জেনারেল রাইটিং: "ছেলেরা সহজে কাঁদে না। যার জন্য কাঁদে, দেখা যায় সেই মানুষটাই তাকে মূল্য দেয় না।"

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 13 জুন ২০২৪ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000138410.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

"ছেলেরা সহজে কাঁদে না। যার জন্য কাঁদে, দেখা যায় সেই মানুষটাই তাকে মূল্য দেয় না।"

এটা সত্যি যে ছেলেরা আসলেই খুব সহজে কাঁদে না। আমাদের আশেপাশে যে মানুষগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও এরকমটাই। আমরা লক্ষ্য করলে এটা ভালোভাবেই বুঝতে পারবো অবশ্যই। কথাটা আমাদের সবারই হয়তো জানা রয়েছে, ছেলেরা খুব সহজে কাঁদে না। ছেলেরা হয়তো এমন কোন সময় কাঁদে যখন তারা নিজেদের কষ্টকে দূরে রাখতে পারে না আর। বেশিরভাগ ছেলেই নিজের কষ্ট কে প্রকাশ করে না। নিজের কষ্টকে নিজের ভেতরেই রেখে দেয় যত কিছুই হোক না কেন। আর একটা ছেলে যদি কারো জন্য অনেক বেশি কান্না করে, তাহলে সেই মানুষটা আসলেই অনেক বেশি ভাগ্যবান হয়।

ছেলেরা ছোটবেলা থেকেই নিজের কষ্টকে নিজের ভেতরে চাপা রাখতে পারে। তাদের ভেতরে থাকা সেই কষ্ট না ফ্যামিলির কাছে শেয়ার করে না বন্ধু বান্ধবের কাছে। প্রত্যেকটা ফ্যামিলি সেই ফ্যামিলির ছেলেদের উপরেই ভরসা করে থাকে। একটা ছেলের কাঁধে থাকে পুরো ফ্যামিলির দায়িত্ব। শত কষ্ট করে হলেও সেই ফ্যামিলিটাকে ভালো রাখার চেষ্টা করে। যত কিছুই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, সেই কষ্টের কথা কারো সাথে ভাগ করে নেয় না। কারণ অন্যরা শুনলে কষ্ট পাবে এইজন্য। তাদের কষ্টটা তারা ভাগ করে না নিলেও, সবার উচিত সেটাকে নিজের থেকেই বুঝে নেওয়া।

মনে করেন একটা ছেলে এবং একটা মেয়ের সম্পর্কের মধ্যে একসময় মেয়েটি তাকে ছেড়ে চলে গেলো। ছেলেটা হয়তো এত বেশি ভালোবাসতো তাকে, তাই জন্য মেয়েটার ছেড়ে চলে যাওয়াতে সে এতটাই কষ্ট পেয়েছে যে, মেয়েটার জন্য অনেক বেশি কান্নাও করেছে। আর একটা ছেলে যদি এরকম ভাবেই একটা মেয়ের জন্য কান্না করে তাহলে মেয়েটা তো অবশ্যই ভাগ্যবান হবে। কিন্তু এরকমটা হলেও বা কি হবে, মেয়েটা তো তাকে মূল্য দেয় নাই সেই অনুযায়ী। একটা ছেলে যার জন্যই কাঁদে সেই মানুষটা তাকে মূল্য দেয় না এরকমটাই দেখা যায়। আর এরকমটাই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবং বেশিরভাগ সময়।

ছেলেরা খুব সহজে যেমন নিজেদের কষ্টটা প্রকাশ করে না, তেমনি ছেলেরা নিজেদের ভালোবাসাটাও সহজে প্রকাশ করে না। এমন কি অন্যদেরকে ভালোবাসাটা বুঝতেও দেয় না। কিন্তু তারা যদি কাউকে অনেক বেশি ভালোবেসে ফেলে, তাহলে সেই মানুষটা যদি ছেড়ে চলে যায় তাদেরকে তাহলে তারা সেটা আর মেনে নিতে পারে না। একেবারে পাগলের মতো হয়ে যায় তখন। একটা ছেলে নিজের ভালোবাসার মানুষটার জন্য যে কোন কিছুই করতে পারে। একটা ছেলে নিজের ভালোবাসার জন্য সব খারাপ কাজ, খারাপ অভ্যাস ছেড়ে দিয়ে ভালো হতে পারে।

একটা ছেলে যত বেশি খারাপ হোক না কেন, একটা মেয়ের ভালোবাসাই পারে সেই ছেলেটাকে ভালোর পথে নিয়ে আসতে। যে মানুষগুলো ছেলেদের এরকম ইমোশন নিয়ে খেলা করে তারা নিজেরাও কখনো ভালো থাকতে পারে না। যারা ছেলেদের এরকম চোখের পানি কে মূল্য দেয় না, কখনো তাদের কেউ, কেও কোন কিছুতে মূল্য দেয় না। আসলে অনেকে রয়েছে যারা কিনা ভালোবাসা পেয়েও তার মূল্য দেয় না, আবার অনেকে রয়েছে ভালোবাসা কারো কাছ থেকে পাওয়ার জন্য একেবারে পাগলের মত হয়ে যায়। ছেলেদের ভেতরে থাকা কষ্টগুলোকে আমাদের নিজেদেরই বুঝে নেওয়া দরকার। তাদের ভেতরে কি চলছে এটা। আজ এই পর্যন্তই লিখলাম। পরবর্তীতে ভিন্ন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। ধন্যবাদ।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সত্যি ভাইয়া ছেলেরা সহজে কাঁদে না । আর যারা কাঁদে তারা অনেক কষ্টেই কাঁদে। তবে ছেলেদের ভালোবাসার ব্যাপারে আমি কিন্তু সন্দিহান। সত্যিকারের ভালোবাসতে পারে কজন পুরুষ। যাই হোক তর্কে নাই বা যাই। সু্ন্দর করে গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু একজন পুরুষ পারে সত্যি কারের ভালোবাসতে।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আর হ্যাঁ ঠিক বলেছেন ভাই ছেলেরা খুব সহজে কাঁদে না। কিন্তু ছেলেরা যখন কান্না করে তখন বুঝতে হবে তাদের অনেকে হিট লেগেছে।। তবে আমার দেখা কোন এক ছেলে যদি কোন এক মেয়েকে ভালোবাসে তবে সে ভালোবাসার মধ্যে খাঁটি ভালোবাসা যদি থেকে থাকে ছেলেদেরই থাকে। কেননা ছেলেরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। তবে সেই ভালোবাসার কোন মূল্য দেয় না তারা। পোস্টটি দারুন ছিল শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ছেলেরা আসলেই নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। আর যাদেরকে ভালোবাসে তারা আসলেই মূল্য দেয় না।

 2 years ago 

ছেলেরা কাউকেই স্বার্থের জন্য ভালোবাসে না। তারা নিঃস্বার্থভাবেই ভালোবেসে থাকে। আসলে একটা ছেলে কখনোই সহজে কাঁদে না। কিন্তু যে মানুষটার জন্য কাঁদে সে মানুষটা আসলেই তাকে মূল্য দেয় না। এমনকি অনেক বিশাল অবহেলা করে। ছেলে এবং মেয়ের ভালোবাসার সম্পর্কের মধ্যে প্রকৃত ভাবে একটা ছেলেই ভালোবাসে এটা ঠিক। এরকম অনেক রয়েছে যে ছেলেগুলো প্রথম প্রথম নাটক করে ভালোবাসার ক্ষেত্রে। কিন্তু এই নাটকের মধ্য দিয়েই ওই মেয়েটাকে সত্যিকারের ভালোবেসে ফেলে।

 2 years ago 

আসলে প্রথম প্রথম নাটক করলেও একসময় তারা নিজেদের থেকেও‌ বেশি ভালোবেসে ফেলে।

 2 years ago 

আপনি আজকে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। তাছাড়া আপনি ঠিক বলেছেন ছেলেরা আসলে একটা মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য সবধরনের খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে যেতে পারে। তবে অনেকেই এখন সত্যি কারের ভালবাসার মুল্য দিতে জানে না। যাই হোক ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন অনেকেই এই সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে পারেনা। আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মাঝে মাঝে ভালোবেসেও অনেক সময় ভালোবাসার মানুষটিকে ধরে রাখা যায় না। হয়তো পরিস্থিতি সবকিছু বদলে দেয়। আসলে কষ্টগুলো সবার একই রকমের। সে হোক ছেলে কিংবা মেয়ে। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। দারুন লিখেছেন।

 2 years ago 

আমার লেখাগুলো পড়ে ভালো লেগেছে শুনে খুশি হলাম। হ্যাঁ আটকানোর চেষ্টা করে কিন্তু পরিস্থিতি বদলে দেয়।

 2 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে এরকম অনেক মানুষকে আমি দেখেছিলাম যারা তাদের ভালোবাসা পাওয়ার জন্য সব ধরনের খারাপ কাজ ছেড়ে চলে এসেছে৷ আসলে যেভাবে তাদের ভালোবাসার মানুষের প্রতি এই ভালবাসা জন্ম নেয় তখন তাদের কোন ধরনের খারাপ কাজের প্রতি আর কোন আসক্তি থাকে না৷ তারা ভালো পথে ফিরে আসে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63823.94
ETH 1891.42
USDT 1.00
SBD 0.37