ধরা নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

ধরা নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


444547557.jpeg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামধরা
পরিচালকমোহাম্মদ মিফতাহ আনান
অভিনয়মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ০৮ জুলাই ২০২৪

Screenshot_20240722_110106_YouTube.jpg

Screenshot_20240722_110118_YouTube.jpg

Screenshot_20240722_110134_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের নামটি দেখেই হয়তো বুঝে গিয়েছেন যে নাটকটি কেমন হতে চলেছে। আমি যখন নাটকটি দেখে নিলাম তখন আমি এই নাটক এর যে নাম রয়েছে সেই নামের সাথে অনেকটাই মিল খুঁজে পেলাম৷ সেই নাটকের নামটি হচ্ছে ধরা৷ নাটকের মধ্যেও নায়িকা অনেকভাবেই ধরা খেয়েছে৷ সে বিষয়টি আজকে আপনাদের মাঝে আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করব৷

প্রথমে নাটকটি খুব সুন্দরভাবে শুরু হয়ে যাবে৷ সেখানে প্রথমে নায়িকাকে দেখানো হয়৷ একজন ছেলেকে দেখানো হয়৷ সে নায়িকাকে পছন্দ করত৷ নায়িকার সব ধরনের কাজ সে করে দিত৷ নায়কের যে এসাইনমেন্টগুলো রয়েছে সেগুলো সে করে দিত৷ নায়িকার সাথে অনেক ভালো ব্যবহার করত৷ সে বলত যে সে তাকে ভালোবাসে এবং সেই ছেলেটিও বোকার মতো তাকে ভালোবাসার নাম করে অনেক কাজ করে নিত।

সব কাজ তার কাছ থেকে করিয়ে নেওয়ার পরে নায়িকা সেখান থেকে চলে যেত৷ যখন ওই ছেলেটি বলতো যে তাকে নায়িকা এখনো ভালোবাসার কথা বলেনি৷ তখন নায়িকা বিভিন্ন অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়৷ এরপর আরো দুজন ব্যক্তিকে দেখানো হয়৷ তারা দুজন গাড়ি চালক এবং তাদের দুজনকেও নায়িকা পছন্দ করে বলেছিল৷ তাই তারা দুজনে বলে যে তাদের গাড়ি করে নায়িকা বিভিন্ন স্থানে যাবে৷

তখন তাদের দুজনের মধ্যে নায়িকা ঝগড়া লাগিয়ে দেয় এবং যে জিতবে তার সাথে নায়িকা যাবে এরকম একটি কথা বলে৷ এরপর সেখানে আরো একজন ছেলে আসে বাইক নিয়ে৷ নায়িকা তাকেও পছন্দ করে এমন কথা তাকেও বলেছিল৷ এরপর সে তাকে বাইকে করে নিয়ে চলে যায়৷ এরপর একদিন রাতের বেলা নায়িকা অনেকজনের সাথে কথা বলতে থাকে৷ কারণ তারপর দিন তার জন্মদিন ছিল৷ তাই সে সবার সাথে আগের রাতে গিফট এর কথা বলছিল৷

Screenshot_20240722_110219_YouTube.jpg

Screenshot_20240722_110223_YouTube.jpg

Screenshot_20240722_110238_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নায়িকা একজনকে এক এক টাইম দিয়েছিল৷ যাতে করে নায়িকা সবার কাছ থেকে গিফট নিতে পারে৷ তবে কেউই নায়িকার সময় অনুযায়ী আসেনি৷ অনেকেই তার অনেক আগেই চলে গিয়েছিল৷ সে এমন ভাবে টাইম দিয়েছিল যা একেবারেই বলা বাহুল্য৷ একজনকে ৩ টা, একজনকে ৪ টা৷ এরকম করে অনেক মানুষকে সে টাইম দিয়েছিল যাদেরকে যে পছন্দ করত৷ তবে সকলে অনেক আগে থেকে চলে এসেছিল ৷

অনেকে এক ঘন্টা, দেড় ঘন্টা আগে থেকেই চলে এসেছে৷ তখন তারা দেখে যে তাদের মত আরও অনেকেই সেখানে গিফট দেওয়ার জন্য অপেক্ষা করছে৷ তখন নায়িকা সেখানে এসে দেখে যে বিষয়টি একেবারে ঝামেলার হয়ে যাবে৷ তখন সে সেখানে লুকিয়ে পড়ে৷ তখন তারা সবাই মিলে বলতে থাকে যে তারা নায়িকাকে ভালোবাসে৷ এভাবে তাদের মধ্যে বিভিন্ন কথা কাটাকাটি হতে হতে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যায়৷ একে অপরের সাথে এতটাই মারামারি হয়ে যায় যে অনেকের হাত ভেঙে যায়, অনেকের পা ভেঙে যায়, অনেক কিছু হয়ে যায়৷

এরপর তারা নায়িকার বাবার কাছে বিচার নিয়ে আসে৷ নায়িকার বাবা ছিলেন এলাকার চেয়ারম্যান৷ তিনি সব কাজ করে থাকেন এবং তার কাছে সবাই বিচার নিয়ে আসার পরে তারা বলে যে তারা নায়িকাকে ভালোবাসে৷ তাদেরকেও নায়িকা ভালোবাসে। একের পর এক তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে৷ এরপর নায়িকার বাবা নায়িকাকে বিষয়টি জিজ্ঞাসা করে বিষয়টি আসলে ঠিক কিনা৷ তখন সে এমন একটি ভাব নিয়ে তার বাবার সাথে কথা বলে যে যে কিছুই জানো না৷ এরপর তিনি বাইরে বেরিয়ে আসেন এবং তাদের সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেন এবং বলে যে আর কখনো যেন তারা ওনার মেয়ের পিছনে না আসে।

Screenshot_20240722_110244_YouTube.jpg

Screenshot_20240722_110305_YouTube.jpg

Screenshot_20240722_110317_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর একদিন নায়িকার বাবা বলে যে একজন ছেলে আসবে আমেরিকা থেকে তাকে বিয়ে করার জন্য৷ তখন নায়িকা আগে যে ভ্যান ডাইভারেকে ভালোবাসার কথা বলেছিল তাকে বলে, যে ব্যক্তি তাকে বিয়ে করার জন্য আসবে তখন তাকে যেন নায়িকার সব ধরনের খারাপ কথা বলে৷ নায়িকার নামে যেন বানিয়ে বানিয়ে কিছু খারাপ কথা বলে৷

তখন সেই ব্যক্তি নায়ককে যখন বাড়ির দিকে নিয়ে আসছিল তখন তাকে বিভিন্ন ধরনের খারাপ কথা বলে৷ নায়িকার সম্পর্কে যা সত্যি যা মিথ্যা সব কিছুই তাকে বলে৷ তবে নায়ক কোন কিছুই বলে না৷ সে সবকিছু শুনতে থাকে৷ এরপর সে বাড়ির ভেতর প্রবেশ করে এবং বাড়ির ভেতরে এসে বসার পরে সেখানে নায়িকার যে কাজিনরা ছিল তাদেরকেও নায়িকা শিখিয়ে দিয়েছিল যেন তার খারাপ কথাগুলো বলে৷

তখন তারা দুজনে নায়ককে গিয়ে সব কথা বলে এবং তার ব্যাপারে বিভিন্ন খারাপ কথা বলতে থাকে৷ নায়িকার সব কুকর্ম সম্পর্কে বলে৷ সত্য কথা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে নায়ককে তারা বলতে থাকে৷ নায়ক সেই কথাগুলো তেমন একটা বিশ্বাস করে না৷ আবার পরবর্তীতে যখন নায়িকা নায়েককে দেখতে পায় সে অনেকটাই ইমপ্রেস হয়ে যায়৷ নায়ককে দেখার পরে সে আবার সবাইকে বলে যাতে করে তারা যে কথাগুলো বলেছিল সে কথাগুলো ফিরিয়ে নেয়৷ নায়িকার সম্পর্কে শুধু ভালো ভালো কথাগুলো বলে৷

আবার নায়িকার কাজিনরা তার কাছে যায় এবং ভালো কথা বলতে থাকে৷ তবে নায়ক আসল বিষয়টি বুঝতে পেরে গিয়েছিল৷ নায়িকা যখন বলে যে সে তাকে বিয়ে করার জন্য রাজি৷ সে নায়ককে বিয়ে করবে৷ তখন নায়ক বলে যে কখনো সে তাকে বিয়ে করতে পারবেনা৷ ভালো মানুষরা সবসময় ভালো মানুষের কাছেই যায়৷ তখন নায়ক তাকে বিয়ে না করে সেখান থেকে চলে আসে৷ এরপরে এভাবেই নাটকটি শেষ হয়ে যায়৷

আমার ব্যক্তিগত মতামত।

**এই নাটক থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি৷ এই নাটক একেবারে বাস্তবিক কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে৷ এই নাটকের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো কিছু বিষয় রয়েছে৷ নায়িকা যাকেই দেখতো তাকেই বলত যে সে ভালোবাসা এবং সবাইকে যখন সে ভালোবাসার কথা বলেছিল সবাই তাকে অন্ধের মত ভালবেসেছিল৷ শেষ পর্যন্ত যখন তার জন্মদিনের দিন সবার সাথে ঝামেলা হয়ে যায় তখন থেকেই তার আসল পরিচয় বের হয়ে আসে৷

তার বাবাকে যখন সবাই মিলে বিচার দেয়, এরপর সে একেবারে অন্যরকম হয়ে যায়৷ সে সবাইকে বলেছিল সে সবাইকে ভালোবাসে৷ তাই যখন সবাইকে একসাথে সে প্রতারণা করেছে তাই সবাই তার প্রতি এখন খারাপ অনুভূতি রাখে৷ সেই এলাকার সবচেয়ে খারাপ মেয়ে হিসেবে বিবেচিত৷ এরকম কথা তারা সবাইকে বলতে থাকে৷ এরপর একদিন যখন আমেরিকা থেকে একজন ছেলে তাকে বিয়ে করার জন্য আসে তখন সেই ছেলেকেও তার সম্পর্কে সব খারাপ কথাগুলো সবাই বলতে থাকে৷

এরপর যখন নায়িকা নায়ককে দেখতে পায়, সে বলে যে সে বিয়ে করার জন্য রাজি রয়েছে৷ তখন নায়ক বলে সে তাকে বিয়ে করবে না৷ আসলে বাস্তবেও এরকম অনেক মানুষ রয়েছে যারা একজন মানুষ হয়ে অনেক মানুষের সাথে ভালোবাসা করে। তবে কোনভাবেই তারা সত্যিকারের ভালোবাসা করে না৷ যখন শেষ পর্যন্ত তাদের জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় হয় তখন তারা কোন ধরনের ভালো জীবনসঙ্গী পায় না৷ হয়তো এমন কিছু খারাপ মানুষ পেয়ে যায় যারা হয়তো তার মতই আগে এরকম করে এসেছে৷ আসলে ভালো মানুষের জীবনে ভালো মানুষ লেখা রয়েছে৷ আর খারাপ মানুষের জীবনে খারাপ মানুষ রয়েছে৷ তাই আমাদের উচিত সবসময় ভালো থাকা এবং কখনোই কোনোভাবে কোনো ধরনের খারাপ কাজে না যাওয়া।**

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৮/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পড়লাম আজকে। আমি সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। তবে ব্যস্ততার জন্য খুব একটা নাটক দেখা হয় না। আমার কাছে এরকম সুন্দর এবং শিক্ষনীয় নাটক দেখতে অসম্ভব ভালো লাগে। তবে আমি নাটকের থেকে মুভি একটু বেশি দেখি। যার কারণে নাটক এখন একেবারেই কম দেখা হয়। অনেক সময় শর্ট ভিডিওর মধ্যেও নাটকের সংক্ষিপ্ত কাহিনী দেখি। আজ আপনি যে নাটকের রিভিউ টা নিয়ে আমাদের সবার মাঝে উপস্থিত হয়েছেন, এটা সত্যি খুব সুন্দর ছিল। নাটকের কাহিনী ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ তোমায়।ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

🙏🤑

 2 years ago 

এই নাটকটার রিভিউ অনেক সুন্দর ছিল। নায়িকার এরকম চরিত্র সম্পর্কে জেনে তো অনেক খারাপ লাগলো। নায়িকা দেখছি অনেক ছেলের সাথেই বেইমানি করেছে। আর তার ক্ষেত্রেও যে বেইমানি হবে না এটার তো কোনো গ্যারান্টি নেই। আমরা যদি খারাপ হই তাহলে আমাদের সাথেও খারাপ কিছুই হবে এটাই সত্য। এজন্য আমাদেরকে সব সময় ভালোভাবে থাকতে হবে এটা ঠিক। নাটকের পুরো কাহিনীটা অনেক সুন্দর ছিল। এত সুন্দর করে একটা নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছেন এজন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ তোমায়,💤

 2 years ago 

বর্তমানে এমন অনেক লোক রয়েছে যারা একসঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক বজায় রাখে। তারা শেষ পর্যন্ত গিয়ে ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পায় না। কারণ অনেক মানুষকে ঠকালে তাদের অভিশাপ একসময় না একসময় লেগে যায়। নাটকটি বেশ বাস্তবসম্মত মনে হয়েছে আমার কাছে। আপনিও খুব সুন্দর ভাবে রিভিউ উপস্থাপন করেছেন। ভালো লাগলো পড়ে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।💤💤

 2 years ago 

আপনিও তো দেখছি ভাইয়া বেশ ভালোই নাটক দেখেন। নাটক দেখলে অনেক সুন্দর কিছু বিষয় জানা যায় এবং অভিজ্ঞতা হয়। কারণ আমাদের বাংলাদেশের নাটক গুলো খুবই শিক্ষনীয় মূলক বিষয় নিয়ে তৈরি করা হয়। আপনি নাটক দেখলেন সেই নাটকের স্ক্রিনশট এর মাধ্যমে সুন্দর বর্ণনা সহকারে আমাদের সাথে রিভিউ শেয়ার করেছেন। পুরো নাটকের রিভিউ দেখে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।,🌿

 2 years ago 

নাটকটি এখনো আমার দেখা হয়নি। তবে আজকে আপনার রিভিউ দেখে মনে হচ্ছে নাটকটি অনেক ভালো হবে।আমি মুশফিক ফারহানের নাটক গুলো প্রায়ই দেখে থাকি,যেহেতু আজকে আপনি এত সুন্দর একটি নাটকের রিভিউ করলেন সেহেতু এই নাটকটি আমি খুব শীঘ্রই দেখার চেষ্টা করব। সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

ভালো লাগলো মন্তব্য পেয়ে।,🌿

 2 years ago 

চমৎকার একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার সুন্দর এই নাটকের ভিডিও দেখে মুগ্ধ হলাম। অতিশয় সুন্দর ছিল নাটকের অভিনয় এবং কথাগুলো। বর্তমান প্রজন্মের এ সমস্ত নাটক গুলো আমি খুবই পছন্দ করি।

 2 years ago 

জি ভাই নাটকটা দারুন।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে নাটকটার রিভিউ দিয়েছেন। বেশ ভালো লাগলো আপনার নাটক রিভিউ দেখে। যদিও নাটকটা আগে কখনো দেখা হয়নি। আপনার রিভিউ এর মাধ্যমে পুরো নাটকের গল্পটা বুঝলাম। সময় পেলে নাটকটা দেখার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।💥

 2 years ago 

দারুন একটি নাটক রিভিউ করছেন ভাইয়া। আপনার নাটক রিভিউ টির মাধ্যমে নাটকের গল্পটি সম্পর্কে জানতে পারলাম।নাটকের গল্পটি বেশ দারুন লেগেছে আমার কাছে। আপনি খুবই সুন্দর ভাবে গল্পটি উপস্থাপন করেছেন।যা পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু পাশে থাকার জন্য।,🌿

 2 years ago 

খুব দারুণ একটি নাটকের রিভিউ শেয়ার করেছ। কিছুদিন আগেই এই নাটকটি দেখেছিলাম আর নাটকটি অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ খুব সুন্দরভাবে সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালোবাসা রইলো।,

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39