শুকরিয়া

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB 3 ডিসেম্বর ২০২৩

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000042268.webp

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

শুকরিয়া এমন একটা শব্দ যা সবাই বলেনা। তবে আমাদের সবারই উচিত নিজেদের প্রত্যেকটা কাজে শুকরিয়া আদায় করা। যেকোনো কাজে যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে দেখা যাবে ওই কাজটা আমরা খুব ভালোভাবেই করতে পেরেছি। এবং কোন কিছুতেই শুকরিয়া আদায় করলে এবং সন্তুষ্ট থাকলে আমরা ভালো থাকতে পারবো। আর বেশিরভাগ মানুষ কিন্তু শুকরিয়া আদায় করে না। আবার কিছু কিছু মানুষের রয়েছে অল্পতেই তারা শুকরিয়া আদায় করে। তবে প্রত্যেকটা মানুষের অল্পতে হলেও শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরী।

যেমন ধরুন, আমি খুবই বিলাসবহুল জীবন যাপন করছি এবং খাওয়া-দাওয়ার খুব ভালোই করছি। এমন কি সবকিছু করেও শুকরিয়া আদায় করছি না। তবে এটা কিন্তু একেবারেই উচিত হয় না। আমি যদি বিলাসবহুল জীবন কাটিয়ে এবং খাওয়া-দাওয়া করার পরে শুকরিয়া আদায় করি। তাহলে দেখা যাবে পরবর্তীতে এরকম একটা জীবন কাটাতে পারব এবং খুব ভালোভাবেই আমার পরবর্তী সময় গুলো কাটবে। আর যে কোন কিছুতে শুকরিয়া আদায় করলে তৃপ্তিও পাওয়া যায় অনেক বেশি। যেন মনে হয় সবকিছুই আমরা পেয়েছি, আর সবকিছুই আমাদের মধ্যে রয়েছে।

খাবারের পরে শুকরিয়া আদায় করলে যেমন ভালো লাগে এবং খাবারের পরে একটা তৃপ্তি পাওয়া যায়, তেমনি কোন কাজ করার পরেও শুকরিয়া আদায় করলে ওই কাজটা অনেক ভালো করে করতে পারব। আর শুকরিয়া আদায় করলেই আমরা সবাই যেকোনো কিছুর প্রতি আরো বেশি তৃপ্তি লাভ করতে পারবো। অনেক গরিব মানুষকে দেখা যায় তারা অল্প কিছু পেলেও শুকরিয়া আদায় করে। যার কারণে তারা ওই অল্প কিছু দিয়েই ভালোভাবে জীবন কাটাতে পারে। আর তারা শুকরিয়া আদায় করার কারণেই ছোট সম্পদ কে বড় হতে দেখতে পারে।

আমারা অনেক ক্ষেত্রে এটাও দেখি মানুষ কোন কিছুতে শুকরিয়া আদায় না করলে তাদের ওই কাজটা আর ভালো হয় না এবং কি তারা কোন কিছুতেই ভালো কিছু লাভ করতে পারে না। শুকরিয়া আদায় করার ক্ষেত্রেই আমরা ভালো কিছু লাভ করি। আর প্রত্যেক টা মানুষের উচিত ছোট কাজে অথবা বড় কাজে সবকিছুর প্রতি শুকরিয়া আদায় করা। সবকিছুর প্রতি শুকরিয়া আদায় করলেই আমরা পরবর্তীতে আরো ভালো কিছু অর্জন করতে পারব। এবং আমরা অনেকদিন পৌঁছে যেতে পারবো। আমি সব সময় ছোট কিছুতেও শুকরিয়া আদায় করার চেষ্টা করি।

আমি মনে করি কোন ছোট কাজ হলেও সেই কাজে শুকরিয়া আদায় করা প্রয়োজন। কারণ ছোট কাজে যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে পরবর্তীতে দেখা যাবে তা অনেক বড় হয়ে উঠেছে এবং আরো ভালো কিছু করতে পারবো আমরা তার মাধ্যমে। আর সবকিছুতেই শুকরিয়া কথাটা ব্যবহার করাই ভালো। আজ এই টপিকটা নিয়েই পুরোটা লেখার চেষ্টা করেছি আমি। আশা করছি আপনাদের কাছে পুরোটা অনেক বেশি ভালো লাগবে। এবং পুরোটা বেশ ভালোভাবে পড়বেন। আপনারা আমার সম্পূর্ণ পোস্ট পড়ে সুন্দর সুন্দর মন্তব্য করেন দেখেই উৎসাহিত হই সব কাজ করার প্রতি।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago (edited)

শুকরিয়া নিয়ে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের সাথে। আমার মনে হয় আমরা সব সময় শুকরিয়া আদায় করতে কার্পণ্যবোধ করি। কোন কিছুতেই আমাদের কোন সন্তুষ্টি হয় না। আমরা যেন আরও বেশী চাই। অথচ আমরা একবারও চিন্তা করি না যে পৃথিবীতে আমাদের চেয়ে অনেক অসহায় অবস্থায় অনেক মানুষ আছে। সত্যি বলতে আমার মনে হয় আমাদের সব অবস্থায় শুকরিয়া আদায় করা শিখতে হবে।

 3 years ago 

ঠিক বলেছেন, সব অবস্থায় আমাদের শুকরিয়া আদায় করা খুব গুরুত্বপূর্ণ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমাদের প্রত্যেক মানুষের জীবনে শুকরিয়া আদায় করা দরকার। যে কোন খাবারের ক্ষেত্রে হোক কিংবা যে কোন কাজ সুন্দরভাবে সম্পন্ন করার পরেই শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায় করলে একদিকে যেমন মনে তৃপ্তি পাওয়া যায়। তেমনি সে কাজের প্রতি খাবারের প্রতি সৃষ্টিকর্তা বরকত দান করেন। মনে যেমন প্রশান্তি পাওয়া যায় তেমনি সেই কাজে বরকত আসে। অনেক ভালো লাগলো আপনি খুব সুন্দর বর্ণনা সহকারে আমাদের সাথে শেয়ার করলেন।

 3 years ago 

ঠিক সব মানুষের জীবনে শুকরিয়া আদায় করা দরকার। ঠিক বলেছেন মনের প্রশান্তি যেমন পাওয়া যায়, তেমনি সেই কাজে বরকত আসে।

 3 years ago 

শুকরিয়া কথার অর্থ জানি না তবে যতটুকু বুঝতে পারলাম পোস্ট টি পরে তাহলো সব ভালো কাজের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। ভালো কাজের জন্য সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞতা স্বিকার করা।পোস্ট টি পড়ে খুব ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

কৃতজ্ঞতা স্বীকার করাই। সন্তুষ্ট আদায় করাই মানে হচ্ছে শুকরিয়া। পোস্টটি পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

শুকরিয়া আদায় করা নিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। যা পড়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। আসলে আমরা মুসলমানরা সবকিছুতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত । কারণ আমাদের এগুলো চিন্তা করতে হবে যে আমাদের থেকেও কতজন আরো কত খারাপ অবস্থায় আছে। ওইগুলোর দিকে তাকিয়ে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা উচিত ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি আমার সম্পূর্ণ পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে ভালো লেগেছে আপু। সব সময় শুকরিয়া আদায় করা খুব প্রয়োজন।

 3 years ago 

আসলে এটা কিন্তু ঠিক, প্রত্যেকটা মানুষের উচিত সব কাজে শুকরিয়া আদায় করা। আসলে অনেক মানুষ রয়েছে যারা সব কিছু পেলেও সন্তুষ্ট হয় না। আমরা যদি অল্পতে সন্তুষ্ট থাকি এবং শুকরিয়া আদায় করি, তাহলে দেখা যাবে ওইটা অনেক ভালো হয়েছে। একেবারে বাস্তবিক একটা টপিক তুলে ধরা হয়েছে পুরো পোষ্টের মধ্যে, যা আমার কাছে খুব ভালো লেগেছে। পুরোটা এতো সুন্দর করে লিখে সবার মাঝে ভাগ করে নিয়েছো দেখে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

চেষ্টা করলাম এই বাস্তবিক টপিকটা তুলে ধরতে। আসলে অল্পতেই সন্তুষ্ট থাকা এবং শুকরিয়া আদায় করা আমাদের নিজেদের জন্যই ভালো।

 3 years ago 

আমাদের প্রত্যেকটি প্রাপ্তির জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু আমরা মানুষজন সত্যিই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করতে চাই না। মনে হয় যেন আরো অনেক বেশি কিছু পেলে হয়তো আরেকটু ভালো লাগতো এবং তখন সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করব। তবে সৃষ্টিকর্তা শুকরিয়া আদায়কারী মানুষকে অনেক বেশি ভালোবাসেন এবং তিনি আরও বেশি নিয়ামত সেই মানুষগুলোকে দান করে। যাই হোক আপনি আজকে চমৎকার একটি জেনারেল রাইটিং পোস্ট আমাদের সাথে শেয়ার করলেন সত্যি বলতে এখানে বোঝার অনেক বিষয় ছিল। অনেক ধন্যবাদ ভাই এরকম চমৎকার একটি বিষয় নিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে বেশিরভাগ মানুষ শুকরিয়া আদায় করতে চায় না, তাদেরকে যত দেয় তারা ততই চায়। আপনার সুন্দর মন্তব্যটা পেয়ে সত্যি খুব ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

শুকরিয়া শব্দটি ছোট হলেও এর গুন অনেক বেশি। আমরা যেকোনো কাজে প্রথমে এই কথাটি বলে থাকি। তবে এটি ঠিক বিলাস বহুল জীবনযাপন এবং খাওয়া-দাওয়া করে যদি শুকরিয়া আদায় না করে তা ঠিক না। তবে আপনি যেকোন কাজের জন্য শুকরিয়া আদায় করতে হবে। মানুষের জীবনে ভালো-মন্দ সময় যায়। তারপরও বেশিরভাগ মানুষ শুকরিয়া বলে। খুব শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39