গানঃ সব লোকে কয় লালন কী জাত সংসারে।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Screenshot_20230818-190724_Chrome.jpg

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছে," সব লোকে কয় লালন কী জাত সংসারে।গেয়েছেনঃ লালন ফকির।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম।

অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না। কারণ আপনারা অবশ্যই জানেন যে, প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে আমার বাংলা ব্লগে। তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


গানটির নাম হচ্ছেঃ
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।
গেয়েছেনঃ
লালন ফকির।
অ্যালবামঃ

কভারঃ
@nevlu123


খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।👇

এই গানটি একটা সময় অনেক বেশি শুনতাম। হঠাৎ করে গানটির কথা মনে পড়ে গেল তাই আপনাদের মাঝে গেয়ে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


গানের কথা 👇

সব লোকে কয় লালন কী জাত সংসারে
সব লোকে কয় লালন কী জাত সংসারে
লালন বলে জাতের কী রূপ
লালন বলে জাতের কী রূপ
দেখলাম না এই নজরে ..
সব লোকে কয় লালন কী জাত সংসারে।
কেউ মালা কেউ তসবী গলে
তাইতো রে জাত ভিন্ন বলে,
কেউ মালা কেউ তসবী গলে
তাইতো রে জাত ভিন্ন বলে,
যাওয়া কিম্বা আসার বেলায়
যাওয়া কিম্বা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কারে ..
সব লোকে কয় লালন কী জাত সংসারে।
সুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান,
সুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান,
বামণ চিনি পৈতে প্রমাণ
বামণ চিনি পৈতে প্রমাণ
বামণি চিনি কি প্রকারে ..
সব লোকে কয় লালন কী জাত সংসারে।
জগত্ বেড়ে জাতের কথা
লোকে গল্প করে যথা তথা,
জগত্ বেড়ে জাতের কথা
লোকে গল্প করে যথা তথা,
লালন বলে জাতের ফতনা
লালন বলে জাতের ফতনা
ডুবিছে সাধ বাজারে ..
সব লোকে কয় লালন কী জাত সংসারে।
লালন বলে জাতের কী রূপ
লালন বলে জাতের কী রূপ
দেখলাম না এই নজরে ..
সব লোকে কয় লালন কী জাত সংসারে।

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

এভাবেই পাশে থাকবেন এ কামনা করি।।,

 3 years ago 

🙏❤🙏🙏💪

 3 years ago 

প্রতি সপ্তাহে আপনার কন্ঠ থেকে একটি করে গান শুনছি ভাই আমরা। আপনার কন্ঠে গানগুলো শুনতে আমার কাছে বেশ ভালই লাগে। আজকে আপনি ভিন্ন ধরনের একটি গান গেয়েছেন। লালন গীতির কিছু গান রয়েছে এইসব গানগুলো আজীবন সবাই পছন্দ করে। আমার মনে হয় তার মধ্যে এই গানটি একটি। লালন ফকিরের কন্ঠ এই গানটি খুবই ভালো লেগেছে। আপনিও বেশ দরদ দিয়ে এই গানটি গেয়েছেন। এত সুন্দর করে গেয়ে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালো লাগলো মন্তব্যটি পড়ে ধন্যবাদ।।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি গান কভার শেয়ার করেছেন। আসলে লালন ফকিরের এই গানটি বেশ জনপ্রিয় একটি গান। আমি লালন ফকিরের মাজারে গিয়ে লালন ফকিরের ভক্তদের কাছ থেকে অনেক গান শুনেছি বেশ ভালো লাগে ভাই লালন ফকিরের গান শুনতে। আজকে আপনার মাধ্যমে লালন ফকিরের গান আপনার গলায় শুনতে পেয়ে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে ভাই। গানের রিলিক্স গুলো এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এভাবে সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।,

 3 years ago 

লালনের সেই সুন্দর গানটি আজ আপনি আমাদের মাঝে যে শুনানোর চেষ্টা করেছেন। আসলে এই গানটা দীর্ঘদিন ধরে পথে-ঘাটে যেখানে যায় না কেন বিভিন্ন শিল্পীর কন্ঠ কানে ভেসে আসে। অনেকেই এই গানটা নিয়ে অনেক সমালোচনা মন্তব্য করে থাকেন বিভিন্ন সময়ে। বিশেষ করে যেখানে ফকিরদের আকার লক্ষ্য করে যায় সেখানেও এই গানটা খুব চলে, যাই হোক ভাল লাগল আপনার কন্ঠে শুনতে পাই।

 3 years ago 

প্রশংসামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

খুবই চমৎকার একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এর আগেও আমি আপনার কন্ঠে অনেকগুলো গান শুনেছিলাম । আজকের এই গানটি শুনেও খুবই ভালো লাগলো।

 3 years ago 

অনেক ভালোবাসা রইলো ভাই।

 3 years ago 

লালন গীতি তেমন একটা আমার সোনা হতো না। তবে এখন লালনগীতি শুনতে বেশ ভালই লাগে। আর আপনার গলায় গানটি বেশ ভালো হয়েছে। গানের ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড ইউজ করেছেন সেটিও খুব ভালই মানিয়েছে। ধন্যবাদ সবার মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

আসলে লালনগীতি শুনতে আমার বেশ ভালই লাগে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38