আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

আজকে আমি আপনাদের সাথে একদম ভিন্ন একটি রেসিপি শেয়ার করার জন্য এসেছি। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটি আমি প্রথমবার করার চেষ্টা করেছি। কারণ আমি তেমন একটা রান্নাবান্না করি না। তবে যখন নতুন ধরনের কিছু মাথায় আসে তখন টুকটাক অন্যের সাহায্য নিয়েই রান্না করার চেষ্টা করি। সেক্ষেত্রে আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব এটা হয়তো অনেকেই তৈরি করে থাকেন। আজকের রেসিপিটা হলো মজাদার পটেটো চিজ বল রেসিপি। এর মধ্যে আলু আর চিজের সংমিশ্রনের উপরে একটা ক্রিসপি ভাব থাকে। বর্তমানে রমজানের সময় বিভিন্ন ধরনের চপ বাজারে তৈরি করা হয়। তার পাশাপাশি বাসায়ও তৈরি করা হয়। রমজানের প্রথম দিকে রেসিপিটা করা হয়েছিল। যদিও আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, আশা করি ভালো লাগবে।

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ |
| উপকরণ | পরিমাণ |
| সিদ্ধ আলু | ৪টি |
| চিজ | ৩ টি স্লাইস |
| চিলি ফ্লেক্স | ২ চা চামচ |
| লবণ | ১ চা চামচ |
| গোলমরিচ গুড়ো | ১ চা চামচ |
| জিরে গুড়ো | দেড় চা চামচ |
| আদা বাটা | সামান্য পরিমাণ |
| ডিম | ১টি |
| বিস্কুটের গুড়ো | পরিমাণ মত |
| সয়াবিন তেল | ভাজার জন্য |

প্রথমেই সিদ্ধ করা আলুগুলোকে ভালোভাবে ভর্তা তৈরি করে নিলাম।
ভর্তা করা আলুর মধ্যে দেড় চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং যাবতীয় মসলা উপাদান গুলো দিয়ে ভালোভাবে মেখে নিলাম।

মেখে নেয়া এই আলু থেকে ছয়টি বল তৈরি করার জন্য আলাদা করে নিলাম। একটি হাতে নিয়ে চেপে মাঝখান বরাবর গর্ত করে তার মধ্যে চিজ দিয়ে আবার গোল বল তৈরি করে নিলাম।
এই ধাপে আমি বাকি বলগুলো তৈরি করে নিলাম। তারপর একটি বাটিতে ডিম ভেঙে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এবং লবন দিয়ে মিক্স করে নিয়ে একটি করে বল দিয়ে গড়িয়ে নিলাম।

ডিমের মধ্যে গড়িয়ে নেয়ার পর আমি এগুলোকে বিস্কুটের গুড়োর মধ্যে আবার গড়িয়ে নিলাম। এভাবে সবগুলো বল তৈরি করে ফ্রিজে রেখে দিলাম সেট হওয়ার জন্য।

তারপর চুলায় একটি কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।তেল গরম হয়ে এলে তারপর এর মধ্যে চিজ বলগুলো দিয়ে ভেজে নিতে থাকলাম কিছুক্ষণ। ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো তেল ছাড়িয়ে তুলে নিলাম।

এই ছিল মজাদার পটেটো চিজ বল রেসিপি।



ভাই আপনার তৈরি পটেটো চিজ বল দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে। আমার আবার ভাজাপোড়া দেখলে মাথা ঠিক থাকে না। সুন্দর ইউনিক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনাকে অনেক ধন্যবাদ খুব চমৎকার ও সাবলীল মন্তব্য করার জন্য ভালো থাকবেন ভাই,।
আমার মন্তব্য সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
পটেটো চিজ বলের ছবি দেখেই ক্ষিধা লেগে গেল ভাই। আপনি পটেটো চিজ বল বানানোর খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। পটেটো ভর্তা করে তার মধ্যে চিজ দিয়ে খুব সুন্দরভাবে চিজ বল বানিয়েছেন। পরিবেশন দেখে লোভ লেগে গেল। ধন্যবাদ ভাইয়া।
সবসময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থেকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সব সময় সাপোর্টের আওতায় রেখে, ্সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ।
ভাগ্যিস ইফতারের আগে মজার এই রেসিপি শেয়ার করেন নি ভাই। যদি ইফতার এর আগেই এই মুখরোচক রেসিপি দেখে ফেলতাম তাহলে হয়তো লোভ সংবরণ করা মুশকিল হয়ে পড়তো। যাক ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপিটি ইফতারের পর শেয়ার করার জন্য। মজাদার পটেটো চিজ বল তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যার কারনে খুব সহজে আমরাও বাসায় এই রেসিপিটি তৈরি করতে পারব।
অনেক মজা পেলাম আপনার মন্তব্যটি পড়ে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মন্তব্য উপহার দেওয়ার জন্য।
বেশ কিছু উপকরণ দিয়ে চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। পটেটো চিজ বল দেখতে বেশ লোভনীয় লাগছে। আমার তো সবগুলো চিজ বল খেয়ে ফেলতে ইচ্ছে করছে। নিশ্চয়ই সবাই মিলে বেশ মজা করে খেয়েছেন। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। ধাপে ধাপে এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক আছে ভাই চলে আসুন ভাই আবার নতুন করে বানিয়ে খাওয়াবো। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
কোনদিন যাবো ইনশাআল্লাহ। বলার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।
মজাদার পটেটো চিজ বল তৈরি করেছেন।দেখতে খুব সুস্বাদু ও মজাদার মনে হচ্ছে। আমার পটেটো চিজ বল ভীষণ পছন্দ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
পটেটো চিজ বল আপনার পছন্দ সেটা জানতে পেরে ভালো লাগলো। ভালো থাকবেন সর্বদা ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।
পটেটো চিজ বল খেতে ভীষণ মজার।আমার কাছে তো খুব ভাল লাগে।আমার ছেলের ও খুব পছন্দ। আপনি মজার এই রেসিপিটি শেয়ার করলেন, দেখে খুব ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আপনার ছেলের খুব পছন্দ সেটা জেনে খুব ভালো লাগলো ধন্যবাদ ভালো থাকবেন।।
কি রেসিপি দেখালেন ভাইয়া! রেসিপিটি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। একটু টেস্ট করতে ইচ্ছা হচ্ছে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য। আশা করি এভাবেই আরো সুন্দর সুন্দর রেসিপি আমাদেরকে উপহার দিবেন।
তাহলে একদিন নিজে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি অনেক বেশি সুস্বাদু হবে ধন্যবাদ।
https://twitter.com/Nevlu123/status/1648403630360526850?s=20
আপনি এই রেসিপিটি প্রথমবার তৈরি করেছেন দেখে মনেই হচ্ছে না এত সুন্দর হয়েছে রেসিপিটি দেখতে তা বলার না! অনেকেই হয়তো এই রেসিপি আগে খেয়েছে তবে আমার কখনো খাওয়া হয়নি। আলু আর চিজের সমন্বয়ে তৈরি মজাদার পটেটো চিজ বল খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। রিসিপির প্রতিটি ধাপ গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। যে কেউ এই রেসিপিটি দেখে খুব সুন্দর ভাবে মজাদার পটেটো চিজ বাড়িতে তৈরি করে ফেলতে পারবে।
জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ যথাযথ মন্তব্য করার জন্য।