কবিতা : ভুল মানুষের প্রেম।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230512_235809.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

কবিতা : ভুল মানুষের প্রেম।

লিখেছেন : @nevlu123

জীবন যেন চলছে না আর,
কোথাও গেছে থেমে।
হারিয়ে গেছে জীবন আমার,
ভুল মানুষের প্রেমে।

অন্ধকার ঐ আলো ছায়ায়,
সজাগ বিশ্ববাসী।
তোমায় আমি বেসেছি ভালো,
তাই আমার গলায় ফাঁসি।

জীবনটাকে বদলে নেয়া,
সম্ভব তো আর নয়।
ভারাক্রান্ত জীবন আমার,
দেখতে লাগে ভয়।

ভালোবাসার বাহাদুরি,
করে কতজনে।
আসলে কে পেয়েছে ঠাঁই,
সত্যিকারের ভালবাসার মনে।

ভালোবাসা কাছে আসা,
সহজ বিষয় নয়।
ভালোবেসে মানুষের মন,
করতে হয় জয়।

জীবনটা অতি ছোট,
গড় ভালবাসা দিয়ে।
বিদায়লগ্নে যেন তুমি,
যেতে পারো ভালোবাসা নিয়ে।

কবিতার মর্ম কথা

হারানো ভালোবাসার তরে যত আকুতি মিনতি রয়েছে সেটির বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 3 years ago 

অনেক ধন্যবাদ পোস্টটি কিউরেট করার চেষ্টা করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রতিনিয়ত সাপোর্টের আওতা রেখে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।।

 3 years ago 

আজকে আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অসাধারণ কবিতা লিখেছেন ভাই। এরকম কবিতা আমাদেরকে আপনার কাছ থেকে মাঝে মাঝে উপহার পাবো আশা করছি।

 3 years ago 

আপনাকে অগণিত ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও অসাধারণ অসাধারণ ছিল ৷ আমরা প্রভেশনাল কবি না হলেও কবিতা বেশ ভালোই লিখছি ৷ ভাই আপনি অতি সুন্দর আর চমৎকার কবিতা লিখেছেন ৷ প্রতিটি লাইন ছিল ভালোবাসাকে ঘিরে ৷ অনেক ধন্যবাদ ভাই এমন সুন্দর কবিতা শেয়ার করার জন্য ৷ দারুন ছিল কবিতা টি ৷

 3 years ago 

সবসময় পাশে থেকে সুগঠিত মন্তব্য করেন দেখে ভালো লাগে ধন্যবাদ।।

 3 years ago 

ভাইয়া খুব সুন্দর একটি কবিতা আজ শেয়ার করেছেন। কবিতাটি আজ খুব সুন্দর ছন্দের মিল খুঁজে পেয়েছি।হারানো ভালোবাসার অনুভূতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা আজ শেয়ার করলেন। কবিতাটি খুব সুন্দরভাবে ই ফুটিয়ে তুলতে পেরেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে।👌ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব চমৎকার গোছালো একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো ধন্যবাদ।,

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আসলে ভুল মানুষের সাথে প্রেম করলে, সে জীবনে আর কোন সুখ শান্তি থাকে না। জীবনটা দুঃখ, বেদনা আর হতাশার মধ্যে হাবুডুবু খায়। খুবই সাবলীল ভাষায় দারুন একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার চমৎকার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।।,

 3 years ago 

নিঃসন্দেহে ভাইয়া দারুন একটা কবিতা লিখেছেন পড়ে তো খুব ভালো লাগলো। এই কবিতার মাঝে অনেক কিছু লুকায়িত আছে যা আমরা পড়ে অনুধাবন করতে পারি, তার অনেকখানি আপনি কবিতার মর্ম কথার মধ্যে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত দারুন একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্য গুলো পড়লে আমার অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।।

 3 years ago 

হারানো ভালোবাসার তরে যত আকুতি মিনতি রয়েছে তার বহিঃপ্রকাশ আপনি এই কবিতাটির মাধ্যমে খুবই সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আসলে এই কবিতাটির মাধ্যমে এই বিষয়টি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনি সব সময় বিভিন্ন রকমের টপিক তুলে ধরে কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা সত্যি অসম্ভব ভালো ছিল।

 3 years ago 

চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ 🙏।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62734.17
ETH 1754.33
USDT 1.00
SBD 0.39