স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই।তবে কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি।

আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।যদিও অনু কবিতা থেকে সবাই অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতাও লিখতাম।আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই।তাই আজকে এই অনু কবিতা গুলো আপনাদের সামনে তুলে ধরবো।

আজকের অনু কাবিতার মাঝে আমি শেয়ার করবো কিছু প্রতিবাদী ও রোমান্টিক অনু কবিতা।আসলে ছোট ছোট অনু কবিতায় অন্তমিল রেখে কাবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১

নসিব আমার বড়ই খারাপ,কি দিব দোষ বিধাতার।
ভুক্তভোগী একাই আমি,নেইতো কেউ সমাধান দেয়ার।
হক কথা বলি আমি,তাই আমার যত দোষ,
অন্যায় করেও সম্মানিত তারা,নেই সমাজের হুশ।


অনু কবিতা-২
হিংসাত্মক আচরণ যারা, করেছে আমার সাথে।
তাদের চেহারা সব সময়, আমার আঁখিপাতে।
তাদের কথা কানে বাজে,দিন ও রাতে।
বিচার করার দায়ভার বিধাতার হাতে।



অনু কবিতা-৩
স্বপ্ন পূরণ তো হবেই একদিন,
ইচ্ছা যদি থাকে সীমাহীন।
এখন না হয় শেষ করি, জীবনের ঋণ।
জীবন আছে তো, স্বপ্ন আছে।
নিজের ইচ্ছা শক্তিই নিবে, সফলতার কাছে।



অনু কবিতা-৪
ফেরাতে পারিনি আজও তোমায়,
কেন হারালে ভুল বুঝে আমায়।
অজানা পথে আজও খুঁজে যাই তোমায়
না পেলেও বলব না কখনো আল বিদায়।
চিরদিন থাকবো তোমারই অপেক্ষায়।


অনু কবিতা-৫

দীর্ঘশ্বাস লুকিয়ে আছে হৃদয় মাঝে,
স্বার্থপর দুনিয়া অন্ধকার সাজে,
ভালোবাসার ছোঁয়া নেইকো কোনো কোণায়,
হিংস্রতা যেন সবাইকে কুঁড়ে কুঁড়ে খায়।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।এই প্লাটফর্ম এ মূলত শখের বশে কাজ করি।তাই আমার তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্লাটফর্মেও আমি সমভাবে সময় দেয়ার চেষ্টা করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সব সময় সাপোর্টের আওতায় রাখার জন্য ধন্যবাদ।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

❤🦄❤❣❣

 3 years ago 

সত্যি বলতে কমিউনিটির এবিবি এর অনু কবিতাগুলো হতেই অনু কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি। আপনি বেশ কয়েকটি অণু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি অনু কবিতাই দারুন ছিল ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করি সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার এই অনু কবিতা গুলো আমার পড়তে খুবই ভালো লাগে। আজকের প্রত্যেকটা অনু কবিতা অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সবসময় পাশে থেকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।।

 3 years ago 

আমার তো মাঝে কিছুদিন কবিতা খুব ধরা দিয়েছিল। এখন আর কেন যেন ধরা দিতে চায় না। আসলে চেষ্টাও করা হয় না সেরকম। চেষ্টা করলে কবিতা খুব একটা লেখা যায় না। এরকম কবিতাগুলো এসে ধরা দিলে তখন লেখা যায়। যাই হোক ভাইয়া আপনার অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। এরকম মিল রেখে অনুকবিতগুলো লিখলে ভালো লাগে।

 3 years ago 

অসাধারণ মন্তব্য করেছেন আপু। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।

 3 years ago 

গত সপ্তাহের ন্যায় এবারও আপনার ব্লগ থেকে অনু কবিতা পড়ার সৌভাগ্য হলো। খুব সুন্দর ভাবে আপনি অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করে থাকেন ভাইজান। এখানে আজকেও ঠিক অনেক ভালো ভালো অনু কবিতা শেয়ার করেছেন। মানুষে বেঁচে থাকলেই স্বপ্ন আসবে। বিভিন্ন কিছু পাওয়ার বাসনা থাকবে। তবে স্বপ্ন পূরণ হবে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রম করা প্রয়োজন।

 3 years ago 

একদম ঠিক বলেছেন, ধন্যবাদ ভাই সবসময় এভাবে পাশে থাকার জন্য ভালো থাকুন।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা অনু কবিতাগুলো সত্যি আমার কাছে পড়তে বেশ ভালো লাগে। আপনি আজকে আমাদের মাঝে পাঁচটি খন্ডে বিভক্ত করে কবিতাটি শেয়ার করেছেন। আসলে ভাই ভালোবাসা হারিয়ে গেলে আর কখনোই খুঁজে পাওয়া সম্ভব না। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ।

 3 years ago 

সুন্দর ও প্রশংসা মূলক মন্তব্যে জন্য ধন্যবাদ। ।

 3 years ago 

বেশ কিছুদিন পর আপনার কবিতার পোস্ট সামনে পরলো। আপনার লেখা কবিতা গুলো কিন্তু ভালই লাগে আমার কাছে। খুব সুন্দর ভাবে লিখেন আপনি। আজকের প্রতিটি অনু কবিতা বেশ ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে শেষের অনু কবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন আপু।,

 3 years ago 

আপনি দেখতেছি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর অনু কবিতা পোস্ট করেন। আজকে আপনার প্রতিবাদী এবং রোমান্টিক অনু কবিতাগুলো অসাধারণ হয়েছে। অনু কবিতাগুলো ছোট হলেও এর গভীরতা অনেক। সত্যি বলতে আপনার কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। অনু কবিতাগুলো থেকে অনেক কিছু শিখা যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি আপু।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60168.11
ETH 1618.44
USDT 1.00
SBD 0.41