কাল্পনিক ফুলের চমৎকার একটি মেন্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

SquareBlend_202321503023596.jpg

পোষ্ট এর ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করি একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

অতীতের সকল গ্লানি মুছে নিজেকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন, এই কামনায় আজকে আমার নতুন পোস্ট শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ম্যান্ডেলা আর্ট।যদিও আমি এই আর্টটি করেছিলাম অনেকদিন আগে।তবে আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।আর আমার কাছে ম্যান্ডেলা আর্টগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে।তাছাড়া ম্যান্ডেলা করতে কিন্তু কিছুটা সময় ব্যয় করতে হয়,তা না হলে সুন্দরভাবে করা যায় না।যাইহোক,আমি চেষ্টা করেছি ম্যান্ডেলাটি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে,আশা করি ভালো লাগবে।

আর্টের জন্য প্রয়োজনীয় উপকরণ

  • মার্কার
  • আঁকার খাতা
  • কলম
  • চুড়ি

IMG-20230207-WA0037.jpg

ধাপ-১

প্রথম ধাপে কলমের সাহায্যে চুড়ি বসিয়ে গোল করে এঁকে নিলাম।তারপর নিচের দিকে অর্ধগোলাকার করে ডিজাইন আঁকলাম।তারপরে সেই দাগের উপরে ছোট ছোট ডিজাইন এঁকে নিলাম।

IMG-20230207-WA0042.jpgIMG-20230207-WA0043.jpg

IMG-20230207-WA0036.jpg

ধাপ-২

এই ধাপে আবারও অর্ধগোলাকার করে দুটো দাগ টেনে নিলাম ডানে-বামে।তারপর আবার দাগের উপরে লাভ শেপের ডিজাইন ছোট ছোট করে আঁকলাম।আবারও উপরের দিকে দাগ টেনে গাঢ় করে আঁকলাম।

IMG-20230207-WA0044.jpgIMG-20230207-WA0045.jpg

IMG-20230207-WA0049.jpg

ধাপ-৩

এই ধাপে উপরের ২টো দাগের উপরে পাতার মত এঁকে নিলাম।এখানে পাতার মধ্যে আবারও ডিজাইন এঁকেছি।পাশের অংশে ছোট ছোট ডিজাইন এঁকেছি ।

IMG-20230207-WA0050.jpgIMG-20230207-WA0052.jpg

ধাপ-৪

এখন গোলাকার বৃত্তের ভেতরের ডিজাইন গুলো শেষ করার পর বাইরে কিছু নির্দিষ্ট দাগ দিয়ে দিলাম। তারপর পাতার মত ডিজাইন করে নিলাম।

IMG-20230207-WA0033.jpgIMG-20230207-WA0029.jpg

IMG-20230207-WA0027.jpg

ধাপ-৫

এই ধাপে আমি সেই পাতাগুলোর মাঝ বরাবর দাগ দিয়ে একপাশে পাতার মতো ডিজাইন করলাম। আর অন্যপাশে গোল করে অন্যরকম ডিজাইন করে সবগুলোতে একই ডিজাইন করলাম। পাতার বাইরের বর্ডার গুলোকে মার্কার দিয়ে গাঢ় করে দিলাম।

IMG-20230207-WA0031.jpg

IMG-20230207-WA0032.jpgIMG-20230207-WA0026.jpg
♥️আল্লাহ হাফেজ♥️

যদিও এই আর্টটির করার জন্য আমাকে গ্রাফ তৈরিতে আমার স্ত্রী হেল্প করেছিল, আর বাকিটা আমি নিজে নিজে করেছি। বুঝতেইতো পারছেন যে কোন ভালো কিছুর পেছনে কারো না কারো অবদান থাকে।আর আমার প্রতিটি আর্ট এর পেছনে আমার স্ত্রীরও অবদান রয়েছে।, আর সে হলো@bristy1

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণআর্ট
ক্যামেরা.মডেলএম ৩২
আর্টিস্ট@nevlu123
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এরকম ফুলের ম্যান্ডেলা আর্ট গুলো আসলেই দেখতে ভালো লাগে। আপনার উপরে ম্যান্ডেলা লেখাটি একটু ভুল হয়েছে ভাইয়া। কিন্তু ম্যান্ডেলা আর্টটি চমৎকারভাবে অঙ্কন করলেন। আমি নিজেও চেষ্টা করি এরকম সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো করার জন্য। এত সুন্দর ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আসলে আমি পোস্ট করার কিছুক্ষণ পরেই সেটা ঠিক করে ফেলেছিলাম। তবে আপনার মন্তব্য এখন দেখতে পাচ্ছি।

 3 years ago 

ওয়াও অসাধারণ একটি মান্ডালা আর্ট করেছেন। আমার কাছে আপনার এই কাল্পনিক ফুলের মান্ডালা আর্ট অনেক ভালো লেগেছে। বৃত্তের ভিতরের ডিজাইন যেমন সুন্দর হয়েছে তেমনি বাহিরের ডিজাইনও খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি মান্ডালা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সবসময় সুন্দর মন্তব্যের মধ্যে অনুপ্রেরণা যোগানোর জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় সাপোর্টের আওতায় রেখে সাপোর্ট করে যাওয়ার জন্য। ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।

 3 years ago 

ওয়াও ভাইয়া কাল্পনিক ফুলের অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। সত্যিই অসাধারণ সুন্দর ডিজাইন করেছেন ফুলটির ভিতরে। আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার প্রশংসা মূলক মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।

 3 years ago 

ম্যান্ডেলা আর্টগুলো বরাবরই সুন্দর লাগে দেখতে ভাইয়া। তবে একটু ধৈর্য ধরে কাজটি শেষ করতে হয়। আপনার ম্যান্ডেলা আর্টটি সুন্দর হয়েছে কিন্তু।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ধৈর্য ধরেই কিন্তু এই কাজগুলো করতে হয় ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

এক কথায় অসাধারণ হয়েছে ভাইয়া। কি পরিমাণ পরিশ্রম আর ধৈর্য্য নিয়ে এই আর্ট করা লেগেছে তা বুঝতে পারছি।আর এই ধৈর্য্য আর পরিশ্রমের ফলাফল এত সুন্দর একটি ম্যান্ডালা।তবে সর্বশেষ অবস্থার একটি বড় ফটোগ্রাফ থাকলে আরো ভাল লাগত।ধন্যবাদ সুন্দর চিত্রকর্মটি শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম বাস্তব কথা বলেছেন ভাই ধৈর্যের সমন্বয়ে এই মেন্ডেলা আর্ট করা সম্ভব ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

কাল্পনিক ফুলের এত সুন্দর ম্যান্ডেলা আর্ট করা যায় আসলেই কল্পনা করতে পারিনি। অসাধারণ সুন্দর হয়েছে ভাইয়া। সত্যি বলতে একদম নিখুঁত ম্যান্ডেলা আর্ট দেখলাম। আপনার দক্ষতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ যথাযথ একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন ভাই।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার একটি মেন্ডেল আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে এসব মেন্ডেল আর্ট তৈরি করতে হলে অনেক মেধা এবং শ্রম প্রয়োজন হয়। আমি আগে অনেক মেন্ডেল আর্ট করেছি কিন্তু এখন সময়ের জন্য মেন্ডেল আর্ট তৈরি করে ওঠা হয় না। দেখতে চমৎকার ছিল আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

আপনার কথায় যুক্তি আছে ভাই। ধন্যবাদ মতামত প্রদানের জন্য ভালো থাকবেন সর্বদাই।

 3 years ago 

কাল্পনিক ফুলের দারুন একটি মেন্ডেলার চিত্র অঙ্কন করেছেন। সত্যিই দেখতে অনেক সুন্দর লাগছে নিজের ক্রিয়েটিভ চিন্তাভাবনা কাজে লাগিয়ে এরকম কিছু অংকন করলে আসলেই অনেক ভালো লাগে ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39