স্বরচিত কবিতা : অন্ধকার রাত

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230526_232220.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

কবিতা : অন্ধকার রাত ।

লিখেছেন : @nevlu123


ঘোর অন্ধকার রাত্রিতে,
বসে একা আমি।
মিস করি কতটুকু,
সেটি মন অন্তর্গামী।


মায়া ভরা রাতটা,
লাগে আরো মায়াময়।
তুমি পাশে না থাকিলে,
পাবো আমি অনেক ভয়।


বড় এই পৃথিবীতে,
ছোট একটু রাত।
ঘুমের ঘোরে সবাই যেন,
হয়ে গেল কাঁত।


বিষন্ন মন যেন,
করে দুরু দুরু।
তোমার জন্য ভালোবাসা,
হচ্ছে যেন শুরু।


নীল আকাশ ঢেকে গেছে,
ঘন কালো মেঘে।
অন্ধকারে দুঃখগুলো,
গেলো যেন ভেগে।


হাসনেহেনার ঘ্রাণ যেন,
নাকে এসে ভাসে।
মনে হয় তুমি আছো,
আমার আশে পাশে।


একটুখানি উঁকি দিয়ে,
দাও আমায় সাড়া।
তোমার জন্য রাত্রি যেন,
আমায় দিচ্ছে পাহারা।

কবিতার মর্ম কথা

ঘোর অন্ধকার রাত্রে ভালোবাসার বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সাপোর্টের আওতায় রেখে সাপোর্ট করে যাওয়ার জন্য সবসময় ধন্যবাদ আপনাকে। ।

 3 years ago 

ভাইয়া আজকের লেখা আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। এ ধরনের অনু কবিতা গুলো পড়তে সব সময়ই ভালো লাগে।

হাসনেহেনার ঘ্রাণ যেন,
নাকে এসে ভাসে।
মনে হয় তুমি আছো,
আমার আশে পাশে।

কবিতার এই লাইনগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুগঠিত সুচিন্তিত মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

কবিতা অসাধারণ লিখছেন ভাইয়া প্রতিনিয়ত কবিতা গুলো সুন্দর সুন্দর শেয়ার করেন। সবাই এত সুন্দর কবিতা লিখেন অনেক বেশি অনুপ্রেরণা জাগে। আমার বাংলা ব্লগে অনেক কবিরা কবিতা শেয়ার করেন আপনার অন্ধকার রাত কবিতাটি অসাধারণ হয়েছে। অন্ধকার রাত এবং বিপদ সবগুলোই এক রকমই। অন্ধকার রাত এবং বিপদের সময় কাউকে পাওয়া যায় না। খুব সুন্দর বর্ণনা দিয়েছেন আপনি কবিতার মাধ্যমে অনুভূতি গুলো অসাধারণ ছিল।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুব বেশি ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

বন্ধুকে নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন, এই কবিতাটি পড়ে ভাল লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সব সময় পাশে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে।

 3 years ago 

অনু কবিতা থেকে সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লাগতেছে। আপনি খুব চমৎকার কবিতা অন্ধকার রাত লিখেছেন। আপনার কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আমি নিজেও মাঝেমধ্যে কবিতা লিখে থাকি। আপনার কবিতার মাঝে বাস্তবতার অনেক মিল রয়েছে। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

সুন্দর ও সুগঠিত মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ৃ

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি অনেক সুন্দর করে অন্ধকার রাত কবিতাটি লিখেছেন। আপনার কবিতা পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। তবে সবাই অনু কবিতা থেকে অনেক সুন্দর সুন্দর কবিতা লেগে থাকে। সত্যি বলতে আপনার কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে কবিতার মাঝে বাস্তব কিছু তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লেখার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ চমৎকার ও শাবলীল মন্তব্য করার জন্য।। ্

 3 years ago 

ঘোর অন্ধকার রাতে ভালোবাসার বহিঃপ্রকাশ, আপনি খুবই সুন্দর ভাবে এই কবিতাটির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সত্যি ভীষণ ভালো লেগেছে আপনার লেখা কবিতা পড়ে আমার কাছে।

মায়া ভরা রাতটা,
লাগে আরো মায়াময়।
তুমি পাশে না থাকিলে,
পাবো আমি অনেক ভয়।

আপনার কবিতাটি সত্যি অসম্ভব সুন্দর ছিল। উপরের এই লাইনগুলো পড়তে আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। আপনার কবিতা আমার অনেক বেশি পছন্দের। ভীষণ ভালো লাগে আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে।

 3 years ago 

সুগঠিত একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।। ্

 3 years ago 

খুব সুন্দর ও মনোমুগ্ধকর একটি কবিতা ছিল। ধন্যবাদ এত চমৎকার একটি কবিতা সবার মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

তোমার জন্য শুভকামনা রইল ভালো থাক সব সময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65412.92
ETH 1965.40
USDT 1.00
SBD 0.37