ব্যস্ততা ও অজুহাতের আড়ালে অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায়।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

20230805_075113.jpg

ব্যস্ততা ও অজুহাতের আড়ালে অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে কেউ কেউ ইচ্ছে করে ব্যস্ততা দেখায়।আবার কেউ কেউ ব্যস্ততায় ডুবে থাকে।আবার কেউ কেউ ইচ্ছে করে অজুহাত দেখায়। আবার কারো কারো বিপদের কারণেও সে অজুহাতের সম্মুখীন হতে হয়।

আর এ দুটো কারণেই কিন্তু সম্পর্কটা ছিন্ন হতে থাকে। আর দিনদিন সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।একটা সময় দেখা যায় সামনাসামনি হলেও হাই-হ্যালো ব্যতিরেকে এর বেশি কিছু ঘটে না। কারণ ব্যস্ততা ও অজুহাতের আড়ালে তাদের সম্পর্কের যে গভীরতা ছিল সেটাই নষ্ট হয়ে গিয়েছে।

আজকে আমি যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি এটি আসলে কিছুটা বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা। পুরনো দিনের খুব ঘনিষ্ঠ বন্ধুও একটা সময় অনেক দূরে অবস্থান করে। আর সেটা দুইটি কারণে ঘটে একটি হচ্ছে ব্যস্ততা। আর একটি হচ্ছে অজুহাত। তবে হ্যাঁ এক্ষেত্রে কিছু কিছু রিয়েল বন্ধুত্ব রয়েছে তারা ব্যস্ততার মাঝে এবং অজুহাতের আড়ালেও কিন্তু সম্পর্ক ঠিক রাখে।

কিছু কিছু নামের বন্ধু রয়েছে তারা নিজের রুজি রুটি এবং নিজেকে নিয়েই গুটিয়ে থাকে। তারা মনে করে তাদের আর কারো প্রয়োজন হবে না।আমার এক বন্ধুর কথাই বলি সে সামনাসামনি এলে অনেক বেশি আন্তরিকতা দেখায়। কিন্তু দূরে গেলে সে আরো বেশি দূরের হয়ে যায়। নিজের কাজকর্ম ও নিজের ঘর পরিবার নিয়েই সে কাটিয়ে দেয় তার জীবন চক্র।

তবে কথা হল ঘর পরিবারের বাইরে ও কিছু লোকজন থাকে তাদেরকে সময় দিতে হয়। যদিও বেশি না পারে অল্পস্বল্প হলেও দিতে হয়। তা না হলে দেখা যায় সে সম্পর্ক আর সচল সম্পর্ক থাকে না। একটা সময় যখন সে বন্ধুর আমাকে প্রয়োজন হবে তখন আমি নিজেও সচল তার জন্য হবো না।আর প্রকৃতির নিয়মই কিন্তু এটা। আপনি যতটুকু দিবেন ততটুকুই পাবেন।

যাইহোক সে বন্ধুটিকে যখন ফোন করি তখন তাকে পাই না। পরবর্তীতে সে যখন আমাকে অফলাইনে দেখে তখন কয়েকবার ফোন দেয়।পরে অন্য সময় বোঝায় যে সে আমাকে অনেক বেশি ফোন করেছে আমিই ছিলাম না। উল্টা আমার ঘাড়ে দোষ চাপায়। তাহলে বুঝেন ব্যাপারটা এরা কেমন বন্ধু। আমি মনে করি এ ধরনের বন্ধু থাকার চেইতে না থাকাই ভালো।

যাইহোক অনেক কথা লেখার ছিল। তবে আজকে আর বেশি কিছু লিখব না। আগামীতে বাকি কথাগুলো নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। আশা করছি এতটুকু আপনারা উপভোগ করেছেন।আরো আশা করি বাকিটার জন্য অপেক্ষায় থাকবেন ধন্যবাদ।

যাইহোক আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিলাম। আগামীতে অন্য কোন বিষয়বস্ত নিয়ে আবার উপস্থিত হব।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন । আর আমার পোষ্টে যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সাপোর্ট করার জন্য ধন্যবাদ। ❤

 3 years ago 

❤💐🙏🙏❣

 3 years ago 

শুধু আপনার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই ব্যস্ততার কারণে এরকমটা হয়ে থাকে।

আর প্রকৃতির নিয়মই কিন্তু এটা। আপনি যতটুকু দিবেন ততটুকুই পাবেন।

আসলে এটা হচ্ছে একটা চরম সত্য যেটা দৈনিক জীবনে সবার সাথেই কমবেশি ঘটে যায়।

 3 years ago 

জি ভাই।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া এই দুইটি কারনেই সম্পর্ক নষ্ট হয়। আপনার বন্ধুটি একটু স্বার্থপর।এসব বন্ধুর থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ,এরা শুধু নিজের দরকারের সময়ই বন্ধুদের খোজে।ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক ভাই এসব বন্ধুর থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ,এরা শুধু নিজের দরকারের সময়ই বন্ধুদের খোজে।

 3 years ago 

একটা সময় গিয়ে দেখা যায় সবাই পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যায়। তখন আর বন্ধুদের সময় দেয়ার মত সময় থাকে না। তারপরও ফোনে অন্তত যোগাযোগ রাখা যায়। আপনার বন্ধুটি তো খুবই চালাক দেখছি আপনাকে অফলাইনে দেখে বারবার ফোন দিয়েছে যাতে দোষ আপনার ঘরে চাপিয়ে দিতে পারে। এরকম বন্ধু থেকে দূরে থাকাই ভালো।

 3 years ago 

ঠিক আপু এরকম বন্ধু থেকে দূরে থাকাই ভালো।

 3 years ago 

একদম মনের কথা বলেছেন ভাইজান। আপনার কথার সাথে আমি একমত। কারণ আমরা অনেক সময় কাছের মানুষকেও হারিয়ে ফেলি নিজের বোকামির ফলে, যে বোকামিটা দেখিয়ে থাকি বিভিন্ন অজু হাতের। যেমন সময় নেই ব্যস্ত রয়েছি এটা সেটা বলে দিনকে দিন কাছের মানুষকে অবহেলায় দূরে ঠেলে দেয়।

 3 years ago 

প্রশংসা মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।।

 3 years ago 

আপনার বন্ধুটি দেখছি বড়ই অদ্ভুত ভাই। অনেক বন্ধুরা থাকে যারা অজুহাত দেখিয়ে ,ব্যস্ততা দেখিয়ে কিংবা প্রয়োজন ফুরালে কথা বলা বন্ধ করে দেই। কিন্তু এই বন্ধু দেখছি নিজেই কথা বলতে চাই না, আবার ট্রিক্স খাটিয়ে এমন কাজ করে যাতে মনে হয় যেন সে আপনার সাথে কথা বলতে চাইছে, আপনি বলছেন না। খুবই চালাক দেখছি সে।

 3 years ago 

জি আপু অনেক বন্ধুরা থাকে যারা অজুহাত দেখিয়ে ,ব্যস্ততা দেখিয়ে কিংবা প্রয়োজন ফুরালে কথা বলা বন্ধ করে দেয়।

ব্যস্ততা, ইচ্ছাকৃত কারণ বা সময়ের অভাব যে কোনো কারণেই অনেক সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা আছে না ,ইচ্ছে থাকলে উপায় হয়। সেই রকম যদি কেউ চায় তাহলে সে সামান্য একটু হলেও আমাদের জন্য সময় বার করে নিতে পারে। তবে আপনার যে বন্ধুটির ঘটনা আপনি বললেন, সে তো দেখছি অত্যন্ত বুদ্ধিমান। নিজের দোষ আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে সবসময় নির্দোষ প্রমাণ করতে চাইছে।

 3 years ago 

ঠিক ভাই যদি কেউ চায় তাহলে সে সামান্য একটু হলেও আমাদের জন্য সময় বার করে নিতে পারে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.33
ETH 1869.59
USDT 1.00
SBD 0.38