কবিতা:- মনে আমার ঝড়ো হাওয়া।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230904_210925.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

Untitlsjjsed.png

স্বরচিত কবিতা : মনে আমার ঝড়ো হাওয়া।

লিখেছি আমি : @nevlu123

মনে আমার ঝড়ো হাওয়া,
আকাশে করেছে মেঘ।
যখন-তখন নামবে বৃষ্টি,
ঝরবে সব আবেগ।

বাতাস যেন আপন কেউ,
কানে কানে বলে সব।
পাখিরা আবার দল বেঁধে,
করে কলরব।

বিশালতার উপমা যে,
সে আজ অনেক দূরে।
যার কারণে মনটা আমার,
আজও শুধু পুড়ে।

বৃষ্টি ঝরে ঘরের চালে,
পাখিরা চিন্তিত ডালে।
মনের বৃষ্টি কেউ দেখেনা,
ঝরে শুধু অশ্রু ক্ষরণ কালে।

আমি আবার বৃষ্টি প্রেমি,
বৃষ্টি ভালোবাসি।
মনের দুঃখ লুকিয়ে রেখে,
বৃষ্টিতে গিয়ে কাঁদি।

বৃষ্টি আমায় লুকিয়ে রাখে,
তার ওই বৃষ্টির জালে।
নিজেকে তাই বিলিয়ে দেই,
সেই মধুর বৃষ্টিরও কালে।

কবিতার মর্ম কথা

** ক্ষতবিক্ষত হৃদয়, বৃষ্টির মাঝে নিজের আবেগ বিলিয়ে দেওয়ার বহিঃপ্রকাশ আজকের এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।**

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

🙏💐❤🙏

 3 years ago 

🙏🙏💐❤❤,

 3 years ago 

বিশালতার উপমা যে,
সে আজ অনেক দূরে।
যার কারণে মনটা আমার,
আজও শুধু পুড়ে।

আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কবিতা লেখে আমাদের মাঝে তুলে ধরেন।
আপনার কবিতা গুলো আমার কাছে খুব ভালো লাগে।
আজকের কবিতার উপরের লাইনগুলো অসাধারণ ছিল।

 3 years ago 

ভালো লাগলো আপনার চমৎকার একটি মন্তব্য পড়ে।,

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। অনেক ভালো লাগলো পড়ে।আসলে আপনার কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সর্বদায়।,

 3 years ago 

আপনি আগে থেকেই কবিতা পছন্দ করতেন জেনে ভালো লাগলো ভাইয়া। আমি তো নতুন নতুন কবিতা পছন্দ করা শুরু করেছি। যাইহোক আপনার কবিতা গুলো মাঝেমধ্যেই পড়ি। ভালোই লাগে। আজকের অনু কবিতাগুলো সুন্দর হয়েছে। ছোট ছোট অনু কবিতা পড়তেই ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

মন্তব্যটি পড়ে খুব বেশি ভালো লাগলো আপু ভালো থাকবেন।

 3 years ago 

বাহ!!ভাই খুব সুন্দর কবিতা লিখেছেন তো। "মনে আমার ঝড়ো হাওয়া"ছন্দের তালে তালে মনের ভাষা গুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন যার কারণে কবিতাটি পড়তে ভীষণ ভালো লাগলো। আপনার কবিতা লেখার দক্ষতা অনেক অনেক বেশি। আর তাইতো আপনার কবিতাটি পড়ে মন ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ ভাই, চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

দারুন একটি মন্তব্য করেছেন ভাই ভালোবাসা রইলো।

 3 years ago 

ভাই প্রতি সপ্তাহের মতো আজকে আপনি খুব দারুণ একটি কবিতা লিখেছেন অবশ্য আপনি আজকে অনু কবিতা লিখেননি। কোন কবিতা থেকে আপনি এই কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছেন এটা জেনে বেশ ভালো লাগলো। আপনি কবিতা প্রতিটা লাইন খুব চমৎকার ভাবে মনের কথা গুলো তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। 💐❤

 3 years ago 

আপনার মনে এতো ঝড়ো হাওয়া কেন ভাইয়া আপু কি জানে এই কথা হা হা হা। মজা করলাম ভাইয়া অনেক সুন্দর করে কবিতাটি লিখেছেন। ‌ কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো । দিন দিন আপনার কবিতা লেখার দক্ষতা অনেক বেড়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে। ভালো থাকবেন আপু। 💐🙏

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার এই কবিতাটি পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ আর আজকে আপনার এই কবিতাটির প্রত্যেকটি লাইন আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে৷ বিশেষভাবে যে লাইনগুলো আমার বেশি পছন্দ হয়েছে সেই লাইনগুলো হল :

বিশালতার উপমা যে,
সে আজ অনেক দূরে।
যার কারণে মনটা আমার,
আজও শুধু পুড়ে।

 3 years ago 

তোমার মন্তব্যটি চমৎকার হয়েছে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38