এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই।তবে কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি।আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

আসলে অনু কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে। কারণ অনু কবিতার মধ্যে অন্ত মিল থাকে ছোট্ট কয়েকটি লাইনের মধ্যেই।আবার মনের যে তৃপ্তি বা মনের যত কথোপকথন যেগুলো কথায় প্রকাশ করা যায় না, সেগুলো অনু কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়। সেজন্যই মূলত প্রতি সপ্তাহে একটি অনু কবিতা পোস্ট শেয়ার করে থাকি । আপনারাও খুব সুন্দর সুন্দর মন্তব্যের মধ্যে উৎসাহ দিয়ে থাকেন তাইতো চলে আসি অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
অন্যের মাঝে দোষে ভরা,
আমি যে ধোয়া তুলসী পাতা।
নিজে হাজী, নিজে কাজী,
মূলত আমি বড্ড ফাজি


নিজের সম্মান বড় সম্মান,
অন্যের সম্মানে ঢালি পানি।
চেয়ারে বসলে শুনাতে চাই,
মস্ত বড় বড় বাণী।


অনু কবিতা-২
একাকী রাতে মন আমার তোমায় পেতে চায়।
তোমার উষ্ণ ছোঁয়ায় আমি প্রাণ ফিরে পাই।
তোমার একটুখানি হাসি যেন আমার মনের খোরাকি।
আজও অপেক্ষায় এ জীবনে, তোমায় পাবো কি।



অনু কবিতা-৩
মৃদু বাতাস তাড়া করেছে,
মেঘের পিছু পিছু।
পৃথিবীতে কত সম্পর্ক,
আছে উঁচু নিচু।


স্রোতের টানে ভেসে যায়,
কত শত জিনিস।
ঠুনকো ওই সম্পর্কগুলো,
একটুতেই হয় ফিনিশ।



অনু কবিতা-৪
আজ ক্ষিপ্ত আমি আমার তরে,
শত প্রশ্ন করি নিজের মনকে জুড়ে।
কেন এত হতাশা,কেন দুঃখ কষ্ট।
সব সময় তো ভালো চললাম,
ছিলাম না কখনো পথভ্রষ্ট।


অনু কবিতা-৫
মেঘে মেঘে আকাশ ভরা,
চাঁদ মামা আছে লুকিয়ে।
মাঝে মাঝে উঁকি দেয় তবে,
মেঘ এসে তার অতলে নেয় লুকিয়ে।


ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

দারুন একটি কবিতা লিখেছেন লাইনগুলো বেশ ভালো লেগেছে। সহজ সরল ভাষায় চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সব সময় পাশে থাকার জন্য।ভালো থাকুন সব সময়।💤

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য।💞

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে আমার বেশ ভালো লাগলো আসলে ছোট থেকে আমি কবিতা ভালোবাসি। ২৬ শে মার্চ এ আমি কবিতা আবৃতি করে প্রাইজেও পেয়েছি। আপনার কবিতার প্রতিটি চরণ আমার কাছে ভালো লেগেছে, শুভকামনা রইল এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ সুন্দর মন্তব্য করেছেন।💞

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

❤️‍🔥🌹❤️‍🔥

Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সাপোর্ট করার জন্য।ভালো থাকবেন সব সময় এই কামনা করি।💥

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। এই কবিতার গুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার অনু কবিতাগুলো পড়ে আমার খুবই ভালো লাগে। আর অনু কবিতার মাঝে ছন্দে খুবই মিল পাওয়া যায়। যার কারণে অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

জি ভাই চেষ্টা করি ভালো ভাবে শেয়ার করতে।

 2 years ago 

ভাইয়া আপনার লেখা অনু কবিতাগুলো আমার ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে আপনি কবিতা লিখেন। এর আগেও কয়েকটা সপ্তাহে আমি লক্ষ্য করেছি আপনার ছোট ছোট কবিতা গুলো। আপনাদের দেখাদেখি আমিও লেখা শিখছি। অনেক ভালো লাগলো আপনার এই কবিতা আবৃত্তি করে। অনেক সুন্দর অনুভূতি দিয়ে লিখেছেন। এগুলো যেন কবিতার প্রাণ। মনের ভাষা ব্যক্ত হয় এখানে।

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।💥

 2 years ago 

আপনার অনু কবিতা গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। খুব সুন্দর অনু কবিতা লিখেন আপনি। আজকের অনু কবিতাগুলো পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে অনু কবিতার -৩ খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের ভালো লাগা মানেই আমার ভালো লাগা।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার লেখা একগুচ্ছ কবিতা পড়ে ভালো লাগলো। ছোট ছোট কবিতা লিখলে অনেকগুলো মনের ভাব জানতে পাওয়া যায়। আর এই থেকেও কবিতা লেখায় নতুন উৎসাহ জাগে। অনু কবিতা লিখতে আমারও খুব ভালো লাগে ভাইয়া। সুন্দর এই কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি আপু অনেক গুলো কবিতায় অনেক ভাবে মনের ভাব প্রকাশ করা যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38