স্বরচিত কবিতাঃ শুধু তোমাকে চাই ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20231211_004118.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে কবিতা অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ শুধু তোমাকে চাই ।

লিখেছি আমি : @nevlu123


আজও তোমায় খুঁজে যাই নীল যমুনার ঢেউ।
আজও মন দিশেহারা তোমার স্মৃতি বয়ে।
স্মৃতিরা আজও ভেসে বেড়ায় বাতাসও পানে।
কতটুকু চাই তোমায় বিধাতাই জানে।


মনের মাঝে জড়ো হওয়া বয়ে যায় অনেক।
কবে তুমি সব ভুলে হয়ে যাবে এক।
কেন এত কষ্টের পহাড় জমা আছে বুকে।
কেনই বা কষ্টগুলো খাচ্ছে ধুকে ধুকে।


ছিলে তুমি আমার মনে বিশালতার উপমা।
ভালোবাসার স্মৃতিগুলো রয়েছে যে জমা।
ভালোবেসে তোমায় আমি ডেকেছি প্রিয়তমা।
তাই আজ মনের মাঝে অপেক্ষার জমা।


আসবে তুমি বাসবে ভালো এটাই কামনা,
তোমার জন্য জীবনে সাজাই রঙিন বাসনা,
তুমি যদি থাকো পাশে জীবন হবে আলোময়,
তোমার জন্য আকাশ সমান ভালোবাসা হবে উদয়।


হাতটি ধরে থাকবে পাশে এভাবে চলবে জীবন,
ভালোবাসার বাগিচায় কষ্টদের আসা বারণ,
গড়বো হাসি থাকবো খুশি তুমি আমি মিলে,
বাসবো ভালো উজাড় করে মনটা আমায় দিলে।


ভালোবাসার এক পৃথিবী সাজাবো তোমার জন্য,
ভালোবাসি বলবো তোমায় তুমি হবে অনন্য,
তোমার তরে করি নিবেদন একগুচ্ছ গোলাপ,
তুমি আমি দুজন মিলে করব মধুর আলাপ।


কবিতার মর্ম কথা

ভালোবাসার মানুষকে আসলে কেউই হারাতে চায় না।সবাই চায় তার প্রিয় মানুষটিকে আপন করে কাছে পেতে।অনেক রকম আশা-প্রত্যাশা সময় তার হৃদয়ে বসবাস করে। এমনই কিছু প্রত্যাশা আজকের এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

শুধু তোমাকে চাই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সত্যিই অসাধারণ কবিতা লিখেছেন ভালোবাসার এই কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রায়হান ভাই ভালো থাকুন।।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

🙏🙏,'

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

🙏🙏🙏💐💥🙏🙏

 3 years ago 

আপনার রচিত শুধু তোমাকে চাই শিরোনামের কবিতাটি অসাধারণ একটি কবিতা হয়েছে। ভালোবাসার প্রিয় মানুষের জন্য সকলেই সুন্দর একটি পৃথিবী সাজাতে চাই। গড়তে চাই মহাসুখের একটি রাজ্য। খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার নিচের লাইন গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

ভালোবাসার এক পৃথিবী সাজাবো তোমার জন্য,
ভালোবাসি বলবো তোমায় তুমি হবে অনন্য,
তোমার তরে করি নিবেদন একগুচ্ছ গোলাপ,
তুমি আমি দুজন মিলে করব মধুর আলাপ।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইজান।💥💐🙏

 3 years ago 

তোমাকে চাই কবিতাটি খুব চমৎকার ভাবে লিখে শেয়ার করলেন। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। কবিতাটি ছন্দে ছন্দ মিলিয়ে মনের অনুভূতি নিয়ে লিখলেন।সত্যিই ভালোবাসার মানুষকে নিয়ে আমাদের মনে অনেক অনুভূতি বিরাজ করে।অনেক আশা আমাদের মনে বাসা বাঁধে।এই চাওয়া-পাওয়ার অনুভূতি নিয়ে কবিতাটি দারুন লেগেছে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে যেনে ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া বেশ দারুন একটি কবিতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয়জনের জন্য অজ্ঞাত ভালোবাসা থাকলেই কিন্তু এমন কবিতা চলে আসে হৃদয় থেকে। কবিতার প্রতিটি লাইন ছিল অন্যকে মুগ্ধ করার মত। তবে আমার কাছে নীচের লাইন গুলো বেশ ভালোই লেগেছে।

আসবে তুমি বাসবে ভালো এটাই কামনা,
তোমার জন্য জীবনে সাজাই রঙিন বাসনা,
তুমি যদি থাকো পাশে জীবন হবে আলোময়,
তোমার জন্য আকাশ সমান ভালোবাসা হবে উদয়।

 3 years ago 

আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকুন সব সময়।💐

 3 years ago 

প্রতিনিয়ত আপনি খুব চমৎকার কবিতা লিখে যাচ্ছেন আপনার কবিতাগুলো পড়তে ভীষণ ভালো লাগে আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার নামটি আমার কাছে খুবই ভালো লেগেছে শুধু তোমাকে চাই। এত চমৎকার করে কবিতা লিখি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তুহিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।💥

 3 years ago 

আসলেই ভাই ভালোবাসার মানুষকে আসলে কেউই কখনো হারাতে চায়না। আপনার স্বরচিত শুধু তোমাকে চাই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাই। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইজান।❤💥

 3 years ago 

ভালোবাসার মানুষকে মন থেকে পাওয়ার ব্যাকুলতা প্রকাশ পেয়েছে আপনার এই কবিতার মধ্যে। আসলে এভাবেই ভালোবাসার মানুষের প্রতি মনের টান ফুটে তোলা যায় কবিতার মধ্যে। যে কথাগুলো অব্যক্ত রয়ে যায় তা কবিতার মাধ্যমেই উপস্থাপন করা যায়। যাই হোক ভালো লাগলো আপনার এই দারুণ কবিতাটা।

 3 years ago 

সুমন ভাই ধন্যবাদ আপনাকে।।,

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64420.86
ETH 1885.46
USDT 1.00
SBD 0.37