কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,আজ আর নেই।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Usngntitled.jpg

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছেঃ- কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,আজ আর নেই।গেয়েছেনঃ মান্না দে।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে আমি মনে করি গান হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান গেয়ে থাকি।

তবে একটা মজার ব্যাপার হলো অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না।আর আপনারা অবশ্যই জানেন যে, আমার বাংলা ব্লগে প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে।তবুও গান গাইতে থাকি যদি কখনো ভালো কিছু করা যায় । তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


গানটির নাম হচ্ছেঃ
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,আজ আর নেই।
গেয়েছেনঃ
মান্না দে।
কভারঃ
@nevlu123


কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,আজ আর নেই।👇

এই গানটি একটা সময় অনেক বেশি শুনতাম। হঠাৎ করে গানটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে গেয়ে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


গানের কথা 👇

কফি হাউজের সেই আড্ডাটা
আজ আর নেই
আজ আর নেই....
কোথায় হারিয়ে গেল,
সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই.....
লালা লাল,লালাল লা,
লা লালা লা,লা লা লা লা...
নিখিলেশ প্যারিসে
মঈদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
গ্র্যানডের গিটারিষ্ট
গোয়ানিস ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালবেসে
আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমারায়
অমলটা ভুগছে দুরন্ত ক্যানসারে
জীবন করেনি তাকে ক্ষমা হায়
কফি হাউজের সেই আড্ডাটা
আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই
সুজাতাই আজ শুধু
সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে
আগা গোড়া মোড়া সে
গাড়ি বাড়ি সব কিছু দামী তার।
কফি হাউজের সেই আড্ডাটা
আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই
আর্ট কলেজের ছেলে
নিখিলেশ সন্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে
নির্বাক স্রোতা হয়ে
ডিসুজা টা বসে সুধু থাকতো
কফি হাউসের সেই আড্ডাটা
আজ আর নেই
আজ আর নেই
লালা লাল,লালাল লা,
লা লালা লা,লা লা লা লা...
একটা টেবিলে সেই
তিনচার ঘন্টা
চারমিনার ঠোটে জ্বলতো
কখোনো বিষ্ণু দে
কখোনো জামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে
যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে
জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম....
কফি হাউসের সেই আড্ডাটা
আজ আর নেই
আজ আর নেই
লালা লাল,লালাল লা,
লা লালা লা,লা লা লা লা...
কবি কবি চেহারা
কাধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার
হলোনা কোথাও ছাপা
পেলোনা সে প্রতিভার দামটা
কাগজের রিপোর্টার
মঈদুল এসে রোজ
কি লিখেছে তাই শুধু পড়তো....
কফি হাউজের সেই আড্ডাটা
আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই
সেই সাতজন নেই আজ
টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা আজো খালি নেই
একই সে বাগানে আজ
এসেছে নতুন কুড়ি
শুধু সেই সেদিনের মালি নেই।
কতো স্বপনের রোদ ওঠে
এই কফি হাউজে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কতজন এলো গেল
কতজনই আসবে
কফি হাউজটা শুধু থেকে যায়।
কফি হাউজের সেই আড্ডাটা
আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই।
লালা লাল,লালাল লা,
লা লালা লা,লা লা লা লা...
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই।

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

এই গানটি আসলেই খুব সুন্দর। এই জনপ্রিয় গানটি যতই শুনি ততই ভালো লাগে। আপনার কন্ঠে এই চমৎকার গানটি শুনতে পেরে ভীষণ ভালো লাগলো ভাই। আপনি অনেক সুন্দর গান করেন। এই গানটির সাথে অনেকেরই বিভিন্ন ধরনের স্মৃতি জড়িয়ে আছে। যাইহোক এতো সুন্দর একটি গান কভার করে, আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনিও অনেক ভালো গান করেন।ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

🙏💐🙏📽

 2 years ago 

ভাইয়া আজকে তো দেখছি ফাটিয়ে দিয়েছেন। আমার বেশ প্রিয় একটি গান কভার করেছেন। গানটি শুনেই তো ফিদা হয়ে গেলাম গো। বেশ সুন্দর এবং দারাজ কন্ঠে গানটি কভার করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও বেশ প্রিয় একটি গান এটি।

 2 years ago 

বাংলা ভাষা ভাষি মানুষের মধ্যে এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি এই গানটি শুনেনি।
এবং এই গানটি শুনে পুরনো স্মৃতি মনে করে চোখে অশ্রু আসেনি।
আসলে এই গানের কথাগুলো একটা সময় এসে আমাদের জীবনের সাথে একদম হুবহু মিলে যায়।
বেশ কিছুদিন পরে গানটি আপনার কন্ঠে শুনলাম বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক ভাই বাংলা ভাষা ভাষি মানুষের মধ্যে এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি এই গানটি শুনেনি।

 2 years ago 

ভাইয়া খুব সুন্দর একটি গানের কভার করলেন আজ আপনি। এটি আমার খুব ফেভারিট একটি গান। গানটি শুনলে বারবার শুনতে মন চায়। গানটি শুনলে মনে হয় যেন পুরোন দিনগুলোতে ফিরে যাই। যখন বন্ধুদের সাথে ক্যান্টিনে বসতাম আড্ডা দিতাম ঠিক বলেছেন ভাইয়া একটি কফিহাউজ ঘিরে অনেক মানুষের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। ধন্যবাদ ভাই আপনাকে এ গানের মাধ্যমে কিছু পুরনো স্মৃতি মনে করে দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি আপু একটি কফিহাউজকে ঘিরে অনেক মানুষের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে।

 2 years ago 

গানটা আমার খুবই প্রিয়, অনেকবার শুনেছি আবার অনেকবার গেয়েছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গানটা সুন্দর কন্ঠে গেয়ে শোনানোর জন্য।

 2 years ago 

আমার ও খুব প্রিয়। ধন্যবাদ তোমায়।

 2 years ago 

চমৎকার একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই গানটা শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। এখনো মাঝে মাঝে এই গানটা আমি শুনতে থাকি। আপনার কন্ঠেও শুনতে পেরে খুবই ভালো লাগলো গানটা।

 2 years ago 

আমার ও অনেক ভাল লাগে ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ধন্যবাদ,।

 2 years ago 

এই গানটি জনপ্রিয় একটি গান যেটা সবার কাছে খুবই প্রিয়। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার যে সময়টা এক সময় হয়তো থাকে না । সেই মুহূর্তগুলো প্রতিটা মানুষ মিস করে। এই গানটি শুনলে সেই দিনগুলোর কথা মনে পড়ে ।আপনার কন্ঠে গানটি খুবই ভালো লেগেছে । অনেক সুন্দর করে গেয়েছেন ভাই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাই ঠিক বলেছেন,।

 2 years ago 

আমার খুব পছন্দের একটি গান শেয়ার করেছেন আপনি। গানটি যতবারই শুনে ততবারই আরো শুনতে মন চায়। অনেকদিন পরে আপনার কন্ঠে এই গানটি শুনে আমার কাছে বেশ ভালই লেগেছে। গানের প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে কভার করেছেন আপনি। এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago (edited)

আপু আমার ও অনেক প্রিয় এই গানটি। ধন্যবাদ আপনাকে,।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65535.94
ETH 1914.26
USDT 1.00
SBD 0.38