পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়।
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছে," পুরানো সেই দিনের কথা।গেয়েছেনঃ হেমন্ত মুখোপাধ্যায়। ।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম।
অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন
আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না। কারণ আপনারা অবশ্যই জানেন যে, প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে আমার বাংলা ব্লগে। তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

গানটির নাম হচ্ছেঃ
পুরানো সেই দিনের কথা।
গেয়েছেনঃ
হেমন্ত মুখোপাধ্যায়।
অ্যালবামঃ
কভারঃ
@nevlu123
পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
আয় আর একটি বার
আয়রে সখা প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
মোরা ভোরের বেলা
ফুল তুলেছি দুলেছি দোলায়.
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
মোরা ভোরের বেলা
ফুল তুলেছি দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
হায় মাঝে হল ছাড়াছাড়ি গেলেম কে কোথায়
আবার দেখা যদি হল সখা প্রাণের মাঝে আয়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
আয় আর একটি বার
আয়রে সখা প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিশদ বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোষ্ট | গান |
| মডেল | M32 |
| ফটোগ্রাফার | @nevlu123 |
| সম্পাদনা | শুধু সেচুরেশন |
| অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

Upvoted! Thank you for supporting witness @jswit.
❣💐❣💐❣
আশা করি ভাইয়া ভালো আছেন? আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি রবীন্দ্র সংগীত পরিবেশন করেছেন। আমি আগে প্রায় সময় শুনে থাকতাম । আপনার কন্ঠে পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায় গানটি শুনে খুব ভালো লাগলো। সত্যি বেশ চমৎকার ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন । গানটি পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অসংখ্য ধন্যবাদ জানাই মন্তব্য করার জন্য।ভালো থাকো।
ভাই আপনি আজকে আমাদের মাঝে নিজের গলায় গাওয়া বেশ দারুন একটি গান । আসলে আপনার গানের লিরিক্স গুলো আমার কাছে বেশ দারুন লেগেছে ভাই। এমনিতে রবীন্দ্র সংগীত শুনতে আমার কাছে বেশ ভালো লাগে ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি গান শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মন্তব্য করার জন্য।,
প্রতিনিয়ত গান কভার গুলো আপনি খুব সুন্দর ভাবে করে যাচ্ছেন। আজকের গান কভার শুনে অনেক ভাল লাগলো। এই গান আমার অনেক প্রিয় একটি গান। আপনার কন্ঠে শুনতে বেশ ভাল লেগেছে। অনেক ধন্যবাদ গান কভার শেয়ার করে শোনার সুযোগ করে দেওয়ার জন্য।
মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।।
হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া দারুন একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। পুরনো দিনের এই গানগুলো শুনতে আসলেই অনেক ভালো লাগে।
মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
হেমন্ত মুখোপাধ্যায় এই গানটি আমি আগে তেমন শুইনাই। তবে আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। তবে আপনার গান শুনে এবং তাদের কন্ঠবেশ চমৎকার। আপনি প্রমোশনাল না হলেও আপনার গান কিন্তু বেশ ভালই লাগে। আমি সব সময় আপনার গানগুলো সাপ্তাহিক শোনার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর গান আমাদের মাঝে শেয়ার করার জন্য নিজের কন্ঠ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মন্তব্য করার জন্য।
আপনার কন্ঠ এরকম একটা রবীন্দ্র সংগীত শুনে মনটা ভরে গেল ভাইয়া। আপনি খুবই সুন্দর গান করতে পারেন। আপনার গানগুলো সব সময় আমার কাছে ভালো লাগে। এই রবীন্দ্র সংগীতটি আমার অনেক বেশি পছন্দের। এরকম রবীন্দ্রনাথ সংগীত গুলো যদি খালি গলায় এভাবে শোনা যায়, তাহলে তো অবশ্যই ভালো লাগবে সবার কাছে। আপনার কন্ঠ সত্যি অসাধারণ।
মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনি আপনার খালি গলায় খুব সুন্দর করে সব সময় গান কভার করেন। আমার তো আপনার কন্ঠে গাওয়া গানগুলো একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। মনটা জুড়িয়ে গেল ভাইয়া আপনার কন্ঠে গাওয়া এই গানটি শুনে। আপনার কন্ঠ খুব চমৎকার। বেশিরভাগ ব্লগার কে দেখি খুব সুন্দর করে গান কভার করতে। সবার গান কভার গুলো খুবই ভালো লাগে। বিশেষ করে আপনার কন্ঠে গাওয়া গান গুলো একটু বেশি পছন্দের আমার।
মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।।
দারুণ একটি গান শেয়ার করেছেন ভাই। আপনার কন্ঠে গানটি শুনে সত্যিই বেশ ভালো লাগলো। এই গানটি অনেকদিন আগে শুনেছিলাম। তবে অনেকদিন হয়েছে এই গানটি শোনা হয়নি। আপনি সবসময়ই খুব সুন্দর সুন্দর গান আমাদের সাথে শেয়ার করে থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়। যাইহোক এতো চমৎকার একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।