রেসিপি পোষ্ট:- আলুর পরোটা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

আজ আপনাদের সামনে মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম।আজকের রেসিপিটি হলো আলুর পরোটা।মূলত এটা আমার কাছে খুব ভালো লাগে খেতে।এর কারণ হলো আলু আর মসলা দিয়ে তৈরি করা হয়। আর খেতেও অনেক মজাদার হয়।এই পরোটা এমনি এমনিই খাওয়া যায়।তবে এটি কয়েকভাবেই তৈরি করা যায়। আজকে আমি একদম সহজে তৈরি করার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। কারণ আমার কাছে এভাবে তৈরি করতেই ভালো লাগে।খুব সহজে তৈরি করা যায় আর তাড়াতাড়ি খাওয়াও যায়। তো যাইহোক বিকেলের নাস্তায় এই মজাদার আলু পরোটাগুলো কিভাবে তৈরি করেছি তা দেখে নেয়া যাক।

আলুর পরোটা রেসিপি।

20240101_232757_0000.png

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
আটা১ কাপ
আলু৪ টি
পেঁয়াজকুচি১টি
লবণদেড় চা চামচ
হলুদ গুড়ো১ চা চামচ
মরিচ গুড়ো১ চা চামচ
জিরা গুড়া১ চা চামচ
কাঁচামরিচ কুচি২টি
ধনেপাতাকুচিপরিমাণ মত
বাটারপরিমাণ মত

20240101_232004.jpg

প্রথম ধাপ

প্রথমে আলু গুলোকে ছোট ছোট টুকরো করে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর সেই সিদ্ধ আলু গুলোর খোসা ছাড়িয়ে মেখে নিতে হবে।

20240101_132232.jpg

দ্বিতীয় ধাপ

এরপর সেই মাখানো আলুর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি,ধনেপাতা, হলুদ, মরিচ, লবণ ও জিরা,এগুলো দিয়ে ভালোভাবে মেখে ভর্তা বানিয়ে নিতে হবে।
20240101_132252.jpg

তৃতীয় ধাপ

এরপর পরিমাণ মতো আটা দিয়ে আবারো ভালোভাবে মেখে নিতে হবে।
20240101_132326.jpg

চতুর্থ ধাপ

এরপর ছোট ছোট করে ডো করে নিতে হবে। আর সেগুলো এক এক করে বেলে নিতে হবে।
20240101_132344.jpg

পঞ্চম ধাপ

এরপর তাওয়ার মধ্যে বাটার দিয়ে একটা একটা করে পরোটা গুলো ভাজি করে নিতে হবে। ব্যাস এভাবেই হয়ে গেল আলু পরোটা।
20240101_132415.jpg

20231217_182946.jpg

20231217_182942.jpg

20231217_183046.jpg

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আলুর পরোটা আমার কাছেও বেশ ভালো লাগে। আর আলুর পরোটা তৈরি করে গরম গরম খাবার মজাই আলাদা। আপনি অনেক সুন্দর করে এই রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

ঠিক আপু গরম গরম খেতে মজাই আলাদা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

💥ধন্যবাদ

 3 years ago 

আলু পরোটা তৈরি করার দারুন পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। পরোটা তৈরি করার ক্ষেত্রে ধনিয়া পাতার ব্যবহার এর আগে আমি কোন সময় দেখেছিলাম না। সকালের নাস্তা তে এই ধরনের জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে।

 3 years ago 

ধনিয়া পাতার ব্যবহারের কারণে আরেকটু সুস্বাদু হয়েছে ভাই।।

 3 years ago 

একদমই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এই রেসিপি দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ আলু পরোটা তৈরি করার পদ্ধতি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে৷ যেভাবে আপনি এই রেসিপিটি তৈরি করেছেন এটি একদম সুস্বাদু হয়েছে বলে মনে হয়৷

 3 years ago 

জি অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য,।

 3 years ago 

এক কথায় লোভনীয় রেসিপি ভাইয়া।আলু পরোটা খেয়েছি তবে নিজে কখনো তৈরি করে খাইনি তাই রেসুপি টি অজানা।আপনার আলু পরোটা রেসিপি দেখে খুব লোভ হচ্ছে। তৈরি পদ্ধতি খুব সহজ।সব মিলিয়ে সুন্দর ও লোভনীয় রেসিপিটি। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

তাহলে তো হয়েই গেলো।এইবার বানাতে পারবেন ধন্যবাদ আপু।

 3 years ago 

আলু এবং মসলা দিয়ে এ ধরনের পরোটা খেতে সত্যিই অনেক বেশি সুস্বাদু লাগে। বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে এ ধরনের খাবার খেতে কার না ভালো লাগে আপনি বলুন দেখেই তো এই সকালবেলা জিভে জল এসে গেল। আলুর পরোটা রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে খুব সুস্বাদু হয়েছে ভাই।ধন্যবাদ মতামতের জন্য।

 3 years ago 

আলু দিয়ে পরোটা বানানোর বিভিন্ন ধরনের একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে এভাবে আলু দিয়ে পরোটা বানালে খেতে বেশ সুস্বাদু লাগবে। তবে এভাবে যে পরোটা বানানো যায় সেটা আমার জানা ছিল না। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে আলু দিয়ে পরোটা বানানোর এই ইউনিক রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভাই,ভালো লাগবে।।

 3 years ago 

আলুর পরোটা রেসিপি দেখেতো খেতে ইচ্ছা করছে ভাই।কেননা আলুর পরোটা খুবই সুস্বাদু ও মুখরোচক খাবার।আমার কাছেতো খেতে ভীষণ ভালো লাগে।গরম গরম আলুর পরোটার সাথে মাংসের রেসিপি হলে খাওয়াটা বেশ জমে উঠে। খুবই লোভনীয় খাবার ভাই,আর এই লোভনীয় খাবারের রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

জি ভাই আসলেই আলুর পরোটা খুবই সুস্বাদু ও মুখরোচক খাবার।চাইলে বাসায় বানিয়ে খেতে পারবেন।

 3 years ago 

আলুর পরোটা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করেছে।এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আসলে বিকালে নাস্তা রেসিপি এভাবে পেলে সত্যি অনেক ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চলে আসুন ভাই খেতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

,📷🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38