স্বরচিত কবিতা : সহজ সরল মানুষ।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230624_230724.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

কবিতা : সহজ সরল মানুষ।

লিখেছেন : @nevlu123

অনেক কিছু বুঝি আমি,
শুধু বুঝতে দেই না।
সময় মত যেটা চাই,
সেটাই শুধু পাইনা।

সহজ সরলতা মানে,
বোকামি নয়।
সহজ সরলতাই আসলে,
ভালো মানুষের পরিচয়।

ভালো মানুষ খুঁজে পাওয়া,
সহজ কথা নয়।
মুখে মধু অন্তরে বিষ,
তারা কখনো ভালো মানুষ নয়।

এই জগতে ভালো মানুষ,
পাওয়া বড় দায়।
ভালো মানুষ হারিয়ে ফেললে,
করবে হায় হায়।

ছোট এই পৃথিবীতে,
আছে কত মানুষ।
হরেক রকম মানুষের ভিড়ে,
আসল মানুষ ফানুস।

কবিতার মর্ম কথা

বাস্তবিক জীবনে অনেকে রয়েছে অনেক কিছু বুঝে হয়তো অন্যকে বুঝতে দেয় না।আবার সহজ সরলতা মানেই যে বোকামি বা মূর্খতা নয় তার বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

কবিতা পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া।কবিতাটির প্রতিটি লাইন বাস্তবিক ছিল।সুন্দর উপস্থাপনা ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

সাপোর্টের আওতায় রেখে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।🙏💐💐

 3 years ago 

ভাই আপনার রচিত সহজ সরল মানুষ কবিতাটি অসাধারণ হয়েছে। একদম মনের জাগ্রত অনুভূতিগুলো কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আমিও কবিতা পড়তে এবং লিখতে খুবই পছন্দ করি। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

সাপোর্টের আওতায় রেখে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।💐💐

 3 years ago 

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago (edited)

সাপোর্টের আওতায় রেখে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সাপোর্টের আওতায় রেখে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। এই পৃথিবীতে আসলেই ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আপনি মনের ভাব কবিতায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে ভাই বাস্তবিক জীবনে অনেকে রয়েছে, অনেক কিছু বুঝে হয়তো অন্যকে বুঝতে দেয় না।

 3 years ago 

আপনি আগে থেকেই কবিতা পছন্দ করতেন জন্যই সুন্দর কবিতা লিখতে পারেন। আর আমার কবিতা তেমন একটা ভালো লাগে না জন্যই কবিতার ভাষা আমার কাছে আসে না। শত চেষ্টা করেও এক লাইন লিখতে পারি না। যাইহোক ভাইয়া আপনার 'সহজ সরল মানুষ' কবিতাটি আজকে খুব চমৎকার হয়েছে। সহজ সরল ভাষায় লিখেছেন জন্য আর ভালো লেগেছে।

 3 years ago 

আসলে আপু বাস্তবিক জীবনে অনেকে রয়েছে অনেক কিছু বুঝে হয়তো অন্যকে বুঝতে দেয় না।

 3 years ago 

ভাই আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সরল মানুষ নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন। কবিতাটির মধ্যে যেন সাধারণ মানুষের দৃশ্য গুলো ফুটিয়ে তুলেছেন, সত্যিই অসাধারণ ছিল কবিতাটি।

 3 years ago 

আসলে ভাই বাস্তবিক জীবনে অনেকে রয়েছে অনেক কিছু বুঝে হয়তো অন্যকে বুঝতে দেয় না।

 3 years ago 

দারুন একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো। বর্তমান প্রেক্ষাপটে আপনার এই কবিতা একদম মানানসই আসলেই সহজ সরল মানুষকে সমাজের কেউ তেমন একটা দাম দিতে চায় না। সহজ সরল মানেই মানুষ ভাবে সে হয়তো বা বোকা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে বাস্তবিক জীবনে অনেকে রয়েছে অনেক কিছু বুঝে হয়তো অন্যকে বুঝতে দেয় না।

 3 years ago 

ভাইয়া আপনার লেখা "সহজ সরল মানুষ" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমাদের সমাজে যারা সহজ সরল মানুষ অনেকেই তাদের বোকা বলে থাকে, আবার অনেকে তাদের পাগল বলে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে তারা সমাজের ভালো মানুষ এবং ভালো মনের মানুষ। আর ভালো মনের মানুষ গুলোই সব সময় সহজ সরল হয়। সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সহজ সরলতা মানে,
বোকামি নয়।
সহজ সরলতাই আসলে,
ভালো মানুষের পরিচয়।

 3 years ago 

ঠিক ভাই আসলে সহজ সরলতা মানেই যে বোকামি বা মূর্খতা নয় তার বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।

 3 years ago 

সহজ সরল মানুষদেরকে আজকে সকলে বোকা ভেবে জানে কারণ তার দ্বারা কোন খারাপ কিছু সম্ভব নয়। ভালো পরিচয় দেওয়া ছাড়া খারাপের পরিচয় দেখাতে পারেনা সকলের কাছে তাই বোকা। আর যে সমস্ত মানুষগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে তারাই চালাক ও ভালো। দুনিয়াটা যেন উল্টিয়ে গেছে।

 3 years ago 

জি ভাই আসলে সহজ সরলতা মানেই যে বোকামি বা মূর্খতা নয় তার বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65395.07
ETH 1715.38
USDT 1.00
SBD 0.41