নিজের করা কিছু প্রিয় ম্যাক্রো ফটোগ্রাফির রিভিউ
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
আমার নিজের করা কিছু প্রিয় ম্যাক্রো ফটোগ্রাফির রিভিউ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে।বন্ধুরা আজকে আপনারা যে ম্যাক্রো ফটোগ্রাফি গুলো দেখতে যাচ্ছেন সেটি আসলে আমার ম্যাক্রো লেন্স দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করা।আর সেটাই আজকে আপনাদের সামনে রিভিউ আকারে তুলে ধরব। কেমন লেগেছে সেটা জানাবেন আপনাদের মতামত মন্তব্যের মাধ্যমে জানাবেন
Location
আসলে ম্যাক্রো ফটোগ্রাফি করাটা খুব কষ্টের বিষয়। আর সে কষ্টের বিষয়টি যদি সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায়, তখন বেশ ভালো লাগে। আর আমি চেষ্টা করি ম্যাক্রো ফটোগ্রাফি করার সময় অনেকটা সময় দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করতে। আর সেজন্য মাঝেমধ্যে কিছু ভালো ভালো ফটোগ্রাফি করতে পারি।
Location
তবে ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য আমি মনে করি দক্ষতা ও ভালো ক্যামেরা এবং ভালো একটি লেন্সের প্রয়োজন রয়েছে। আর এই তিনটির সমন্বয় ঘটলে তখন ম্যাক্রো ফটোগ্রাফি ভালোভাবে করা সম্ভব।আমি চেষ্টা করি আমার যেটুকু রয়েছে সেটুকু দিয়ে সর্বোচ্চটা তুলে ধরতে।
যদি ও আমার কাছে ভালো কোন ক্যামেরা নেই। যতটুকু আছে এটার সাথে আমি ম্যাক্রো লেন্স ইউজ করে চেষ্টা করি ভালো কিছু ফটোগ্রাফি করে আপনাদের সামনে তুলে ধরতে,আর সেটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে।
Location
আমি মনে করি ফটোগ্রাফি জগতে সবচাইতে কষ্টের এবং অনেক ক্রিয়েটিভ ফটোগ্রাফি হল ম্যাক্রো ফটোগ্রাফি।কেননা এ ফটোগ্রাফি করতে গেলে অনেক শ্রম দিতে হয়। অনেকক্ষণ ধরে একটা পোকা বা ক্ষুদ্র কোনো জিনিসের পিছনে ছুটতে হয়।
Location
আবার অনেক সময় দেখা যায় অনেকক্ষণ বসে থাকার পরেও সফলতা পাওয়া যায় না। কেননা যে পোকার পেছনে সময় ব্যয় করেছি সে পোকাটি উড়ে চলে গিয়েছে। তবুও হতাশ না হয়ে ফটোগ্রাফি করে যাওয়ার নামই হচ্ছে ম্যাক্রো ফটোগ্রাফি।
তো বন্ধুরা আজকে এতটুকু ,আশা করি আগামীতে ভিন্ন রকম গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
ফোনের বিশদ বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| বিভাগ | (ফটোগ্রাফি) |
| মডেল | M32 |
| ফটোগ্রাফার | @nevlu123 |
| সম্পাদনা | শুধু সেচুরেশন |
| অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।

https://twitter.com/Nevlu123/status/1586185583365193729?s=20&t=vkT33PuODqWYiGtktBMVTA
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক অনেক ধন্যবাদ সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকবেন।
ম্যাক্রো ফটোগ্রাফি করতে অনেক দক্ষতার পাশাপাশি ধৈর্য প্রয়োজন।যদিও আমি তেমন কিছুই পারি না।তবে আমার খুব ইচ্ছে ম্যাক্রো ফটোগ্রাফি শিখার।ভাইয়া আপনার ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। তবে ভাইয়া সোর্স গুলো সোর্স লিখে লিংক হাইড করে রাখলে পোস্ট টা আরো বেশি সুন্দর লাগতো।ধন্যবাদ
ম্যাক্রো ফটোগ্রাফি শিখতে চাইলে ঝাঁপিয়ে পড়ুন পোকা মাকড়ের গায়ের উপরে😀😀 দেখবেন ঠিকই তুলতে পারবেন ধন্যবাদ।
ম্যাক্রোফটোগ্রাফি করতে বেশ দক্ষতা এবং থৈর্যের প্রয়োজন। পোকাগুলোর নাম লিখা থাকলে আমাদের জন্য ভালো হতো। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
সত্যি বলতে পোকা গুলোর নাম আমার জানা নেই, যদি আপনাদের কারো জানা থাকে সেটা মন্তব্যে লিখবেন ধন্যবাদ।
ভাইয়া এর আগেও আপনার কিছু ম্যাক্রো ফটোগ্রাফির পোস্ট দেখেছিলাম। সত্যি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ম্যাক্রো ফটোগ্রাফি করতে আসলেই দক্ষতার প্রয়োজন হয়। যা আমাদের কখনো সম্ভব না। আপনার সবগুলো মাইক্রো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি মনে করি চেষ্টা করলে সবই সম্ভব। তবে অনেকটা কষ্ট রয়েছে ম্যাক্রো ফটোগ্রাফির মধ্যে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আসলেই ভাইয়া ম্যাক্রো ফটোগ্রাফি করাটা খুব কষ্টের। আমি তো একদমই ফোকাস করতে পারিনা। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনার কাছে ভালো ক্যামেরা থাকলে না জানি আরো কত ভালো ভাবে ফটোগ্রাফী করতেন। আসলে আপনার ফটোগ্রাফি গুলো দেখলেই বোঝা যায় আপনার এ বিষয়ে খুব দক্ষতা রয়েছে। ধন্যবাদ আপনাকে
আসলে ম্যাক্রো ফটোগ্রাফি করাটা আমার শখ। তাই শখের বসতে ম্যাক্রো ফটোগ্রাফি করা ধন্যবাদ।
ঠিকই বলেছেন ভাই ফটোগ্রাফি অনেক কষ্টের এবং ক্রিয়েটিভ একটি কাজ। আমি কয়েকবার চেষ্টা করেছিলাম মাক্রো ফটোগ্রাফি করার কিন্তু আমি ব্যর্থ হয়। সেজন্য আমি জানি এটা কতটা কষ্টসাধ্য। পোকামাকড়ের মাক্রো ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে ভাই। বিশেষ করে শেষের মৌমাছির ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লাগছিল।।
চমৎকার একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ
ওয়াও, আপনার ম্যাক্রো ফটোগ্রাফি দেখে মন ভরে গেল ভাই। আসলে এমন ফটোগ্রাফি করতে প্রচুর ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়। আপনার ফটোগ্রাফিগুলো দেখে মনে হচ্ছে কোন প্রফেশনাল ফটোগ্রাফার এই ফটোগ্রাফিগুলো করেছে। এককথায় অসাধারণ আপনার ক্রিয়েটিভিটি। অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো প্রশংসায় ভরপুর ছিল মন্তব্যটি ধন্যবাদ।
ওয়াও অসাধারন অনেক সুন্দর করে মাইক্রো ফটোগ্রাফি করেছেন। মাইক্রো ফটোগ্রাফি করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আপনি সুন্দর করে ছোট ছোট মাইক্রো ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।
সুন্দর ও সাবলীল ভাষায় চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভাইয়া আমি তো কখনো ম্যাক্রো ফটোগ্রাফি করি নাই। তাই এই বিষয়টা নিয়ে আমার তেমন কোন ধারনা ছিল না। আজকে আপনার পোষ্ট পড়ে আর পোকার ছবি গুলো দেখে ম্যাক্রো ফটোগ্রাফি সম্পর্কে কিছু ধারনা পেলাম। পোকা মাকড়ের ফটোগ্রাফি করা সত্যিই অনেক কষ্টকর। কারন এগুলো কখন উড়ে যায় বলা যায় না। আপনার পোকার ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা ছবি স্পষ্ট হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
আসলে চেষ্টা করেছি স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর সেটার ফলাফল স্বরূপ দেখতে পাচ্ছেন ধন্যবাদ।