ার,
পেলে মিটাই মনের পিপাসা।



কবিতার মর্ম কথা

প্রতিযোগিতার শহরের টিকে থাকা আসলে বড়ই কঠিন।মানুষের মনে কত রকম দুঃখ দুর্দশা ও হতাশা বাসা বেঁধে আছে। পুরো জীবন জুড়ে প্রতিকূলতা বিরাজমান থাকে।কারো কারো জীবন তো এ যেন এক দুঃখের ইতিহাস হয়ে পড়ে ।এই রকমই কিছু বিষয় এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি।কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

🙏💕🌹🙏

 2 years ago 

আসলেই ভাই ঈদের পর থেকেই সকলের ব্যস্ততা যেন কেটে উঠছে না। এই ব্যস্ততার মধ্যে দিয়েও যেন কমিউনিটিদের কাজ আপনারা নিয়মিত ভাবে করে যাচ্ছেন। যাইহোক আজকে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো, কবিতার ভাষা ছিল অসাধারণ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই সুগঠিত প্রশংসামূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকে আপনি বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন।দুখের ইতিহাস কবিতাটি অসাধারণ হয়েছে। তবে কবিতার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করা যায়। আর শহরে মানুষ এমনিতে টিকে থাকতে অনেক চেষ্টা করে। আর ঈদের পরে কর্মজীবনে মানুষ ব্যস্ত হয়ে পড়ে। কবিতাটি খুব সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জামাল ভাই সবসময় সুন্দর মন্তব্য ও ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ।।

 2 years ago 

পোষ্টের ভ্যারিয়েশনের জন্য বিভিন্ন জিনিস নিয়ে আমাদের পোস্ট করতে হয়। আপনার লেখা কবিতা গুলো বেশ ভালো লাগে আমার কাছে। দারুন লিখেছেন কবিতার লাইনগুলো। এখন আসলে সবকিছুতেই প্রতিযোগিতা চলে। মানুষের জীবনে দুঃখ দুর্দশা এগুলো থাকবেই। আমাদের জীবনে এসবকিছু নিয়েই এগিয়ে যেতে হবে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব চমৎকার একটি মন্তব্য করছেন দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ।। 💕

 2 years ago 

আপনার কবিতাগুলো পড়ে আমার খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে কবিতা লেখেন। আর আজকের কবিতাটি অসাধারণ হয়েছে। তবে আপনি ঠিকই বলেছেন, ঈদের ব্যস্ততা যেন এখনো আমাদের মধ্যে থেকে শেষ হয়ে যায়নি। এখনো রয়ে আছে। তার পরেও কমিনিটির কাজ আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো ভাবে করতে।

 2 years ago 

আপনাদের এরূপ সাপোর্ট পেলে অনেক বেশি ভালো লাগে ভাই।ভালো থাকুন সব সময়।

 2 years ago 

বরাবরের মতো আজকেও আপনি খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। দুঃখের ইতিহাস নিয়ে আপনি কবিতা লিখেছেন। আপনার লেখার কবিতাটির মধ্যে দুঃখটা খুব সুন্দর ভাবে কবিতার মধ্যে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

তুহিন ভাই খুব চমৎকার মন্তব্য করেছেন। আসলে আপনাদের মন্তব্য পেলে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

কবিতা মনের অনুভূতি ব্যক্ত করে। ঠিক তেমনি ব্যক্ত করেছেন আজকে কবিতার মাধ্যমে আপনার অনুভূতি। কবিতার প্রতিটা চমৎকার ছিল। ছন্দ মিল দেখে আরো বেশি ভালো লেগেছে। এদিকে আপনার কবিতার সুন্দর দক্ষতা দেখে বেশি ভালো লেগেছে। সব মিলে অসাধারণ।

 2 years ago 

অসাধারণ মন্তব্য করার জন্য ধন্যবাদ। 💞

 2 years ago 

একদম ঠিক বলেছেন পোস্ট ভেরিয়েশন আমাদের প্রত্যকের জন্য অনেক বেশি দরকার। ঈদের ব্যস্ততা এত বেশি ছিল ভালোভাবে ঠিকমত কাজ করতে পারি নাই। তারপরও চেষ্টা করেছি কমিউনিটির কাজ গুলো যতটুকু পারি করার। আপনি প্রতি সপ্তাহের ধারাবাহিকতা বজায় রেখে খুব সুন্দর কবিতা লিখলেন। দুঃখের ইতিহাস কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপনাদের ভাললাগা মানেই আমার ভাললাগা ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 2 years ago 

আপনার লেখা দুখের ইতিহাস শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির ছন্দ এবং ভাষা খুবই চমৎকার হয়েছে। আসলে এরকম কবিতাগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থেকে সাপোর্ট করার জন্য ভাই ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38