ডাই : স্ট্র দিয়ে দোলনা তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB 17 ডিসেম্বর ২০২৩ সোমবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20231217_130959 (1).jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্ট্র দিয়ে দোলনা । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে স্ট্র দিয়ে দোলনা তৈরি ভালো লাগবে।

নতুন কিছু শেয়ার করতে আমার কাছে খুব ভালো লাগে। সব সময় একই রকম পোস্ট করতে কিন্তু ভালো লাগেনা। তাই মাঝে মাঝে পোস্টের মধ্যে ভিন্নতা আনতে খুব ভালোই লাগে। তাইতো আজকে আমি নতুন পদ্ধতি ব্যবহার করলাম। স্ট্র দিয়ে দোলনা তৈরি করেছি আজকে আমি। আর এই দোলনা যখন তৈরি করেছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এটা তৈরি করার সময়। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আমি সব রকমের কাজ করার চেষ্টা করি। আমি এই দোলনা তৈরি করার পদ্ধতি সুন্দর করে সবার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই দোলনা তৈরি করার পদ্ধতি।

20231217_130959 (1).jpg

উপকরণ

প্লাস্টিকের স্ট্র
গ্লু গান
কাঁচি ✂️

1000050234.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একই মাপের স্ট্র কাঁচি দিয়ে কেটে নিলাম অনেক সুন্দর করে।

1000050339.jpg

ধাপ 2️⃣

এরপর অন্য একটা কালারের স্ট্র নিয়ে আরো একটু বড় করে কেটে নিলাম। তারপরে ছোট ছোট স্ট্র গুলো গাম দিয়ে জোড়া লাগাতে লাগলাম।

1000050341.jpg

ধাপ 3️⃣

এভাবে একটার পর একটা বেগুনি কালারের ছোট ছোট স্ট্র গুলো গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

1000050342.jpg

ধাপ 4️⃣

এরপর বড় বড় দুটো স্ট্র নিয়ে সেগুলোর সাথে, জোড়া লাগানো এই স্ট্র গুলো জোড়া লাগিয়ে নিলাম।

1000050343.jpg

ধাপ 5️⃣

তারপরে উপরের অংশে লাল কালারের স্ট্র গ্লু গান দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

1000050344.jpg

ধাপ 6️⃣

তারপরে অন্য কালারের কয়েকটা স্ট্র দিয়ে দোলনার দুইপাশে A চিহ্নের মত জোড়া লাগিয়ে নিলাম।

1000050345.jpg

ধাপ 7️⃣

এরপর এগুলোর উপরের অংশে বড় একটা স্ট্র গ্লু গান দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এরপর যে দোলনাটা তৈরি করেছিলাম লাঠিটার সাথে তা জোড়া লাগিয়ে নিলাম। এরপর পুতুলটা বসিয়ে দিলাম দোলনার মধ্যে। এভাবেই আমি পুরো কাজ শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।

1000050346.jpg

ফাইনাল আউটপুট

20231217_130932 (1).jpg

20231217_130942 (1).jpg

20231217_130959 (1).jpg

20231217_131001 (1).jpg

20231217_130926 (1).jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

স্ট্র দিয়ে কাউকে আজ পর্যন্ত কিছু তৈরি করতে দেখিনি। আপনাকে আমি প্রথম দোলনা তৈরি করতে দেখলাম। স্ট্র দিয়েও এত সুন্দর দোলনা তৈরি করা যায় জানা ছিল না। আপনার দোলনাটি কিন্তু আসলে খুব কিউট লাগছে। বিশেষ করে পুতুলটি বসানোর কারণে আরও বেশি ভালো লাগছে। আমি ভাবছি এই দোলনা পেয়ে আপনার মেয়ে কত খুশি হয়েছিল।

 3 years ago 

ওতো দেখার সাথে সাথে ওয়াও, ওয়াও এই কথাটাই বলছিল। তবে এই দোলনাটা তাকে দিই নাই আপু। এটা সাজিয়ে রেখেছি। তাকে বলেছিলাম এটা সাজিয়ে রাখলে অনেক ভালো লাগবে দেখতে। তাই ও আর কান্না করেনি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দারুন একটি নতুন আইডিয়া শেয়ার করেছেন স্ট্র্ব দিয়ে এভাবে কখনো কাউকে তৈরি করতে দেখিনি । আজ প্রথম আপনার দোলনাটি তৈরি করতে দেখলাম দেখে ভালই লাগছে । আবার সুন্দর একটি পুতুল বসিয়েছেন অনেক সুন্দর হয়েছে আপনার কাজটি।

 3 years ago 

আজ প্রথম আপনি আমার মাধ্যমে এটা দেখতে পেয়েছেন শুনেই ভালো লাগলো। আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল পুতুল বসানোর কারণে।

 3 years ago 

এই প্রথম আপনার পোস্টের মাধ্যমে স্ট্র্ব ব্যবহার করে দোলনা বানানো দেখতে পেলাম। এর আগে কাউকে এমন পোস্ট করতে দেখিনি। আপনার এই আইডিয়া আমার কাছে অনেক ইউনিক লেগেছে। দোলনার মধ্যে পুতুল বসানোতে দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করলাম ইউনিক কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার। তাইতো স্ট্র দিয়ে দোলনা তৈরি করলাম।

 3 years ago (edited)

হাতের কাজগুলি করতে অনেকে ধৈর্য ও ইচ্ছা শক্তির প্রয়োজন হয়। এই ধরনের কাজগুলোর মধ্যে আমরা আমাদের সৃজনশীলতা ফুটিয়ে তোলে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আর আপনার কাজটি একদম ইউনিক ছিল।

 3 years ago 

ঠিক বলেছেন ধৈর্য এবং ইচ্ছা শক্তির প্রয়োজন অনেক বেশি হয়।

 3 years ago 

অভিজ্ঞতাটা বেশ দারুন ছিল ভাইয়া। আমার কাছে একটা গ্লুগান থাকা সত্ত্বেও এ কাজগুলো করা হয় না। তবে আপনার পোস্ট শেয়ার করে রাখলাম। পরবর্তীতে এটা দেখে নতুন কিছু করে দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে।

 3 years ago 

অবশ্যই নতুন কিছু করার চেষ্টা করবেন। আশা করছি চেষ্টা করলে আপনিও সুন্দর কিছু তৈরি করতে পারবেন।

 3 years ago 

আপনার আইডিয়া বেশ দারুণ ছিল। স্ট্র দিয়ে খুব সুন্দর দোলনা তৈরি করেছেন। দোলনাটি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। চাইলে যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। এত সুন্দর একটি দোলনা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এই দোলনা তৈরি করার পদ্ধতি দেখে যেন কেউ শিখে নিতে পারে, এই জন্যই উপস্থাপনা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম।

 3 years ago 

প্রথমে আপনার আইডিয়া প্রশংসা করতে হয়। আপনি পোষ্টের ভিন্নতা আনার জন্য আজকে আপনি খুব সুন্দর করে স্ট্র দিয়ে চমৎকার দোলনা বানিয়েছেন। এই দোলনাটি দেখে সত্যি অনেক ভালো লাগলো। তবে এটি বানাতে আপনার অনেক সময় লেগেছে। খুব সুন্দর করে স্ট্র দিয়ে দোলনা তৈরি প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সময় তো সত্যি অনেক বেশি লেগেছে। তবে তৈরি করার পর যখন দেখেছিলাম, তখন তৈরি করার কষ্ট টা চলে গিয়েছিল।

 3 years ago 

আপনার দোলনা তৈরি অসাধারণ হয়েছে। আপনার আইডিয়া দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম।স্ট্র দিয়ে খুব চমৎকারভাবে দোলনা তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তবে আমি নিজেও চেষ্টা করব এভাবে দোলনা তৈরি করতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে স্ট্র দিয়ে দোলনা বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি আমার দোলনা তৈরি করার আইডিয়া দেখে মুগ্ধ হয়েছেন শুনেই ভালো লাগলো। আপনার কাছ থেকে এত সুন্দর একটা মন্তব্য পেয়ে সত্যি খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39