স্বরচিত কবিতা : অপরিচিত পৃথিবী।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230413_212004.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

কবিতা : অপরিচিত পৃথিবী ।

লিখেছেন : @nevlu123

মাঝে মাঝে মনে হয়,
পৃথিবীটা খুব ছোট।
আবার মাঝেমাঝে মনে হয়,
পৃথিবীটা অনেক বড়।

মাঝে মাঝে মনে হয়,
পৃথিবীটা যেন আমার।
মাঝে মাঝে মনে হয়,
পৃথিবীটা নিতান্তই অপরিচিত।

মাঝে মাঝে পা রাখতে ভয় হয়,
এই পৃথিবীর মাটিতে।
মাঝে মাঝে হন্য হয়ে অন্য সুখে,
হাঁটি আমি মাঠে-ঘাটে।

মাঝে মাঝে দিনের আলোয়,
খুঁজি আঁধার।
মাঝে মাঝে আবার ঘোর অন্ধকারে,
আলো নিয়ে হই পারাপার।

মাঝে মাঝে মনে হয়,
আমার আমি খুবই স্বার্থপর।
মাঝে মাঝে মনে হয়,
বিরহ বেদনায় আমি কাতর।

কবিতার মর্ম কথা

পৃথিবীটা যেন গোলকধাঁধা হাজারো রহস্য এ পৃথিবী জুড়ে বিরাজমান সেটির বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার এরূপ সাপোর্ট আমার অনেক কাজে আসে। ধন্যবাদ সাপোর্ট করার জন্য

 3 years ago 

অপরিচিত পৃথিবী কবিতাটি পড়ে খুবি ভালো লেগেছে। অসাধারণ কবিতা লিখেছেন, আপনার কবিতার ভাষা অসাধারণ ছিলো।

 3 years ago 

সবসময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 3 years ago 

স্বপ্ন যখন পূর্ণতা লাভ না করে অপূর্ণ রয়ে যায় তখনকার যে মনোভাব সেটির বহিঃপ্রকাশ এই কবিতাটির মাধ্যমে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। এই বিষয়টা কিন্তু কবিতাটির মাধ্যমে খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার কবিতার নামটিও অসাধারণ ছিল অপরিচিত পৃথিবী। আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে এমনিতেই ভীষণ ভালো লাগে। আপনার কাছ থেকে এরকম আরো কবিতা উপহার পাওয়ার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

ধন্যবাদ কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য ভালো থেকো সর্বদা।

 3 years ago 

মাঝে মাঝে মনে হয়,
আমার আমি খুবই স্বার্থপর।
মাঝে মাঝে মনে হয়,
বিরহ বেদনায় আমি কাতর।

অনেক সুন্দর একটি কবিতা বাস্তবতার সাথে মিল রেখে কবিতাটি লিখেছেন।আপনার মনের অনুভুতি থেকে সুন্দর একটি কবিতা লিখেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কবিতাটা আপনার কাছে ভালো লেগেছে যেনে আনন্দিত হলান।অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

আপনি প্রায় আমাদের মাঝে খুব দারুণ দারুণ কবিতা লিখে ব্লগ করে থাকেন, তবে আপনার আজকের নাটকটা কিন্তু সেই রকম ভালো লেগেছে আমার। আমি একাধিকবার পড়ার চেষ্টা করলাম। আপনার কবিতার মধ্যে রয়েছে অন্যরকম ছন্দ অলংকার ও প্রাণবন্ত অনুভূতি।

 3 years ago 

খুব সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38