এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই।তবে কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি।

আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।যদিও অনু কবিতা থেকে সবাই অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতাও লিখতাম।আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই।তাই আজকে এই অনু কবিতা গুলো আপনাদের সামনে তুলে ধরবো।

আজকের অনু কাবিতার মাঝে আমি শেয়ার করবো কিছু প্রতিবাদী ও রোমান্টিক অনু কবিতা।আসলে ছোট ছোট অনু কবিতায় অন্তমিল রেখে কাবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১

সোনালী বিকেল গোধূলী আলো তোমার জন্য রাখি,
মুগ্ধ হয়ে দেখি শুধু তোমার কাজল রাঙানো আঁখি,
নিরব চাহনি তোমার মন কেড়েছে এই অভাগার,
হাসিটা যে প্রাণ ভরালো, মন ভোলালো আমার।



অনু কবিতা-২
পৃথিবী আজ জব্দ অমানবিকতার তলে।
মানবতার সৈনিক কবে,ঘটবে দলে দলে।
কাঁধে হাত রেখে সবাই ভাই ভাই বলে,
হিন্দু মুসলিম বিভেদ ভুলে দিন যাবে যে চলে।



অনু কবিতা-৩
আলোকিত এক দুনিয়ার অপেক্ষায়,
আছি মোরা যতসব অসহায়।
দুর্নীতিরা কবে নিবে যে বিদায়,
মানবতার দিশা কবে হবে উদয়।



অনু কবিতা-৪
নীতিকথা বলতে সহজ,মানতে বড় কঠিন।
আমার মাঝে আমি সঠিক, অন্যকে বিচার করতে দিন।
সত্য পথে সঠিক হয়ে চলা বড় দায়।
মানবতা আর মানবিক মানুষ কয়জন খুঁজে পায়?



অনু কবিতা-৫

দেখেছো কি কভু আমার তীব্র চোখের হাহাকার?
দেখেছো কি কখনো এ হৃদয়ের ক্ষত?
ছিন্ন-ভিন্ন হৃদয় আজ বড়ই ক্ষান্ত হলো,
দিশাময় জীবনের পাবো কি আলো?

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।এই প্লাটফর্ম এ মূলত শখের বশে কাজ করি।তাই আমার তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্লাটফর্মেও আমি সমভাবে সময় দেয়ার চেষ্টা করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

💐🙏💐💐💥❤

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার এই অনু কবিতা ।
এই পোস্টের মধ্যে আপনি অনেকগুলো কবিতা তুলে ধরেছেন। যা একটি থেকে একটি অসাধারণ হয়েছে৷ আর কবিতাগুলো পড়তে খুবই ভালো লাগছে৷ আপনি যেভাবে এই কবিতা গুলো তৈরি করেছেন খুবই ইউনিক হয়েছে কবিতাগুলো৷

 3 years ago 

সুন্দর ও গোছালো মন্তব্যের জন্য ধন্যবাদ।।

 3 years ago 

পূর্ব দিনগুলোর মত আমি আপনার অনু কবিতা পড়ার আশায় থাকি। ঠিক আজকেও পেয়ে গেলাম। যেখানে খুব সচেতন দৃষ্টিভঙ্গি দিয়ে অনেক ছোট ছোট কবিতা আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন। আমার সবচেয়ে ভালো লেগেছে কবিতার লাইনে আপনার সজাগ দৃষ্টিভঙ্গি বিদ্যমান দেখতে পেয়ে।

 3 years ago 

সুন্দর ও গোছালো মন্তব্যের জন্য ধন্যবাদ,।।

 3 years ago 

আপনি অনু কবিতা গুলো খুবই চমৎকার ভাবে লিখে থাকেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। আপনার লেখা অনু কবিতার তিন যে অংশটুকু লিখেছেন আমার কাছে দারুন লেগেছে। দুর্নীতি প্রত্যেকটা জায়গায় ছেয়ে গেছে। দুর্নীতির কারণে যোগ্য ব্যক্তিরা তাদের নিজের প্রাপ্যটা বুঝে নিতে পারছে না। এক শ্রেণীর অযোগ্য মানুষকে সব সময় সম্মানিত করা হচ্ছে। কবিতা গুলো দারুন লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকবেন।।

 3 years ago 

কবিতা অনুই হোক আর বড়ই হোক দুটোই কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনি আপনার অনুভূতি থেকে আজ বেশ কয়েকটি অণু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সরকার প্রতিটি অণু কবিতা আমার বেশ ভালো লেগেছে। আপনার কবিতা গুলোর মধ্যে যেমন ছিল প্রেম তেমনই ছিল সংগ্রাময

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কাছেও কবিতা এবং অনু কবিতা দুটোই ভালো লাগে ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ্ ভাইয়া আপনি তো দারুন কবিতা লিখেন।আপনার কবিতা পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো।অণু কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করি আপনাদের মাঝে ভালোভাবে তুলে ধরতে ধন্যবাদ।

 3 years ago 

কেউ কোন কিছু জন্মগতভাবে শিখে আসে না। সব গুলো এই দুনিয়াতে প্র্যাকটিস করতে করতেই খ্যাতি অর্জন করে। তো আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর অনু কবিতা এবং কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করেন লিখে। আপনার কবিতা গুলো পড়তে আমার খুব ভাল লাগে। বিশেষ করে আপনার কবিতা লেখার দক্ষতা অনেক বেশি।

 3 years ago 

ধন্যবাদ আপু সব সময় পাশে থাকার জন্য।❤❣

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36