এক গুচ্ছ অনু কবিতা ।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে একটা কথা বলি আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১

মাঝে মাঝে খুঁজি আমি, জীবনের মানে।
চিন্তায় বিভোর থাকি,চেয়ে থাকি আকাশ পানে।
নড়বড় এই জীবনে, চাওয়া পাওয়ার নেই অন্ত
যতই খুঁজি নিজেকে,খুঁজে পাবো কি শেষ পর্যন্ত?


অনু কবিতা-২

অজানা এক গলিতে আমার বিচরণ।
লড়াই করে যাচ্ছি যেন,জীবন মরণ।
কবে পাব মুক্তি এই গলি থেকে।
মনের কষ্ট মনে আছে বলব খুলে কাকে।



অনু কবিতা-৩
তুমি ময় আমি যেন সুখের পাহাড়।
তুমিহীন আমি এক অশ্রুধারার আষাড়।
আমার মনের মনিকৌঠায় তুমি একজন।
চাইলে হতে পারো আপনাতে আপন।



অনু কবিতা-৪
ডানামেলা পাখি হয়ে উড়ে যেতে চাই,
হারাতে চাই সেই নীল সীমান্তে।
ভালোবাসা ছড়িয়ে সবার মাঝে,
ফিরতে চাই আবারও আপন নীড়ে।



অনু কবিতা-৫
ভাবনার ওপারে আমার আছে একজন।
যে ভালবাসার পরশে, হয়েছে আপন।
প্রিয় থেকে আরো প্রিয় হয়ে আছে সে।
ভালবেসে প্রিয় বলে ডাকে আমাকে।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

বাহ বেশ চমৎকার ছিল ভাই আপনার সবগুলো অনুকবিতা। সত্যি বলতে আমরা অনেক খুঁজেও জীবনের মানে বুঝতে পারি না। আর পারলে তো জীবন নিয়ে আর কোনো চিন্তা সংশয় থাকত না।

প্রিয় মানুষ পাশে থাকা মানে জীবন সুন্দর। আর চলে গেলে জীবন বিষাদময়। সবমিলিয়ে সবগুলো অনু কবিতা ভালো ছিল ভাই।।

 3 years ago 

ভালো লাগলো মন্তব্যটি পড়ে ধন্যবাদ।,

 3 years ago 

💐💐

 3 years ago 

সত্যিই ভাইয়া কবিতা লিখতে হলে খুবই ভাবতে হয় ভাবনা গুলো অনেক সময় মনে পড়ে না। কিন্তু যখনই আপনার মনে কবিতার সচ্ছন্দো প্রকাশ পেয়েছে ঠিক তখনই আপনি এগুলো লিখেছেন এবং আমাদের মাঝে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা আপনি পাঁচটি খন্ডে বিভক্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটা প্যারা আমার কাছে বেশ ভালই লেগেছে ভাই। আসলে ভালোবাসার মানুষ যদি পাশে থাকে প্রতিটা মানুষ সুখের পাহাড়ে সাঁতার কাটে। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে লিখে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

 3 years ago 

কবিতা এমন একটি বিষয় যা কখনো কখনো হুট করে লেখা হয়ে যায়, আবার কখনো কখনো হাজার ভেবেও কবিতার ভাষা খুঁজে পাওয়া যায় না। তবে যাই হোক ভাইয়া এক গুচ্ছ অসাধারণ কিছু অনু কবিতা পড়তে পেরে খুবই ভালো লাগলো। বিশেষ করে শেষের কবিতাটি সব থেকে ভালো লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য ও শুভকামনা রইল। ্

 3 years ago 

প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেন। কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লাগে। কারণ এক একটি অনু কবিতা একেক ধরনের অনুভূতি দিয়ে লেখা হয়। আজকের অনু কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালো লাগলো, চমৎকার একটি মন্তব্যের জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

🙏🙏❤❤🙏

 3 years ago 

কবিতা লিখতে এবং পড়তে দুটোই আমার ভালো লাগে। তোমার লেখা অনু কবিতা গুলো আমার খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ চমৎকার কিছু অনু কবিতা সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য ভালো থেকো।

 3 years ago 

ভালো থেকো সবসময়।

 3 years ago 

আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। অনু কবিতাগুলো ছোট কিন্তু এগুলোর গভীরতা অনেক। তবে প্রতি সপ্তাহে আপনি অনু কবিতা লিখে থাকেন। তবে ভাইয়া আপনার পাঁচটি অনু কবিতাই আমার কাছে অনেক ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালো লাগে মন্তব্যটি পড়ে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38