স্বরচিত কবিতা : আবেগের বৃষ্টি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230819_195946.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতা : আবেগের বৃষ্টি।

লিখেছি আমি : @nevlu123


আমি ঝর ঝর বৃষ্টি ভালোবাসি,
বৃষ্টিতে ভিজতে গেলে অনেকখানি হাসি।
মাঝে মাঝে কান্না করি ওই বৃষ্টির জলে,
মানুষজন দেখে আর বৃষ্টি হচ্ছে বলে।


বৃষ্টির পানিতে মেশানো আবেগ,
কে বা দেখতে পায়।
মনের কষ্টে লুকিয়ে কাঁদার,
বৃষ্টিই একমাত্র উপায়।


মেঘলা আকাশ হচ্ছে বৃষ্টি,
হচ্ছে জোরে জোরে।
তোমার জন্য মনটা আমার,
আজও যেন পুড়ে।


আকাশ পানে একটাই চাওয়া,
হবে কি কবুল তা।
আমার জীবনে তুমিই আপন,
আগে ছিলে যা।


মস্ত বড় এই পৃথিবীতে,
নগণ্য এক আমি।
আমার জীবনে তুমি ওগো,
অনেক অনেক দামি।

কবিতার মর্ম কথা

বৃষ্টিতে লুকিয়ে কাদার ও লুকায়িত ভালোবাসার বহিঃপ্রকাশ আজকের এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপনার মত আমিও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার চেষ্টা করি। আসলে কবিতার মধ্যে নিজের অনুভূতিগুলো খুব ভালোভাবে প্রকাশ করা যায়। আপনার লেখা আবেগের কবিতা সেখানে ভালবাসার অনেক অনুভূতি প্রকাশ করেছেন। খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা লাইনের সাথে জীবনের অনেক বাস্তবতা জড়িত।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন লাইনের সাথে জীবনের অনেক বাস্তবতা জড়িত।ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

💪💪❣❤🙏▶🙏

 3 years ago 

আপনি অনু কবিতা থেকে কবিতার অনুপ্রেরণা পেয়েছেন জেনে ভালো লাগলো। তাছাড়া কবিতা আগে থেকে পছন্দ না করলে এত সুন্দর কবিতা লেখা যায় না। আপনার আজকের কবিতাটি খুব সুন্দর হয়েছে। প্রতিটি লাইন খুব সহজ সরল ভাষায় লিখেছেন। ভালো লাগলো পড়ে।

 3 years ago 

জি আপু আগে থেকে পছন্দ না করলে এত সুন্দর কবিতা লেখা যায় না।

 3 years ago 

বৃষ্টির মতো মানুষের মন থেকে অনেক আবেগ ঝরে পড়ে। যা শুধু হৃদয়ের মাঝে অনুভব করা যায়। সেই বৃষ্টির মতো আবেগ গুলো কখনো চোখে দেখা যায় না শুধু অনুভূতিতে প্রকাশ করা যায়। আবেগের বৃষ্টি কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। কবিতায় সুন্দর মনের ভাবগুলো প্রকাশ পেল। অনেক ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি একদম ঠিক বৃষ্টির মতো আবেগ গুলো কখনো চোখে দেখা যায় না শুধু অনুভূতিতে প্রকাশ করা যায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

পাশেই থাকুন এইভাবে

এখানে তো ভাই কেউই প্রফেশনাল কবি নয়, সবাই মোটামুটি চেষ্টা করে টুকটাক কবিতা লেখার জন্য। আর এই কবিতার ভাষা হারিয়ে ফেলার ব্যাপারটা আমার সাথেও হয়। মাঝেমধ্যে এমন হয় যে মাঝপথে ভাষা হারিয়ে ফেলেছি, আবার হঠাৎ করেই কয়েকটা লাইন মনে পড়ে যায়। যাইহোক আপনার কবিতা এর আগেও আমি অনেকবার পড়েছি। আপনি অনেক সুন্দর কবিতা লেখেন। আজকের কবিতাটাও অনেক সুন্দর ছিল। বিশেষ করে কবিতাটার ভাষা আমার কাছে বেশ অর্থবহ লাগলো।

 3 years ago 

জি ভাই আমারও মাঝেমধ্যে এমন হয় যে মাঝপথে ভাষা হারিয়ে ফেলেছি, আবার হঠাৎ করেই কয়েকটা লাইন মনে পড়ে যায়।

 3 years ago 

আপনি অনু কবিতা থেকে উৎসাহিত হয়ে সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছে।কবিতার লাইন গুলো ছন্দের মত মিলে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছে। কবিতার মাধ্যমে আপনার অনুভূতি গুলো প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।।

 3 years ago 

ভাই আজকে আপনি খুব দারুণ একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আজকে আপনি বৃষ্টি নিয়ে কবিতা লিখেছেন। ভাই দুঃখের বিষয় আমাদের এলাকায় বৃষ্টি খুব কম। কবিতার প্রতিটা লাইন আপনি খুব সুন্দর করে মিলিয়ে লিখেছেন। কথাগুলো যেমন সুন্দর তেমন পড়তে ভালো লাগলো। এত সুন্দর করে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্যটি পেয়ে ধন্যবাদ। 🙏

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। কবিতাটি আপনি আমাদের বৃষ্টি ভাবীকে কেন্দ্র করে লিখেছেন না আকাশের বৃষ্টিকে কেন্দ্র করে লিখেছেন সত্যি বোঝা কিন্তু বেশ মুশকিল ভাই। তবে বৃষ্টিতে ভিজতে গেলে আপনি যে হাসেন এটি লাইন টি দেখে বোঝা যাচ্ছে আপনি আকাশের বৃষ্টিকে কেন্দ্র করে কবিতাটি লিখেছেন ভাই। দারুন ছিল আপনার লেখা কবিতাটি ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

হাহাহা।।উপলব্ধি মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38