গান:-এই মন তোমাকে দিলাম। এই প্রেম তোমাকে দিলাম।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1717953708346.png

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছেঃ- বকুলের মালা শুকাবে রেখে দেবো তার সুরভি? গেয়েছেনঃ সাবিনা ইয়াছমিন ও রবি চৌধুরী।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে আমি মনে করি গান হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান গেয়ে থাকি।

তবে একটা মজার ব্যাপার হলো অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না।আর আপনারা অবশ্যই জানেন যে, আমার বাংলা ব্লগে প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে।তবুও গান গাইতে থাকি যদি কখনো ভালো কিছু করা যায় । তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


গানটির নাম হচ্ছেঃ
বকুলের মালা শুকাবে রেখে দেবো তার সুরভি।
গেয়েছেনঃ
সাবিনা ইয়াছমিন ও রবি চৌধুরী।
কভারঃ
@nevlu123


বকুলের মালা শুকাবে রেখে দেবো তার সুরভি।👇

এই গানটি একটা সময় অনেক বেশি শুনতাম। হঠাৎ করে গানটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে গেয়ে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


গানের কথা 👇

বকুলের মালা শুকাবে
রেখে দেবো তার সুরভি
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো না গো আমারই ছবি
তুমি ভুলো না আমারই নাম
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম
ভালোবেসে আমি বারেবার
ভালোবেসে আমি বারে বার
তোমারই ও মনে হারাবো
এ জীবনে আমি যে তোমার
মরণেও তোমারই হবো
আমি মিনতি করে গেলাম
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

ভাই আপনার গানের কথা আজকে আর নতুন করে কি করবো। আপনি সবসময় সুন্দর সুন্দর গান কভার করেন যেগুলো অনেক সুন্দর হয়ে থাকে। আজ আপনি আমার খুবই পছন্দের একটা গানের কভার করেছেন। যেটা আমার কাছে শুনতে অনেক বেশি ভালো লেগেছে। খালি গলায় সুন্দর সুন্দর গানগুলো শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। এর আগেও অনেক সুন্দর সুন্দর গান আপনার কন্ঠে শুনেছি, যেগুলো শুনে খুব ভালো লেগেছিল। সব সময় এরকম সুন্দর সুন্দর গানগুলো আশা করছি আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।🌿

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

🥰🙏

 2 years ago 

সাবিনা ইয়াসমিন এর গান গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে সাবিনা ইয়াছমিন এর একটি জনপ্রিয় গান আমাদের মাঝে পরিবেশন করেছেন।এক সময় সাবিনা ইয়াসমিন এর অনেক গান শুনেছিলাম। কিন্তু এখন আর আগের মতো শোনা হয় না। আপনার মাধ্যমে দীর্ঘদিন পর একটি সুন্দর গান শুনতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি গানটি খুবই সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই।🌿

 2 years ago 

খুব সুন্দর একটি গান কভার করেছেন। এই গানটি খুবই জনপ্রিয় ছিলো। আপনার কন্ঠে শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। অসাধারণ গেয়েছেন ভাই।

 2 years ago 

পাশে থাকার জন্য ধন্যবাদ।।

 2 years ago 

সেই ছেলেবেলা হতেই গানটি আমার বেশ প্রিয়। প্রায় সময় পেলে গানটি একটু একটু শোনার চেষ্টা করি। আপনি বেশ দারাজ কন্ঠে গানটি আমাদের জন্য গাইলেন এবং শেয়ার করলেন। ধন্যবাদ এমন সুন্দর একটি গান কভার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।

 2 years ago 

আমার খুবই প্রিয় একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই গানটা আপনার কন্ঠ শুনতে পেরে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ও খুব প্রিয় ভাই।

 2 years ago 

ভাইয়া দারুন একটি গান কভার করেছেন। এই গানটি আমার কাছে দারুন লাগে। আবার আপনার কণ্ঠে গানটি শুনেও আমার কাছে দারুন লাগছে। আপনি বেশ সুন্দর করে দারাজ কন্ঠে গানটি গেয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি গান শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো লাগলো মন্তব্য পেয়ে,।

 2 years ago 

গান হচ্ছে মনের খোরাক। গান শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আমার যখন মন খারাপ থাকে তখন আমি গান শোনার চেষ্টা করি। মন খারাপের সময় গান শুনলে মন অনেক ভালো হয়। আপনার গাওয়া গানগুলো প্রতিনিয়তই আমি শোনার চেষ্টা করি। এত সুন্দর সুন্দর গানের কভার করে আমাদের মাঝে শেয়ার করেন দেখে খুব ভালো লাগে। এই মন তোমাকে দিলাম এই গানটা আমি আগে শুনেছি অনেকবার। তবে আমার কাছে আপনার খালি গলায় গানটা বেশি ভালো লেগেছে। অপেক্ষায় থাকলাম আপনার গাওয়া আরেকটা গান শোনার জন্য।

 2 years ago 

ভালো থেকো সব সময়।

 2 years ago 

আমার খুব পছন্দের একটি গান আজকে শেয়ার করেছেন আপনি। আপনার কন্ঠে এই গানটা শুনে বেশ ভালো লাগলো। গানটা যদিও আমার খুব পছন্দের তবে অনেকদিন হলো শোনা হয়নি। অনেকদিন পর শুনে সত্যিই বেশ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ গান কভার করেছেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু ভালো থাকুন সব সময়।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38