এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই।তবে কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি।আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সবাই অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতাও লিখতাম।আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই।তাই আজকে এই অনু কবিতা গুলো আপনাদের সামনে তুলে ধরবো।ছোট ছোট অনু কবিতায় অন্তমিল রেখে কাবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।আর ভালো লাগার বহিঃপ্রকাশ আপনাদের মাঝে শেয়ার না করলে কি হয়?তাইতো চলে আসি অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
সফলতা এ যেন এক মরীচিকা।
ধরতে গেলে যেন দূরে হারায়।
যতই কাছে যাই,ততই দূরে পাই।
তবু মন আজও সফলতার আশায়।



অনু কবিতা-২
অনুভূতির আড়ালে লুকিয়ে রাখি তোমায়,
নিরবতার ছোঁয়াতে আগলে রাখি তোমায়,
বসন্তের হাওয়াতে দোলাতে চায় মন,
শীতলতার পরশে জড়াতে চাই সারাক্ষণ।



অনু কবিতা-৩
কোন এক নেশায় আজও মন মাতাল।
কোন এক শীতল আভা আজও অনুভূত হয়।
আজও মাঝে মাঝে নিজেকে হারাতে মন চায়।
মাঝে মাঝে সবার মাঝেও নিজেকে নিঃসঙ্গতায় খুঁজে পাই।



অনু কবিতা-৪
আমি আজ শব্দহীন, সবার দেয়া আঘাতে।
আমি বাকরুদ্ধ আজ নিঃসঙ্গতার অন্তরালে।
আমি অজানা পথে এক অচেনা মানুষ।
সব হারিয়ে আজ আমার নেই কোন হুশ।



অনু কবিতা-৫
মানবিক মানুষের বড়ই অভাব।
অমানবিক দুনিয়ায় মানবতার হাহাকার।
মানবতার অভাবে হচ্ছে সব ছারখার।
অমানবিকতা কখনোই করবেনা কারো উপকার।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।এই প্লাটফর্ম এ মূলত শখের বশে কাজ করি।তাই আমার তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্লাটফর্মেও আমি সমভাবে সময় দেয়ার চেষ্টা করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ধন্যবাদ 🙏📃🙏

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অনেক অনকে ধন্যবাদ 🙏📃

 3 years ago 

আপনি আজ ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে অনুকবিতা গুলো শেয়ার করলেন ভাইয়া।আপনার লেখা অনুকবিতা গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি চমৎকার ভাবে লিখে শেয়ার করলেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।।

 3 years ago 

আপনি তো আজকে বেশ চমৎকার পাঁচটি অনু কবিতা লিখেছেন। ঠিক বলেছেন অনু কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে সবাই সুন্দর সুন্দর কবিতা লেখে। তবে ভাইয়া আপনার অনু কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে পড়তে। তবে আজকে আপনার সবগুলো কবিতা আমার কাছে অসম্ভব ভালো লাগলো। সুন্দর করে অনু কবিতাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পাশে থেকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। 💐

 3 years ago 

ভাইয়া আপনার প্রতিটা অনু কবিতাই বেশ সুন্দর আর আমার কাছে পড়ে খুব ভালো লেগেছে। অনু কবিতা পড়তে ও লিখতে খুব ভালো লাগে। ছোট ছোট ছন্দ মিলিয়ে লেখা হয় বলে বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ভালো লাগে শুনে ভালো লাগলো আপু।ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37