স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
আমি নিস্তব্ধ, আমি হতভম্ব।
আমি মানুষ, চাই না কোন দ্বন্দ্ব।
আমি দুর্বার,আমি বিদ্রোহী।
আমি নই কোন স্বার্থন্বেষী।
অনু কবিতা-২
ছিন্ন ভিন্ন হৃদয় টা আজ,
ব্যথায় হল কাতর।
তোমার দেয়া কষ্টগুলো,
বানাচ্ছে আমায় পাথর।
হৃদ মাঝারে তোমার ছবি,
তুমি থাকো দূরে।
পুরনো স্মৃতি যদি মনে পড়ে,
চলে এসো ফিরে।
অনু কবিতা-৩
সুন্দর এই পৃথিবীতে সুন্দর মানুষের অভাব।
অমানবিকতা,পাশবিকতা, খারাপ মানুষের স্বভাব।
নোংরা মনের মানুষ যারা,তারা প্রভাবশীল।
ভালো মনের মানুষ যারা, এই সমাজে টিকে থাকা মুশকিল।
অনু কবিতা-৪
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমায় অনুভব করি।
কিছুক্ষণ পর পর জানালায় দেই উঁকি।
এই বুঝি এলে তুমি,ডাক দিলে আমায়।
ঝিঝি পোকা ডেকে ডেকে আমার কল্পনা ভাঙ্গায়।
অনু কবিতা-৫
রঙিন এই পৃথিবীতে রঙের সব খেলা।
সেই খেলায় মগ্ন হয়ে, হারিয়ে যাচ্ছে বেলা।
তবু মানুষ রঙে ডুবে,রঙেই তারা বেহুশ।
মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তার নেই কোন হুশ।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোস্টের ধরণ | অনু কবিতা |
আপনার লেখা অনু কবিতা গুলো সত্যি খুব সুন্দর হয়েছে। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে এরকম ভাবে অনু কবিতা লেখা হলে সেগুলো একটু বেশি সুন্দর লাগে পড়তে। ছন্দ মিলিয়ে খুব সুন্দরভাবে কবিতার সবগুলো লাইন আপনি লিখেছেন। আমার কাছে আপনার দুই এবং চার নাম্বার অনু কবিতা একটু বেশি ভালো লেগেছে পড়তে। আশা করছি আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে এরকম সুন্দর সুন্দর অনু কবিতাগুলো শেয়ার করবেন। আপনার পরবর্তী অনু কবিতাগুলো পড়ার জন্য অপেক্ষায় থাকলাম ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।,।
Upvoted! Thank you for supporting witness @jswit.
🙏🌿🌹
https://x.com/Nevlu123/status/1823191051735044182
ভাই আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা পাঁচটি খন্ডে বিভক্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাগুলো পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। ঠিক বলেছেন ভাই আসলে পৃথিবীটা অনেক সুন্দর তবে সুন্দর মানুষের অভাব এই পৃথিবীতে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
ভালোবাসা নিবেন ভাই।
আপনি প্রতিনিয়ত খুবই চমৎকার অনু কবিতা লিখে যাচ্ছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লাগে। আজকেরটাও ভীষণ সুন্দর লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি সুন্দর করে তুলে ধরতে।
কবিতাগুলো অসাধারণ ছিল এবং মনোমুগ্ধকর কিছু কবিতা পড়তে পারলাম। সবগুলো কবিতাই বাস্তবিক প্রেক্ষাপটের সাথে মিল রয়েছে তাই অনেক বেশি ভালো লেগেছে পড়তে। এরূপ কবিতা আরো চাই তোমার কাছ থেকে ধন্যবাদ।
হুম হবে হবে।
বাহ ভাইয়া আপনি ভিন্ন আঙ্গিকে মনের অনুভূতি দিয়ে চমৎকার অনু কবিতা লিখেছেন। আপনার ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে অনুকবিতা গুলো লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো। আর অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলো গভীরতা অনেক। তবে আপনি এমনিতে বেশ চমৎকার অনু কবিতা লিখেন। খুব চমৎকার চমৎকার অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এই অনু কবিতাগুলো যতই পড়তেছি ততই ভালো লাগতেছে।
জেনে ভালো লাগলো ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া, অনু কবিতাগুলো ছোট ছোট লাইনের মাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করা যায়। আপনি খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা কবিতা খুব সুন্দর হয়েছে। দারুন লিখেছেন বরাবরের মতোই। বিশেষ করে ৩ এবং ৫ নং অনু কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপু।।,
আপনার লেখা অনু কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে।ছন্দে ছন্দে অনু কবিতা গুলো একদম সাজিয়ে তোলেন।আজকে আপনার শেয়ার করা প্রত্যেকটা অণু কবিতা আমার অনেক ভাল লেগেছে।বিশেষ করে প্রথম অনু কবিতাটি অর্থাৎ বিদ্রোহী জাতীয় অনু কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন সব সময়।।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
এইভাবে পাশে থাকবেন।।