গানঃ জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Screenshot_20230902-214822_Chrome.jpg

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছেঃ- জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা।গেয়েছেনঃ লালন শাই ।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম।

অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না। কারণ আপনারা অবশ্যই জানেন যে, প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে আমার বাংলা ব্লগে। তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


গানটির নাম হচ্ছেঃ
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা।

গেয়েছেনঃ
লালন শাই
অ্যালবামঃ
লালন গীতি
কভারঃ
@nevlu123


জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা।👇

এই গানটি একটা সময় অনেক বেশি শুনতাম। হঠাৎ করে গানটির কথা মনে পড়ে গেল তাই আপনাদের মাঝে গেয়ে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


গানের কথা 👇

সত্য কাজে কেউ নয় রাজি
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
জাত গেল জাত গেল বলে
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
কি জাত হবে যাবার কালে
কি জাত হবে যাবার কালে
সে কথা ভেবে বলো না
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
জাত গেল জাত গেল বলে
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলে সব হয় গো সুচি
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলে সব হয় গো সুচি
দেখে শুনে হয় না রুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
জাত গেল জাত গেল বলে
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
লালন বলে জাত কারে কয়
সে ভ্রম তো গেল না
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
জাত গেল জাত গেল বলে
সত্য কাজে কেউ নয় রাজি
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
জাত গেল জাত গেল বলে
জাত গেল জাত গেল বলে

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 3 years ago 

লালনগীতি গান গুলো মাঝে মধ্যে শুনতে ভীষণ ভালো লাগে। জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা। এই গানটি আমি আগে কখনো শুনিনি। আজকে আপনার কন্ঠে বেশ কয়েকবার শুনলাম। ভীষণ ভালো লাগলো ভাইয়া। এভাবে প্রতিনিয়ত গান শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

শুভকামনা রইলো ভাই।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

🙏🙏🙏🦄❤🙏🙏

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সপ্তাহে একটি গান হলে সত্যি অনেক ভালো হয়।আর আমার গান অনেক প্রিয়। তবে আলাদা করে আর গান শোনা হয় না। আসলে আমার বাংলা ব্লগ এমনি জায়গা সেখানে ঢুকলে গান শোনা হয়।আপনার কণ্ঠে গান গুনতে পেরে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক আপু আসলেই আমার বাংলা ব্লগ এমনি জায়গা সেখানে ঢুকলে গান শোনা হয়।

 3 years ago 

লালন শাহর প্রত্যেকটি গানই আমার দারুন লাগে।গানের মধ্যে গভীর জ্ঞানের কথা লুকিয়ে রয়েছে। আপনি প্রফেশনাল না হলেও দারুন গেয়েছেন।অনেক শ্রুতিমধুর হয়েছে আপনার গানটি। ধন্যবাদ ভাইয়া গানটি শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক ভাই গানের মধ্যে গভীর জ্ঞানের কথা লুকিয়ে রয়েছে।

 3 years ago 

অনেক দিন পর লালন শাহ গান শুনে ভালো লাগলো। আপনি খুব সুন্দর গান গেয়েছেন। আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর গান কভার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য💐💐,

 3 years ago 

লালন স্যার অনেক সুন্দর একটি গান আজ আপনি আমাদের মাঝে গেয়ে শুনিয়েছেন। বেশ ভালো লেগেছে আপনার কন্ঠে গানটি শুনতে পেরে। এই গানটা অনেক জনপ্রিয় একটি গান তাই প্রায় মাঝেমধ্যে মানুষের মুখে শোনা যায়। আপনার কন্ঠে শুনতে পারলাম তাই বেশি ভালো লাগলো আমার।

 3 years ago 

ঠিক ভাই এই গানটা অনেক জনপ্রিয় একটি গান।💐

 3 years ago 

লালন শাহের গানগুলো শুনতে ভালই লাগে।
উনার গানের ভাবমূর্তি এবং মূল কথা অনেক গভীর মানুষকে ভাবিয়ে তোলে।
বেশ কিছুদিন পরে আপনার কন্ঠে গানটি শুনে খুবই ভালো লাগলো।

 3 years ago 

শুভকামনা রইলো ভাই ভালো থাকবেন।।।

 3 years ago 

খুবই সুন্দর একটি লালন কভার করেছেন আপনি৷ লালন গীতি আমার এত বেশি পরিমাণে শোনা হয় না৷ তবে আপনার কাছ থেকে এই লালনগীতি শুনে খুবই ভালো লাগলো৷ খুবই সুন্দরভাবে আপনি এটিকে কভার করেছেন৷ আপনার গলায় এই লালন গীতি শুনে খুবই ভালো লাগছে৷

 3 years ago 

শুভকামনা রইলো।।

 3 years ago 

লালন শাহের গান গুলো শুনতে আমার কাছে ও অনেক ভালো লাগে ভাইয়া। আপনার গলায় লালন শাহের এই সুন্দর গানটি শুনতে পেরে অনেক ভালো লাগলো। আপনার গানের গলা অনেক সুন্দর ভাইয়া। এরকম আরো সুন্দর গান আমাদের মাঝে উপহার দিন। ধন্যবাদ

 3 years ago 

আমারও লালন শাহের গান গুলো শুনতে অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38