স্বরচিত কবিতাঃ ভালোবাসার উপমা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1715707979555.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করবো।যদি আপনাদের ভাল লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ ভালোবাসার উপমা।

লিখেছি আমি : @nevlu123

আমার মেঘলা শহরে তুমি নীল আকাশ।
আমার থমকে যাওয়া জীবনের তুমি সুখের বাতাস।
আমার অন্ধকার জীবনের তুমি একমাত্র আলো।
তাইতো আমি তোমায় বেসেছি ভালো।

আমার ক্লান্ত জীবনের একরাশ সুখ তুমি।
আমার চার দেয়ালের মাঝে সুখের কল্পনা তুমি।
আমার অশান্ত মনের সান্ত্বনা তুমি।
তাইতো তোমায় এত ভালোবাসি আমি।

আমার বাধা প্রাপ্ত জীবনের সফলতা তুমি।
আমার খুনসুটির মাঝে আনন্দ তুমি।
আমার অজানা শহরের দিশা তুমি।
তাইতো তোমার ভালোবাসায় মগ্ন আমি।

আমার দুঃখের ছায়ায় সুখের আভাস তুমি।
আমার উত্তপ্ত মরুভূমির শীতল ছায়া তুমি।
আমার মৃত নদীতে জোয়ার ভাটা তুমি।
তাইতো তোমায় সব সময় হৃদয় মাঝে রাখি আমি।

আমার অবাস্তব জীবনে বাস্তবতা তুমি।
আমার মনের আকাশে মুক্ত ঘুড়ি তুমি।
আমার মনের বাগানে প্রস্ফুটিত ফুল তুমি।
তাইতো তোমায় সযতনে এত ভালবাসি আমি।



কবিতার মর্ম কথা

কেউ যদি কাউকে ভালবেসে তখন সে ভালোবাসার উপমা অনেক ভাবেই উপলব্ধি করে মনে মনে।আর সেই মনের কথাগুলো মনের মাঝে ঘুরপাক খেতে থাকে। কেউ কেউ হয়তো বলতে পারে, আবার কেউ কেউ বলতে পারে না।তবে যারা বলতে পারেনা তারা মনের মাঝে লুকিয়ে রাখে।আর সেই উপমাগুলোই ভিন্নরূপে কবিতার মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

🙏🌿🌿🙏

 2 years ago 

সত্যিই ভাইয়া আমাদের সবারই ব্যস্ততা বেড়ে গিয়েছে।এরপরেও নিজেদের এক্টিভিটিজ ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি।আপনি আজ চমৎকার একটি কবিতা শেয়ার করলেন। কবিতা পড়তে এবং লিখতে দুটো ই ভীষন ভালো লাগে আমার। আপনার কবিতায় প্রিয় মানুষটিকে নানা উপমা দিয়ে তুলে ধরেছেন। ভালোবাসার মানুষকে নানা রকমের উপমা দিতে সত্যি ই ভীষণ ভালো লাগে। উপমাগুলো ছন্দের মাধ্যমে ফুটিয়ে তুললে তখন আরো বেশী ভালো লাগে। ধন্যবাদ চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরতে ধন্যবাদ।।

 2 years ago 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। ভালোবাসার উপমা এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। মনের অনুভূতি এবং কল্পনার অনুভূতি দিয়ে এই কবিতাটি লেখা। অসাধারণ একটি ভালোবাসার কবিতা পড়তে পেরে আমি আনন্দিত।

 2 years ago 

ভাই আপনিও অনেক সুন্দর কবিতা লেখেন। ধন্যবাদ আপনাকে ভাল থাকেন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া শত ব্যস্ততার মাঝেও কমিউনিটির কাজগুলো করতে ভালোই লাগে। আপনার কবিতার বিষয়বস্তু খুব ভালো লেগেছে সেই সাথে কবিতাটিও বেশ সুন্দর লাগলো। ঠিকই বলেছেন কেউ কেউ ভালোবাসা বর্ণনা করতে পারে আবার কেউ কেউ মনের মধ্যেই রেখে দেয় ভালোবাসার কথাগুলো। যাই হোক ভালো ছিলো সব মিলিয়ে।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।।

 2 years ago 

ভালোবাসা কে ঘিরে আজকে আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। আপনার চমৎকার কবিতা লেখা দেখে ভালো লাগলো আমার। এমনিতেই আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে প্রকাশ করে থাকেন। আপনার জন্য শুভকামনা রইল আশা করব এভাবে আরো অনেক কবিতা লিখে দেখাবেন।

 2 years ago 

ভালো লাগলো মন্তব্যটি পড়ে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37