এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই।তবে কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি।আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সবাই অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতাও লিখতাম।আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই।তাই আজকে এই অনু কবিতা গুলো আপনাদের সামনে তুলে ধরবো।ছোট ছোট অনু কবিতায় অন্তমিল রেখে কাবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।আর ভালো লাগার বহিঃপ্রকাশ আপনাদের মাঝে শেয়ার না করলে কি হয়?তাইতো চলে আসি অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
শূন্য শূন্য লাগে চারিদিকে তুমিহীনা,
তুমি নেই কিছু নেই সবই দোটানা,
পাশাপাশি থাকবে তুমি দিয়েছিলে কথা,
তুমিহীন এই বুকে জমে আছে ব্যথা।



অনু কবিতা-২
আকাশের বিশালতায় আজ হারাতে চাই,
সাগরের ঢেউয়ের মাঝে কলতান খুঁজে যাই,
সন্ধ্যার গোধূলীতে জীবন রাঙাতে চাই,
জীবনের প্রতিমোড়ে তোমাকেই যেন পাই।



অনু কবিতা-৩
ইচ্ছেঘুড়ি উড়াল দিল মনের আকাশে,
স্বপ্নেরা ঘুরে বেড়ায় মুক্ত বাতাসে,
ডানামেলে উড়ে যায় এক ঝাঁক পাখি,
স্বপ্ন ছুঁতে চায়,মেলে দুটি আঁখি।



অনু কবিতা-৪
স্বপ্নের বালুচরে লিখি তোমার নাম,
সমুদ্রে ডুব দিয়ে তোমার নাম লিখিলাম,
ভালোবেসে তোমায় আমি বাহুডোরে রাখি,
দিনশেষে তুমি আমার, তুমিই সুখ পাখি।



অনু কবিতা-৫
মনের মাঝে উত্তাল ঢেউ,নেই তো কেউ দেখার।
নিজের মাঝে নিজেই হারি, করে অস্তিত্ব পারাপার।
যেথায় আমি আত্মভোলা সেথায় আমি দুঃখী,
কপালে যদি না থাকে সুখ,জোর করে হয়না কেউ সুখী।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।এই প্লাটফর্ম এ মূলত শখের বশে কাজ করি।তাই আমার তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্লাটফর্মেও আমি সমভাবে সময় দেয়ার চেষ্টা করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বাহ্! অসাধারণ কয়েকটি অনু কবিতা শেয়ার করেছেন ভাই। আপনার অনু কবিতা গুলো সবসময়ই ভীষণ সুন্দর হয়। আজকের অনু কবিতা গুলো একেবারে মন ছুঁয়ে গিয়েছে। প্রথম এবং পঞ্চম অনু কবিতা দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার ভালো লেগেছে এটাই ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

,💐📃📄

 2 years ago 

ভাইয়া আপনি কিন্তু বেশ সুন্দর করে আপনার ভালোবাসার বহিঃ প্রকাশ করেছেন অনু কবিতার মাধ্যমে। আপনার লেখা অনু কবিতাগুলো আমার কাছে সব সময়ই বেশ দারুন লাগে। আজও আপনি আপনার অনু কবিতার মাধ্যমে কিছুটা ভালোবাসা ছড়িয়ে দিলেন আমাদের মাঝে। তবে নিচের অনু কবিতাটি কিন্তু আমার মনটাকে বেশ ছুঁয়ে দিয়েছে-

স্বপ্নের বালুচরে লিখি তোমার নাম,
সমুদ্রে ডুব দিয়ে তোমার নাম লিখিলাম,
ভালোবেসে তোমায় আমি বাহুডোরে রাখি,
দিনশেষে তুমি আমার, তুমিই সুখ পাখি।

 2 years ago 

কি যে বলেন আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত জানানোর জন্য।

 2 years ago 

বাহ্ ব্রেস্ট চমৎকার ছন্দ মিলানো অনু কবিতা।আপনি প্রফেশনাল কবি না হয়েও ভাইয়া খুব সুন্দর কিছু অনু কবিতা আজ আমাদের মাঝে লিখে সুন্দর করে উপস্থাপন করলেন। দেখে মনে হচ্ছে না যে, আপনি কবি নয়।এখন হয়তো প্রফেশনাল কবি নয়। তবে আপনার কবিতা পড়ে বুঝলাম। আপনি একসময় বড় কবি হয়ে যাবেন। বলেনা সিন্ধু সিন্ধু বালু কণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করি ভালো করে শেয়ার করতে।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

💥💐📜📄📃

 2 years ago 

বাহ্ ! চমৎকার কিছু অনুকবিতা লিখেছেন ৷ অনেক ভালো লাগলো ছোট ছোট অনু কবিতা গুলো পড়ে ৷ প্রতিটা কবিতা এবং প্রতিটা লাইন অনেক সুন্দর হয়েছে ৷ দারুণ লিখেছেন ভাইয়া ৷ ভীষণ ভালো লাগলো আপনার এক গুচ্ছ অনুকবিতা পড়ে ৷ অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।পাশে থাকবেন সব সময়।।

 2 years ago 

ভাই আপনার অনু কবিতাগুলো আমার ভীষণ ভালো লাগে। প্রতিটা অনু কবিতা আপনি খুবই চমৎকার ভাবে লিখে থাকেন আজকেও তার ব্যতিক্রম নয়। এই অনুপ কবিতাগুলো খুবই সুন্দর হয়েছে এত চমৎকারভাবে অনু কবিতাগুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পাশে থাকার জন্য ধন্যবাদ। 💥💐🙏

 2 years ago 

দারুণ দারুণ কবিতা লিখেছো সবসময়ের মতই।আসলে কবিতা লিখতে আমারও খুব ভালো লাগে।আর এরকম ছোট ছোট অনুকবিতাই আসলে মনের অব্যক্ত কথা প্রকাশ করার মাধ্যম।

 2 years ago 

অনেক ধন্যবাদ তোমায়।💐🙏

 2 years ago 

অনু কবিতা পড়তে বেশ ভালো লাগে আমার কাছে। যেহেতু প্রতিটি অনু কবিতার মধ্যে এক ভিন্ন ধরনের অনুভুতি খুঁজে পাওয়া যায়। আপনি আজকে এক সাথে পাঁচটি অনু কবিতা শেয়ার করলেন। আপনার শেয়ার করা প্রতিটি অনু কবিতা পড়ে খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে কবিতা আমার খুব ভালো লাগে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63327.32
ETH 1829.19
USDT 1.00
SBD 0.38