সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি বেষ্ট অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি বেষ্ট অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে পোকা মাকড়ের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

IMG-20240223-WA0003.jpg
Location
#Device:S-G,M32
প্রথমেই দেখতে পাচ্ছেন একটি হলুদ রঙের ফুল এবং ফুলের উপরে সুন্দর একটি প্রজাপতি। ফুলটির পাতাগুলো ছিল সবুজ রঙের। ফুলের মাঝখানে কয়েকটি হলুদ রঙের রেনু বের হয়েছে। এই রেনু থেকে প্রাজাপতিটি মধু খাচ্ছে।ফুল থেকে প্রজাপতি মধু খাচ্ছে এটি খুবই সুন্দর একটি দৃশ্য। তাই কেমেরাবন্দি করতে আর দেরি করলামনা। আমার কাছে এরকম সুন্দর দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে।আর সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করতে অনেক আনন্দ লাগে। আশা করি আপনাদের এই ফুল এবং প্রজাপতির ফটোগ্রাফি ভালো লেগেছে। এই ফুলের পিছনে অনেকগুলো ফুল ছিল। যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছে।

২নং -ফটোগ্রাফি

IMG-20240223-WA0000.jpg

Location
#Device:S-G,M32

এবার দেখতে পাচ্ছেন একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই ফুলটির মধ্যে প্রায় তিনটি রং রয়েছে। এই তিনটি রঙ্গের মধ্যে গোলাপি, সাদা এবং লাল রয়েছে। আমি এই গোলাপ ফুলটির বিভিন্ন দিক থেকে ছবি তুলেছি। নার্সারিতে এই গোলাপ ফুলটির আকর্ষণ সবচেয়ে বেশি ছিল। তাই আমার কাছে এই ফুলটি অনেক ভালো লেগেছে। গেলাপ ফুল আমাদের বিভিন্ন ধরনের কাজে লেগে থাকে। বিশেষ করে আমরা যে গোলাপ জল খেয়ে থাকি সেটি এ ফুল দিয়ে বানানো হয়ে থাকে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। গোলাপ ফুলের পাতাগুলো খুবই ছোট ছিল। ফুল গাছটিতে এই ধরনের আরো অনেকগুলো ফুল ধরেছে। তাই ফুল গাছটিকে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আপনাদের কোন রঙের গোলাপ ফুল পছন্দ মন্তব্যের মাধ্যমে জানাবেন।

৩নং-ফটোগ্রাফি

IMG-20240223-WA0004.jpg

Location
#Device:S-G,M32

বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি সাদা রঙ্গের ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি হচ্ছে লাউ গাছের ফুল। লাউ গাছটি ছিল আমাদের বাড়ির ছাদে। লাউ গাছটিকে অনেক যত্ন করার পর ফুলের দেখা পেলাম। আপনাদের মাঝেও এই সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করলাম।এই ফুলটির মধ্যে প্রায় পাচটি পাপড়ি রয়েছে। লাউ গাছের ফুলগুলো সাধারণত সাদা রঙের হয়ে থাকে। লাউ গাছের ফুল ফুটার পরে এটির মধ্যে লাউ ধরে। ফুলটি ফোটার আগে সবুজ রঙের একটি কলি ছিল। আমি এই ফুলটির বিভিন্ন দিক থেকে ছবি তুললাম। লাউ গাছটির মধ্যে আরো অনেকগুলো ফুল ধরেছে। এগুলো থেকে কয়েকদিন পরে লাউ ধরতে পারে। ফুলটি থেকে যদি লাউ ধরে তাহলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব।

৪নং-ফটোগ্রাফি

IMG-20240223-WA0016.jpg

Location
#Device:S-G,M32

আপনারা এখন দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর ফুলের ফটোগ্রাফি। এটি হচ্ছে আনারস গাছের মুকুট । আনারস গাছের মধ্যে অনেকগুলো জাত রয়েছে। এই আনারস গাছের মুকুটের মধ্যে অনেকগুলো পাতা রয়েছে এবং এগুলোর মধ্যে অনেক কাটা রয়েছে। এই পাতাগুলো ধরলেই হাতের মধ্যে কাটা লাগবে। আর সেই আনারস গাছের ফটোগ্রাফি করেছিলাম ছোট্ট একটি নার্সারি থেকে। নার্সারিতে আরো অনেক ধরনের আনারস গাছ ছিল। আবার এই আনারস গাছের মধ্যেও আরো অনেক রকম গাছ ছিল। এটি হচ্ছে সবুজ এবং লাল রং এর মধ্যে। আমি আরো অনেকগুলো গাছের ফটোগ্রাফি করেছি তবে এটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই এটার ফটোগ্রাফি করে নিয়েছি। আশা করি আপনাদের এই আনারস গাছের মুকুটের ফটোগ্রাফিটি ভালো লাগবে।

৫নং-ফটোগ্রাফি

IMG-20240225-WA0034.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন আরেকটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলগাছটি হচ্ছে কাঠগোলাপ ফুল গাছ। এই ফুলগাছটির ফটোগ্রাফিও আমি নার্সারি থেকে করেছি। নার্সারির প্রধান আকর্ষণই হলো এই কাঠগোলাপ ফুল গাছটি। নার্সারির বাইরে থেকে ফুলগাছটিকে এত সুন্দর লাগছিল যে আমি এই ফুলগাছটি সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছি এবং ফুল গাছের ফটোগ্রাফি করার জন্য নার্সারিতে চলে গেলাম। এছাড়া ফুল গাছটি আমি কিনে এনেছি রোপন করার জন্য। সাধারণত এই ফুলগাছটির মধ্যে অনেকগুলো ফুল ধরে থাকে। এই ফুল গাছটির রং হচ্ছে সাদা। এই ফুল গাছের মধ্যে অনেকগুলো জাতও আছে। যেমন লাল, হলুদ, গোলাপি ইত্যাদি। আমি আপনাদের সাথে অন্য রঙের কাঠগোলাপ ফুল গাছের ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করব।

৬নং-ফটোগ্রাফি

IMG-20240223-WA0024.jpg

Location
#Device:S-G,M32

এবার আমি আপনাদের সাথে আরও একটি পাতাবাহার ফুল গাছের ফটোগ্রাফি শেয়ার করছি। আগেই বলেছিলাম পাতাবাহার ফুল গাছের মধ্যে অনেকগুলো জাত রয়েছে। আগের ফুল গাছটি ছিল লম্বা জাতের। এটি হচ্ছে গোলাকৃতির এবং এই পাতাবাহারের রঙও একেবারে ভিন্ন রকম। হালকা সবুজ রঙের মধ্যে গারো সবুজ রং। এই পাতা বাহারের অনেক গুলো পাতা রয়েছে। প্রায় ১০ থেকে ১২ টি। এটি ছিল আমাদের বাড়ির ছাদে। এটি অনেক আগে নার্সারি থেকে এনে লাগিয়েছি। এটি এখন অনেক বড় হয়েছে। আশাকরি আপনাদের এই ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে।

৭নং-ফটোগ্রাফি

IMG-20240223-WA0014.jpg

Location
#Device:S-G,M32
সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন শিমের ফুলের ফটোগ্রাফি। আমি কয়েকদিন বাড়ির সামনে হাটছিলাম।তখন দেখতে পেলাম একটি শিম গাছ। শিম গাছের মধ্যে অনেকগুলো ফুল এসেছে। তাই আমি এই সুন্দর ফুলের ফটোগ্রাফি করে নিয়েছি। এটির মধ্যে তিনটি রঙ রয়েছে। বেগুনি, গোলাপি এবং সাদা। এই তিন রঙের মিশ্রনে ফুলটি খুব আকর্ষণীয় লাগছে। যাইহোক, আশা করি এই ফুলটির ফটোগ্রাফি আপনাদের ভালো লেগেছে।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

প্রতিনিয়ত আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে।
আজকে শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে ।
বিশেষ করে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম নম্বর ফটো সবথেকে বেশি ভালো হয়েছে।

 2 years ago 

আপনার জন্য শুভ কামনা রইল লিটন ভাই।ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ধন্যবাদ, ▶🌺

 2 years ago 

ভাই আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। বিশেষ করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। একই সাথে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি বর্ণনা গুলো খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সব সময়।💤💟

 2 years ago 

আজকে আপনি চোখ জুড়ানো কিছু ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে আমি দীর্ঘ দিন পর কাঠগোলাপ ফুল দেখতে পারলাম আপনার পোস্টের মাধ্যমে। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফীর মধ্যে আমার কাছে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফী টি অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

যাক আপনদের ভাল লাগাই আমার সার্থকতা ভাই।

 2 years ago 

আপনি সবসময় চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। আজকেও দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে ফুলের উপর বসে থাকা প্রজাপতি এবং কাঠ গোলাপ ফুলটি আমার কাছে বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো সুন্দর ছিলো। ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সেটা আমার ও অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ভাইয়া আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো আমি যত দেখি ততই মুগ্ধ হই, কারণ আপনি সবসময়ই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি একেবারে তাকিয়ে থাকার মত হয়ে থাকে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি চোখটা জুড়িয়ে গিয়েছে। কোন ফটোগ্রাফি টা রেখে কোনটা দেখব আমি তো এটাই বুঝতে পারছিলাম না, সবগুলো ফটোগ্রাফি অসম্ভব দারুণ ছিল। আমার কাছে ২ এবং ৫ নাম্বার ফটোগ্রাফি টা সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। আর অন্য সবগুলো ফটোগ্রাফিও অসম্ভব ভালো ছিল।

 2 years ago 

ভালো লাগলো যেনে।ধন্যবাদ।

 2 years ago 

খুবই চমৎকার একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন। ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যিই রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছি বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকার বর্ণনার মাধ্যমে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এইভাবে পাশে থাকবেন সব সময় এই কামনা করি।ভালো থাকুন।।

 2 years ago 

আপনার বেস্ট ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে গোলাপ ফুল এবং কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি দেখতে জাস্ট অসাধারন লাগতেছে ভাইয়া। আপনি সব সময়ই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফিটি আমার ও প্রিয় ভাই।

 2 years ago 

প্রথমে ভাবতে হবে কে বেস্ট অ্যালবামের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছে! কারণ আপনারা অনেকে আছেন অনেক ইউনিক ফটোগ্রাফি গুলো শেয়ার করেন। অনেক ভালো লাগে ফটোগ্রাফি গুলো দেখলে। কারণ নির্দিষ্ট করে কোন ফটোগ্রাফি বর্ণনা করতে হয় না। প্রতিটি ফটোগ্রাফি এত চমৎকার হয় দেখে মুগ্ধ হয়ে যায়। আজকের শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

হাহাহা তাই নাকি আপু।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হাহাহা! কি যে বলেন আপু।তবে আপনিও খুব সুন্দর ফটোগ্রাফি করেন ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64592.00
ETH 1923.19
USDT 1.00
SBD 0.39