এক গুচ্ছ অনু কবিতা :

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে একটা কথা বলি আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
ভিন্ন ভিন্ন আয়োজনে আমার এই জীবন।
সব আশা কখনো হয় না পূরণ।
কিছু আশা জমা থাকে অপ্রাপ্তির খাতায়।
কিছু আশা ভিড় জমায় স্মৃতির পাতায়।


অনু কবিতা-২

সবার মাঝে বিলীন হয়ে থাকতে চাই আমি।
কার কাছে কতটুকু আপন সেটাও আমি জানি।
বিধাতার ওই বিধি বিধান আমি সব মানি।
শুধু মাঝে মাঝে শত্রুরা সব করে কানাকানি।



অনু বিতা-৩
হতে চাই আমি সেই পথের ধুলো।
যে পথে আমার প্রিয়তমা গেল।
হতে চাই তোমার নিত্য দেখা আয়না।
সে আয়নায় তোমার মুখ ছাড়া কিছুই দেখতে চাই না।



অনু কবিতা-৪
পাওয়া না পাওয়ার হিসাব যেন,
মাঝে মাঝে তুচ্ছ মনে হয়।
বিশাল স্বার্থ সামনে রেখে,
করতে হয় নকল অভিনয়।



অনু কবিতা-৫

বিধাতার অপরূপ এক মায়াজাল তুমি।
তোমার মায়ায় মগ্ন এই অধম আমি।
যত পাই কাছে আরো পেতে চাই।
সব সময় তোমায় যেন আমার কাছে পাই।

কবিতার মর্ম কথা

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

মাঝে মাঝে লেখার অনুপ্রেরণা থেকেই তো ভালোই লিখতে পারেন। দারুন ছিল আপনার অনু কবিতা যেটা নিজের অনুভূতি নিজের জীবনের দৃশ্যকল্প খুব সুন্দরভাবে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুললেন। প্রত্যেকটা লাইন পড়ে অনেক ভালো লেগেছে ছন্দময় বিষয়টি ভালই ছিল কবিতার মধ্যে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শুভকামনা রইল ভাই।❤

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সাপোর্ট করার জন্য ধন্যবাদ।।,

 3 years ago 

বরাবরের ন্যায় আজকেও আপনি খুব সুন্দর একটি অনু কবিতা লিখেছেন ভাই। তবে কবিতা লেখার সময় কোন কোন সময় মাথায় আসে না। একটা লাইন লিখে পরের লাইনটা লেখার সময় মাথা থেকে হারিয়ে যায়। আবার অনেকটা সময়ে ভাবার পরে সেগুলো আবার ফিরে আসে। তবে আপনার লেখা অনু কবিতার প্রতিটা লাইন খুব চমৎকারভাবে আপনি লিখেছেন ভাই। এত সুন্দর একটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই এইরকম হয় একটা লাইন লিখে পরের লাইনটা লেখার সময় মাথা থেকে হারিয়ে যায়।।

 3 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার লেখা অনু কবিতাটি। কবিতার মাঝে আপনি অনেক কিছুই তুলে ধরেছেন। কবিতা তো আমার কাছে অনেক ভালো লাগে। আর নতুন নতুন কবিতা পড়ার মাঝে যেন এক অন্যরকম অনুভূতি খুঁজে পাই আমি। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার লেখা কবিতা।

 3 years ago 

জি আপু আমিও নতুন নতুন কবিতা পড়ার মাঝে যেন এক অন্যরকম অনুভূতি খুঁজে পাই আমি।।

 3 years ago (edited)

মানুষের জীবন নিতান্তই ভিন্ন ভিন্ন আয়োজনের হয়ে থাকে। তেমনি আপনার এই অনু কবিতা গুলোর মধ্যে অনেক ভিন্নতা রয়েছে। খুব ভালো লাগলো অনু কবিতাগুলো।অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

তোমার লাগি ও অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনি অনেক আগে থেকেই কবিতা পছন্দ করেন জেনে ভালো লাগলো আসলে কবিতার ভাষাগুলোই এমন। মাঝে মাঝে ধরা দেয় মাঝে মাঝে ধরা দেয় না। ছোট ছোট অনু কবিতাগুলো আমার কাছে ইদানিং খুব ভালো লাগে। আপনার আজকের অনু কবিতাগুলো সবগুলোই ভাল হয়েছে। পড়তে ভালো লাগলো।

 3 years ago 

জি আপু আমারও ছোট ছোট অনু কবিতাগুলো আমার কাছে খুব ভালো লাগে।

 3 years ago 

💐🙏🙏💐

 3 years ago 

যখন কবিতা লিখি তখন হঠাৎ করে কবিতার ছন্দ গুলো মনে আসে না। যখন নিরব মনে ঠান্ডা ঠান্ডা পরিবেশে কবিতা লেখা হয় তাহলে খুব সুন্দর কবিতা লেখা যায়। আপনি কবিতা লিখতে লিখতে এক প্রকারের অভিজ্ঞ হয়ে গেছেন বলতে গেলে। তাই প্রতিনিয়ত কবিতা গুলো শেয়ার করেন পড়ে অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে অনু কবিতা শেয়ার করলেন পড়ে খুব ভালো লেগেছে।

 3 years ago 

একদম ঠিক যখন নিরব মনে ঠান্ডা ঠান্ডা পরিবেশে কবিতা লেখা হয় তাহলে খুব সুন্দর কবিতা লেখা যায়।

 3 years ago 

আপনার লেখা কবিতা খুব ভালো লাগে।আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন।তবে আজ অনুকবিতা পড়ে ও ভীষণ ভালো লাগলো।কবিতা পড়তে আজকাল বড্ড ভালো লাগে।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর এই অনুকবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ও কবিতা পড়তে আজকাল বড্ড ভালো লাগে আপু।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা আমার কাছে পড়তে বেশ ভালো লেগেছে ভাই। আপনি পাঁচটি খন্ডে বিভক্ত করে অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন। ঠিক বলেছেন ভাই আপনি পাওয়া না পাওয়ার হিসাব মাঝে মাঝে সবার কাছে একটু তুচ্ছ মনে হয়। ধন্যবাদ দারুন ভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে মাঝে মাঝে পাওয়া না পাওয়ার হিসাব মাঝে মাঝে সবার কাছে একটু তুচ্ছ মনে হয় ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39