"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৩ ||৭পদের সব্জির দই শুক্তো রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20240302_191430.jpg

আজকের পোস্টে একদম ভিন্ন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।আমার বাংলা ব্লগে তো এই সপ্তাহ ব্যাপী একটি দারুণ রেসিপি কন্টেস্ট চলছে।রেসিপি মানেই দারুণ,কারণ নতুন আইটেমের রান্নার স্বাদ নেয়া যায়।আর যেহেতু ইউনিক কিছু করতে হয় সেই হিসেবে শুরুর দিক থেকেই চিন্তা করতে নেমে যাই।কারণ বর্তমানে ইউটিউবে অনেক কিছুই আছে,যা আমরা কখনো খাই নি এমনও।কিন্তু তার থেকেও ইউনিক কিছু তৈরি করার চিন্তা আমার মাথায় ঘুরে।আর এটি সব কন্টেস্ট এ তবে এইবার আপনাদের মাঝে নিয়ে এলাম ৭পদের সব্জির দই শুক্তো রেসিপি।

20240302_191201.jpg
যদিও ব্যস্ততার কারণে গত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। তাই এইবার ভাবলাম এই প্রতিযোগিতায় নিজের অংশগ্রহণ কোনভাবেই মিস করা যাবে না। আর যেহেতু রেসিপি সেই হিসেবে ইউনিক কিছু খাওয়াও হবে আবার সেটা সবার সাথে ভাগাভাগি করে নেয়া যাবে।সেই চিন্তায় আজকের এই ৭ পদের সব্জির দই শুক্তো আপনাদের সাথে শেয়ার করলাম।
20240302_191643.jpg
যদিও দই শুক্তো বা নরমাল ভাবে রান্না করা শুক্তো কখনো খাই নি,কিন্তু এবার খেয়েছি।আর এটা খেতে এত মজা হয় তা আগে জানলে হয়তো অনেকবার তৈরি করা যেত।যাইহোক আমাদের @winkles দাদা এই কন্টেস্টের এনাউন্সমেন্ট করেছে বিধায় এই মজাদার রেসিপি স্বাদ নিতে পেরেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
20240302_191559.jpg

20240302_191512.jpg

৭পদের সব্জির দই শুক্তো।

20240302_191633.jpg

20240302_191614.jpg

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
টকদইহাফ কাপ
ফুলকপি১টি
লাউ১টুকরো
মিষ্টি কুমড়ো১টুকরো
বেগুন১টি
সিম১০/১২টি
গাজর১টি
সসিন্ধাঅর্ধেক
রসুনবাটা২চা চামচ
আদাবাটা১চা চামচ
পোস্ত বাটা২টেবিল চামচ
পাঁচপোড়ন২চা চামচ
চিনি২ চা চামচ
শুকনো মরিচ৩/৪ টা
তেজপাতা২টা
লবণ২ চা চামচ
সরিষার তেলআধা কাপ

IMG-20240303-WA0074.jpg

প্রথম ধাপ

প্রথমে ফুলকপির ডাটাগুলো কেটে নিতে হবে।তারপর এখান থেকে ১টুকরো নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে।

20240304_123918.jpg

দ্বিতীয় ধাপ

২য় ধাপে সিমের বোটা ছাড়িয়ে নিতে হবে। তারপর মাঝখান থেকে ভেঙে নিতে হবে।বেগুনকেও একটু বড় সাইজে কেটে নিয়েছি।

20240304_124013.jpg

তৃতীয় ধাপ

কুমড়োটাকে মাঝ বরাবর কেটে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর একটু বড় সাইজেই কেটে নিতে হবে।

20240304_124030.jpg

চতুর্থ ধাপ

এইধাপে লাউ এবং সসিন্ধার খোসা ছুরির সাহায্যে ছিলে নিতে হবে।লম্বালম্বিভাবে এই লাউ আর সসিন্ধা কেটে নিয়েছি।একইভাবে গাজরও কেটে নিলাম।

20240305_083024.jpg

IMG-20240305-WA0001.jpg

পঞ্চম ধাপ

সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে।এরপর মিষ্টি কুমড়ো আর ফুলকপি দিলাম। কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিলাম।

20240304_124235.jpg

ষষ্ঠ ধাপ

সসিন্ধা আর লাউ দিয়ে ভেজে নিয়েছি এই ধাপে। ২-৩ মিনিট ভেজে নিলেই হবে।

20240304_124343.jpg

সপ্তম ধাপ

এখন আবার গাজর,সিম আর বেগুন একসাথে দিয়ে দিলাম। আগের মত করে একসাথে ভেজে তুলে নিলাম।

20240304_124440.jpg

অষ্টম ধাপ

একই তেলে পাঁচপোড়ন, তেজপাতা আর পোড়নের জন্য শুকনো মরিচ দিয়ে ভেজে নিতে থাকলাম।তারপর আদা বাটা,রসুন বাটা আর সরিষা বাটা দিয়ে ভেজে নিতে থাকলাম।

20240304_124535.jpg

নবম ধাপ

এরপর পোস্তবাটা দিয়ে ভালোভাবে শুকনো ভেজে নিতে থাকলাম কিছুক্ষণ।তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে।৫মিনিটের মত কষিয়ে নিলাম।

20240304_124709.jpg

দশম ধাপ

এখন পূর্বে ভাজা সব্জিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম।এরপর ৫মিনিট রান্না করেই টকদই দিয়ে দিলাম।এরপর আবারো নেড়েচেড়ে ভালোভাবে রান্না করতে থাকলাম।

20240304_124807.jpg

একাদশ ধাপ

এখন পরিমাণ মত লবণ দিয়ে একটু পানি এড করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে।এভাবে একদম লো ফ্লেমে ১৫ মিনিটের মত রান্না করেছি। তবে রান্না শেষের দিকে আমি চিনি এড করে দিয়েছি টকদইয়ের স্বাদ ব্যালেন্স করতে। এইতো হয়ে গেল মজার শুক্তো রান্না।

20240304_133840.jpg

চূড়ান্ত আউটপুট

20240302_191247.jpg

20240302_191308.jpg

20240302_191329.jpg

20240302_191715.jpg

20240302_191647.jpg

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণশুক্তো রেসিপি।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

সবজি দিয়ে অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এবারের কনটেস্টে অংশগ্রহণ করা দেখে বেশ ভালো লাগলো আমার। অনেক সুন্দর ভাবে রেসিপির কার্যক্রম করে দেখিয়েছেন। অনেক কিছুর সমন্বয়ে রেসিপি করেছেন দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে।

 2 years ago 

ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পেয়ে। ভালো থাকবেন ভাইজান।।

 2 years ago 

ধন্যবাদ সুমন ভাই।💕

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ধন্যবাদ 💦

 2 years ago 

প্রতিবারের মতোই আপনারা বেশ সুন্দরভাবে অংশগ্রহণ করে থাকেন প্রতিযোগিতায়, বেশ ভালো ফলাফল করেন। আজকেও বেশ ইউনিক একটা রেসিপি ছিল। সাত পদের সবজির দই শুক্তো রেসিপি। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আসলে আপনার এই কাজগুলি আমার ভীষণ ভালো লাগে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাই আসলেই এটি ইউনিক রেসিপি ছিল।

 2 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এত চমৎকার একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। সাত পদের সবজির শুক্তো রেসিপি আপনি খুবই চমৎকারভাবে তৈরি করেছেন। সবজি বরাবরি আমি খেতে অনেক পছন্দ করি। আপনি আজকে খুবই চমৎকারভাবে এটি তৈরি করেছেন এবং তৈরির ধাপগুলো খুবই সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনি রেসিপিটি দেখে বোঝা আছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। এত চমৎকার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ তুহিন ভাই।।

 2 years ago 

রেসিপি গুলো দেখেই আমি নির্দ্বিধায় বলতে পারি যে এগুলো অনেক স্বাস্থ্যসম্মত খাবার। কারণ এখানে তেমন মসলা ইউজ করা হয় না। বিভিন্ন ধরনের পোস্ত বাটা, দই, দুধ এগুলো দিলেই খাবার গুলো আর হেলদি হয়ে যায়। যেহেতু আপনি প্রথমবার রান্না করেছেন ভালো রিভিউ দিলেন। অনেক ভালো লেগেছে আপনার রেসিপিটি দেখে। রেসিপি কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা সুস্বাদু হয়েছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকুন। 💥

 2 years ago 

আসলে ভাই আপনি এই প্রতিযোগিতায় আর মিস করতে চাননি সেই ইচ্ছা ও সেই আকাঙ্ক্ষা নিয়ে আপনি খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করলেন। সাত পদের সবজি দই রেসিপি দেখে যেন একদম ইউনিক লাগছে। আর এত মজাদার মনে হচ্ছে মনে হচ্ছে এই রেসিপিটা খেতে পারলে যেন হৃদয়টা শান্ত হয়ে যেত। সত্যি ভাই আপনার রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। আশা করছি আপনার রেসিপিটা অনেক ভালো কিছু করবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইজান ভালো থাকুন।।

 2 years ago 

প্রথমেই আপনার জন্য রইল শুভ কামনা ভাইয়া। তারপর আসি আপনার এমন সুন্দর একটি রেসিপির কথায়। দেখেই তো খেতে মনে চাইছে। খেতে না জানি কত মজার হয়েছিল। বেশ সুন্দর করে হাতে করা এই রেসিপিটির প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

খেতে অনেক ভালো হয়েছিলো আপু।

 2 years ago 

প্রথমেই ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সাত রকম সবজি দিয়ে আসলেই আপনি অনেক সুন্দর রেসিপি শেয়ার করেছেন ।রেসিপিটা দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে ।এমন ধরনের রেসিপি তৈরি করতে অনেক সময় লাগে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।💫💯

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

💥💚💥💫

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38