স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১

তুমি এলে তাই স্বপ্ন এলো
স্মৃতি মধুর এক লগ্ন এলো।
দুজনাতে দুজন হব যে আপন।
ভালোবেসে গড়বো মোরা রঙিন ভুবন।



অনু কবিতা-২
আমার কল্পনা জুড়ে থাকো শুধু তুমি।
আমার অজানা গন্তব্যের সঠিক দিশা তুমি।
আমি তোমাতে হই আত্মহারা।
রাত জেগে দেই শুধু তোমায় পাহারা।



অনু কবিতা-৩

আমি আছি বেজায় সুখে,
আমার দুনিয়া জুড়ে।
পারবে না কেউ সুখ কেড়ে নিতে,
কখনো বুক চিরে।
আমার মতই আছি আমি
সহস্র মানুষের ভিড়ে।



অনু কবিতা-৪
আমি শুধু চেয়েছি তোমায়,
আমার আপন করে।
আমি শতবার অপলক নয়নে,
হারিয়েছি তোমার ওই হৃদয় মাঝে।
আমি সহস্রবার তোমাতে হয়েছি বিলীন।
আমার ভালোবাসা তোমার জন্য আজও অমলিন।



অনু কবিতা-৫
কবির লেখা আছে যত কবিতা,
সবই তোমায় ঘিরে।
তোমায় আমি ভালোবাসি,
তাই আসি ফিরে ফিরে।
তোমার নেশায় মগ্ন আমি,
তোমাতেই আমি মাতোয়ারা।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার লেখা অনু কবিতা গুলো খুবই ভালো লাগে প্রতি নিয়ত আপনার লেখা অনু কবিতাগুলো পড়ার চেষ্টা করি। সুন্দর লিখেছেন লাইনগুলো বেশ ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো আমার খুবই ভালো লাগে। আজকের কবিতা গুলো আরো বেশি ভালো লেগেছে,ছন্দে খুবই সুন্দরভাবে মিল করেছেন,আপনার এই অনু কবিতা গুলো আমার কাছে অসাধারণ লেগেছে।

 2 years ago 

আপনি প্রতি সপ্তাহে নিজের লেখা অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে আপনার লেখার মধ্যে অনুভূতি। আজকেও খুব দারুন দারুন কিছু কবিতা লিখেছেন এত সুন্দর অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার রচিত অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। অসাধারণ কিছু কবিতা আপনিও আজকে শেয়ার করলেন। এই অন কবিতা গুলো সত্যি ও অসাধারণ ছিল।

 2 years ago 

আমার কাছে ছোট কবিতা গুলো পড়তে একটু বেশি ভালো লাগে। আপনি আজকে খুবই সুন্দর সুন্দর ছোট কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা গুলো আপনার প্রিয় মানুষ কে নিয়ে। আপনি কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।

 2 years ago 

আপনি আমাদের মাঝে প্রতি সপ্তাহে অনেক সুন্দর সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেন।আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকের কবিতা গুলোও দারুন হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি তো অসাধারণ কিছু অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো মানে ভিন্ন কিছু। আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। এর আগেও আপনার অনেক অনু কবিতা আমি পড়েছিলাম। ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38