এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই।তবে কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি।আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সবাই অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতাও লিখতাম।আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই।তাই আজকে এই অনু কবিতা গুলো আপনাদের সামনে তুলে ধরবো।ছোট ছোট অনু কবিতায় অন্তমিল রেখে কাবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।আর ভালো লাগার বহিঃপ্রকাশ আপনাদের মাঝে শেয়ার না করলে কি হয়?তাইতো চলে আসি অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
হারাতে চাই কোন দূর অজানায়,
যেথায় কেউ খুঁজে পাবে না।
চিৎকার করে প্রকৃতির মাঝে,
বিলিয়ে দেবো মনের যত কষ্ট,
যার কারনে আজ আমি হয়েছি নষ্ট।



অনু কবিতা-২
চাইনা আমি কারো সহানুভূতি,
চাইনা কারো দেখানো আবেগ।
চেয়েছিলাম যেটা পাইনি সেটা,
হয়তো কাজ করেনি তোমার সেই বিবেক।



অনু কবিতা-৩
শতবার চেষ্টা করেও হারিয়েছি মনোবল।
নিজেকে মাঝে মাঝে মনে হয় আবোল তাবোল।
চেষ্টার সীমারেখা বোঝানো বড় দায়।
কার দুঃখ এই জগতে কে দেখতে পায়।



অনু কবিতা-৪
অজানা কোন এক গন্তব্যের গহিনে,
আমার আমি হয়েছি পথযাত্রী।
নিজেকে নিজে হারাতে চাই অজানায়।
যেটা সামনা সামনি নাহলে,
কখনো বোঝা যায় না।



অনু কবিতা-৫
আমার মনের দেয়ালটা আজও নড়বড়।
এক পা এগুলে পিছাতে হয় দুই পা।
তবু নড়বড় করে কেটে যাচ্ছে দিন।
নিজের অজান্তে নিজের কাছেই আছে অনকে ঋণ।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।এই প্লাটফর্ম এ মূলত শখের বশে কাজ করি।তাই আমার তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্লাটফর্মেও আমি সমভাবে সময় দেয়ার চেষ্টা করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

💫💯💯

 2 years ago 

আবারো আজকে আপনি আমাদের মাঝে এক গুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। দেখে বেশ ভালো লাগলো ভাইয়া। এমনিতে কবিতা আমার অনেক ভালো লাগে, তাই চেষ্টা করে থাকি সবার কবিতা গুলো ভালোভাবে পড়ার জন্য। বেশ অনেক অনেক খুশি হলাম আপনার সুন্দর কবিতা পড়ে।

 2 years ago 

আপনিও অনেক সুন্দর কবিতা লেখেন

 2 years ago 

প্রথমত বলবো যে আপনার লেখা অনু-কবিতা গুলো ভালো লাগে ভাই ৷ যদিও আমরা কেউ প্রফেশনাল কবি নই৷ তবে এখন আমার বাংলা ব্লগের সবাই বেশ সুন্দর কবিতা লিখে৷
যা হোক আজকের লেখা অনু-কবিতা গুলো দারুন ছিল সাজিয়ে গুছিয়ে ছন্দে ছন্দে লেখা অনু-কবিতা ৷তবে ২ নং অনু-কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে ৷

অনু কবিতা-২
চাইনা আমি কারো সহানুভূতি,
চাইনা কারো দেখানো আবেগ।
চেয়েছিলাম যেটা পাইনি সেটা,
হয়তো কাজ করেনি তোমার সেই বিবেক।

 2 years ago 

জি ভাই আমার বাংলা ব্লগের সবাই বেশ সুন্দর কবিতা লিখে৷

 2 years ago 

অনেক সুন্দর ও অনু কবিতা লিখেছেন ভাইয়া। কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগলো। আপনি যে কবিতা লেখা চেষ্টা করেন এটাই অনে। এক সময় আরো অনেক ভালো কবিতা লিখতে পারবেন আশা করি। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু অনেক অনেক ধন্যবাদ।। 💥

 2 years ago 

অন্তমিল, সঠিক অর্থ এবং ছন্দের মাধ্যমে কবিতা লিখতে পারাটা অনেক বড় বিষয়। আপনি বরাবরের মতো চমৎকার সব অনু কবিতা নিয়ে উপস্থিত হয়েছেন। কবিতা লিখা একটা ভিন্ন অনুভূতি যে লিখে সে জানে। যাইহোক আপনার কবিতার লাইনগুলো বরাবরের মতো সুন্দর ছিল। এভাবেই লিখতে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক অন্তমিল, সঠিক অর্থ এবং ছন্দের মাধ্যমে কবিতা লিখতে পারাটা অনেক বড় বিষয় সেটা আমি মনে করি।

 2 years ago 

ভাইয়া আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন। আপনার কবিতা পড়তে আপনার কবিতা পড়তে সবসময় আমার কাছে অনেক ভালো লাগে।

আমার মনের দেয়ালটা আজও নড়বড়।
এক পা এগুলে পিছাতে হয় দুই পা।
তবু নড়বড় করে কেটে যাচ্ছে দিন।
নিজের অজান্তে নিজের কাছেই আছে অনকে ঋণ

এই লাইন গুলো পড়ে অনেক ভালো লেগেছে। অনু কবিতা গুলো ছোট ছোট ছন্দ দিয়ে লেখা হয় বলে পড়তে বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আপু।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়তে আমি খুব পছন্দ করি। সত্যি বলতে আপনার অনু কবিতাগুলো অসাধারণ হয়। এর আগেও আমি আপনার বেশ কিছু অনু কবিতা পড়েছিলাম। তবে আজকে আপনার পাঁচটি অনু কবিতাই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতা গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো থাকুন সব সময়।।

 2 years ago 

অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি ভিন্ন রকম ভিন্ন রকম পাঁচটি অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতাগুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনু কবিতার ভাষা আপনার অসাধারণ। আপনার অনু কবিতাগুলো পড়তে আমার কাছে এমনিতে বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ অনু কবিতাগুলো শেয়ার করার জন্য আমাদের মাঝে।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।।

 2 years ago 

যখন আমরা কবিতা লিখতে বসি তখন কিন্তু কবিতার ছন্দ গুলো এত সহজে আসে না। আবার যখন আমরা কাজে ব্যস্ত থাকি এমনিতেই কবিতার লাইন গুলো খুব সুন্দরভাবে কাজ করে অনুভূতিতে। তখন লেখার সুযোগ হয় না আমাদের। যাক তারপরেও যখন আমরা চেষ্টা করি তখন কবিতা লিখতে সক্ষম হই। আপনি আজকে সুন্দর কবিতা লিখলেন। প্রতিটি অনু কবিতা পড়তে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

জি আপু যখন আমরা কবিতা লিখতে বসি তখন কিন্তু কবিতার ছন্দ গুলো এত সহজে আসে না।

 2 years ago 

ঠিক যখন আমরা কবিতা লিখতে বসি তখন কিন্তু কবিতার ছন্দ গুলো এত সহজে আসে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64513.52
ETH 1868.86
USDT 1.00
SBD 0.38