travelling:- ফেনী ছোট নদী দেখতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ২৬ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20231125_115723.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ পোস্ট নিয়ে হাজির হলাম। আসলে আমাদের দেশটি নদীমাতৃক দেশ। এদেশের নদীগুলো দেখতে খুব সুন্দর হয়ে থাকে। তেমনি একটি নদী দেখতে যাবার মুহূর্ত আজ আপনাদের মাঝে শেয়ার করলাম।

20231125_115728.jpg

হঠাৎ করে সোনিয়াকে বললাম বাইরে ঘুরতে যাওয়ার কথা। বর্তমানে ব্যস্ততার জন্য কোথাও যাওয়ার সময় একদমই বের করতে পারি না। কিছুদিন আগে ডিসিশন নিলাম প্রতি সপ্তাহে একদিন আমরা ঘুরতে যাব। তাহলে যেমন ভ্রমণ হবে , তেমনি মানসিকতা ঠিক হবে। মাঝে মাঝে মাথা মোবাইল এর মত হ্যাং হয়ে যায়। এজন্য সপ্তাহের চেষ্টা করি আমরা কোথাও ঘুরতে যাওয়ার জন্য।

20231125_115559.jpg

কিছুদিন আগে আমি এবং সোনিয়া সিদ্ধান্ত নিলাম প্রতি সপ্তাহে একদিন কোথাও ঘুরতে যাওয়ার কথা। কয়েক সপ্তাহ আমরা বের হয়েছিলাম। কিন্তু আবার কয়েক সপ্তাহ বের হতে পারতেছি না। কিন্তু কিছুদিন আগে যখন বের হয়েছিলাম নদী দেখার জন্য তখন অনেক বেশি ভালো লেগেছিল। আমরা যখন নদীর কাছে গিয়েছি তখন দেখলাম একজন বৃদ্ধ লোক নদীতে গোসল করতেছে।

20231125_115512.jpg

নদীতে গোসল করার আনন্দ নাকি অনেক বেশি। আমার নদীতে গোসল করার ইচ্ছে রয়েছে। কিন্তু কখনো সময়ের জন্য এই স্বপ্নটা আমার পূরণ হয় নাই। আমার ইচ্ছে আছে কখনো সময় পেলে নদীতে গোসল করতে যাব। আমরা ফেনী ছোট নদী দেখতে যখন গিয়েছিলাম অনেক মানুষ দেখলাম সেখানে গোসল করতেছে।

20231125_115528.jpg

বিশেষ করে নদীর পানি গুলো এত বেশি পরিষ্কার ছিল যা বলে বুঝানো সম্ভব নয়। এত পরিষ্কার পানি পুকুরের মধ্যেও দেখা যায় না আমার মনে হয়। এজন্য অনেকেই সেখানে গোসল করে। এবং দেখলাম নদী পারাপার হওয়ার জন্য একটি নৌকা রয়েছে। এক গ্রামের মানুষ অন্য গ্রামে যাওয়ার জন্য এই নৌকা ব্যবহার করে। আমাদের মোটরসাইকেল নদীর এপাশে ছিল এজন্য আমরা ওদিকে যাওয়ার সময় পাইনি।

20231125_115547.jpg

আমরা যদি নদীর ওইদিকে যাই তাহলে মোটরসাইকেল চুরি হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য সেখানে ঘুরাঘুরি করলাম দেখলাম অনেকক্ষণ সময় ছিলাম। আর বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করেছিল। যতক্ষণ ছিলাম প্রাকৃতিক দৃশ্যের মাঝে ততক্ষণ অনেক ভালো লেগেছিল। মাঝে মাঝে যখন এত চমৎকার প্রাকৃতিক দৃশ্যর সাথে নদী থাকে তাহলে অনেক বেশি ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের এই ভ্রমণ এর গল্পটা অনেক ভালো লাগবে।

20231125_115549.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

খুবই চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, কারণ চার দেয়ালের মাঝে বন্দী থাকতে খুব একটা বেশি ভালো লাগে না। ঘুরাঘুরি করলে যেমন ভ্রমণ হয় সেই সাথে আমাদের মন মানসিকতাও অনেক বেশি ভালো হয়ে যায়। ফেনী ছোট নদী দেখতে গিয়ে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন বিশেষ করে এটা জেনে ভালো লাগলো যে নদীর পানি অনেক বেশি পরিষ্কার। নদীতে গোসল করতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আপনি এখনো নদীতে গোসল করেননি অবশ্যই যদি কখনো সময় হয় নদীতে গোসল করবেন, আমি অনেকবার নদীতে গোসল করেছি বেশ ভালই লাগে। ছোট নদী দেখার মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি অনেকবার নদীতে গোসল করেছেন জেনেই ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সত্যি ভাইয়া মাঝে মাঝে বাইরে ঘুরতে গেলে মন মানসিকতা অনেক ভালো থাকে। তবে সময়ের অভাবে সব সময় বের হওয়া যায় না। আসলে প্রাকৃতিক দৃশ্য গুলো দেখলে মন প্রাণ জুড়ে যায়। আর সাথে যদি নদী থাকে তাহলে তো কথাই নেই। আশা করি শীঘ্রই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে নদীতে গোসল করতে পারবেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন মাঝে মাঝে ঘোরাঘুরি করলে মন মানসিকতা ভালো হয়ে যায়। আসলে ওই দিনটা কখনো আসবে বলেও মনে হয় না। তবে নদীতে গোসল করার ইচ্ছেটা অনেক বেশি।

 3 years ago 

সত্যি কিন্তু মাঝে মাঝে একটু ঘুরতে বের হলে মন এবং দেহ দুই একটু স্বস্তি পায়। আর আপনাদের প্রতি সপ্তাহে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কিন্তু আমার কাছে দারুন লেগেছে। এই যেমন আপনারা প্রকৃতির মাঝে ঘুরে বেড়িয়ে তার কিছু সু্ন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। বেশ দারুন ছিল আজকের ট্রাভেল পোস্টটি। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি ঘুরাঘুরি করার সময় সুন্দর কিছু ফটোগ্রাফি করার।

 3 years ago 

মাঝেমধ্যে ঘুরতে গেলে নিজের কাছে অনেক ভালো লাগে। আপনারা ভালো সিদ্ধান্ত নিয়েছেন সাপ্তাহে একদিন হল ঘুরতে যান। তবে ছোট ফেনী নদী দুই পাশে চর থাকার কারণে দেখতে বেশ ভালই লাগে। আর নদীতে গোসল করার মজাই আলাদা। যারা নদীতে গোসল করে তাদের অনেকের মুখে শুনেছি গোসল করতে অনেক ভালো লাগে নদীতে। যাই হোক ছোট ফেনী নদীর ধারে ঘুরতে গিয়ে সুন্দর সময় কাটিয়েছেন। অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

হ্যাঁ আপু মাঝে মাঝে ঘুরতে গেলে নিজের কাছেও অনেক ভালো লাগে।

 3 years ago 

ভালোই করেছেন সোনিয়া আপুকে নিয়ে ঘুরতে গিয়েছেন। ছোট ফেনী নদীর দুইপাশে শীতকালে দেখতে অনেক সুন্দর লাগে। তবে ভাইয়া নদীতে গোসল করার মজাই আলাদা। আমি কিন্তু অনেকবার নদীতে গোসল করেছি। আপনাদের ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর সময় কাটিয়েছেন। মাঝেমধ্যে এরকম পরিবেশে ঘুরতে গেলে মনও ভালো থাকে। আমিও নিজেও মাঝেমধ্যে সুযোগ পেলে আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাই। যাইহোক অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

আপনি অনেকবার নদীতে গোসল করেছেন এটা শুনেছিলাম। আপনার কথা শুনে তো আমার আরো বেশি ইচ্ছা জাগছে নদীতে গোসল করার।

 3 years ago 

আপনারা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভাইয়া। মাঝে মাঝে ঘুরতে গেলে যেমন মন মানসিকতা ভালো থাকে। তেমনি প্রকৃতির সৌন্দর্য ও উপভোগ করা যায়। আসলেই আমাদের দেশ হচ্ছে নদী মাতৃক দেশ। তবে নদীতে গোসল করার মজাই অন্যরকম। আমি যখন ছোট ছিলাম তখন অনেক নদীতে গোসল করেছিলাম। আজকে আপনার নদীর ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে চার দেয়ালের মাঝে থাকতে ভালোই লাগে না। তাই মাঝে মাঝে ঘুরতে বের হলে ভালোই হয়। মনটাও একটু ফ্রেশ থাকে ঘুরাঘুরি করলে।

 3 years ago 

আসলে মাঝেমধ্যে ঘুরাঘুরি করাটা অবশ্যই দরকার। এতে করে মানসিক প্রশান্তি পাওয়া যায়। নতুন উদ্যমে কাজ করা যায়। আমিও শুনেছি নদীতে গোসল করতে নাকি খুব ভালো লাগে। তবে আমার জীবনে পুকুর বা নদীতে গোসল করা হয়নি সেভাবে। হাতেগোনা কয়েকবার পুকুরে গোসল করেছিলাম। সেজন্য সাঁতার শিখা হয়নি আমার। যাইহোক নদীর পাড়ে দাঁড়িয়ে দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন ভাই। নদীর পাড়ে সময় কাটাতে আমারও খুব ভালো লাগে। আপনারা নদীর পাড়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন ভাই। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যেহেতু কয়েকবার গোসল করেছিলেন পুকুরে তাই সাঁতার শেখা হয়নি আপনার। তবে ছোটবেলা থেকে যদি চেষ্টা করে যাওয়া হতো তাহলে পারতেন। আসলেই দুর্দান্ত সময় কাটিয়েছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.78
ETH 1854.71
USDT 1.00
SBD 0.39