অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে ফুলদানি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb 23.4.24 মঙ্গলবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240422-WA0001.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে ফুলদানি তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ফুলদানি তৈরি ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে যদি এই ধরনের জিনিসগুলো তৈরি করা হয়, তাহলে সেগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এমনকি দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। রঙিন কাগজ দিয়ে আমার তো বেশিরভাগ সময় নতুন নতুন জিনিস তৈরি করা হয়ে থাকে। রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর হয়। এইগুলো তৈরি করার জন্য প্রয়োজন ধৈর্য দক্ষতা এবং সময়ের। ধৈর্য দক্ষতাকে কাজে লাগিয়ে কিছু তৈরি করলে বেশি সুন্দর হয়। রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে এগুলা তৈরি করা যায় সুন্দরভাবে। কিন্তু উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা একটু মুশকিল। তবুও আমি চেষ্টা করেছি নিজের মতো করে উপস্থাপনাটা তুলে ধরার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক রঙিন কাগজ দিয়ে ফুলদানি তৈরি করার পদ্ধতি।

IMG-20240422-WA0000.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়ে কোনা করে ভাঁজ করে কেটে নিলাম কাগজটা।

IMG_20240422_102544.jpg

ধাপ 2️⃣

এরপর কাগজটার মাঝখানে বরাবর ভাঁজ করে নিচের অংশে কিছু অংশ ভাঁজ করে কাগজটা খুলে নিলাম।

IMG_20240422_102557.jpg

ধাপ 3️⃣

এরপর কাগজটা নিচের অংশ থেকে চিকন চিকন করে অনেক সুন্দর করে ভাঁজ করে নিলাম।

IMG_20240422_102636.jpg

ধাপ 4️⃣

এরপর কাগজ টা দুই ভাঁজ করে অনেক সুন্দর করে এটা দিয়ে পাতা তৈরি করে মাঝখানে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240422_102707.jpg

ধাপ 5️⃣

এরপর কাগজটার অন্যপাশ থেকে গাম দিয়ে গোল গোল করে ঘুরাতে লাগলাম।

IMG_20240422_102734.jpg

ধাপ 6️⃣

এভাবে ঘুরিয়ে তারপর গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এভাবে একটা ফুলদানি তৈরি করি। তারপর আরেকটা ফুলদানি তৈরি করলাম। এভাবেই অনেক সুন্দর করে দুইটা ফুলদানি তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।

IMG_20240422_102746.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240422-WA0007.jpg

IMG-20240422-WA0010.jpg

IMG-20240422-WA0000.jpg

IMG-20240422-WA0005.jpg

IMG-20240422-WA0001.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুলদানি তৈরি করেছেন। এই ফুলদানিটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুব সহজেই তৈরি করলেন, ধাপগুলো দেখে শিখে নিলাম।

 2 years ago 

ফুলদানি তৈরি করার ধাপ গুলো শিখে নিয়েছেন শুনে ভালো লেগেছে ভাই।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে দারুন দুটি ফুলদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। ফুলদানির মধ্যে ফুল রাখলে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে। ফুলদানি তৈরির প্রক্রিয়াটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে ফুলদানি গুলো তৈরি করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনি আজ আমাদের মাঝে,রঙিন কাগজ দিয়ে ফুলদানি তৈরি করেছেন। ফুলদানির প্রতিটি ধাপ উপনিবেশ দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত নিখুঁতভাবে তৈরি করে শেয়ার করেছেন। দেখতে বেশ চমৎকার ছিল। শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার স্বরূপ দেওয়ার জন্য।

 2 years ago 

দক্ষতাকে কাজে লাগিয়ে নিখুঁত ভাবে কাজটা করার চেষ্টা করেছি। ফুলদানি গুলো অনেক সুন্দর লাগছিল।

 2 years ago 

রঙিন কাগজের ডাই পোস্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সাথে এই ফুলদানি তৈরি করেছেন। আসলে আপনার ধাপ গুলো দেখে খুব সহজেই শিখতে পারলাম।

 2 years ago 

দক্ষতার সাথে ফুলদানি তৈরি করার চেষ্টা করলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা এমন অরিগামি গুলো আমিও নিজেও অনেক পছন্দ করি। এই ধরনের পোস্ট এর পূর্বে আমি অনেক করতাম তবে এখন আর এগুলো তৈরি করতে তেমন একটা সময় পায়না তাই আর করা হয় না। তবে আপনার পোস্টটা দেখে সত্যি পুরনো দিনের কথা মনে পড়ে গেল, আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি নিজেও অরিগ্যামি পছন্দ করেন শুনে ভালো লাগলো। শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুলদানি তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি ফুলদানি টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুবই আকর্ষণীয় একটি ফুলদানি তৈরি করেছেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফুলদানি দেখতে সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অসম্ভব সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন। এটা দেখে আমার ভীষণ ভালো লাগতেছে। আপনি প্রতিনিয়ত বেশ দারুন কাজ করতেছেন। প্রতিটি কাজ প্রশংসার দাবিদার। কালার কম্বিনেশনটি বেশ সুন্দর ছিল। এই কাজগুলো করতে বেশ দক্ষতা লাগে। দক্ষতা ছাড়া কখনোই সম্পন্ন হয় না। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

প্রতিটি কাজ প্রশংসার দাবিদার

সত্যি ভাই আপনার কথাটা আমার অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা যে কোন জিনিস দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে বানানো আজকের ফুলের টবও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আপনি বেশ সুন্দর করে আপনার পোস্টের ধাপ গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করলাম আজকে ফুলদানি তৈরি করার জন্য। ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্যের জন্য আর পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.086
BTC 58544.57
ETH 1575.66
USDT 1.00
SBD 0.38