জেনারেল রাইটিং:- "শিক্ষা অহংকারের মত নয়, এর হারিয়ে যাবার সম্ভাবনা নেই"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

ABB ১৮ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000058502.jpg

"শিক্ষা অহংকারের মত নয়, এর হারিয়ে যাবার সম্ভাবনা নেই"

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

শিক্ষা এবং অহংকারের সাথে তো আমরা সবাই অনেক বেশি পরিচিত নিশ্চয়ই। কারণ শিক্ষা এবং অহংকার সব মানুষের মধ্যেই রয়েছে। আর শিক্ষা এবং অহংকার মানুষকে অনেক দূর নিয়ে যায়। কিন্তু শিক্ষা কখনোই হারায় না। অহংকার কিন্তু হারিয়ে যায়। অহংকার হারিয়ে গেলেও, শিক্ষা হারিয়ে যাওয়ার কোন সম্ভাবনাই নেই একেবারে। কারণ শিক্ষা মানুষ মন থেকে নিয়ে থাকে যারা মন থেকে নেয় না হয়তো সেটা হারিয়ে যায়। তবে যে শিক্ষা আমরা মন থেকে আদায় করি। সেটা কখনোই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে না। এবং কি হারিয়ে যাওয়ার সম্ভাবনা ও একেবারে থাকবে না। আর অহংকার এক সময় অবশ্যই আমাদের কাছ থেকে চলে যাবে এবং কি হারিয়ে যাবে। অহংকার হয়ত আমরা আজকে করতেছি। তবে যে বিষয়ে আমরা অহংকার আজ করছিলাম, কাল হয়তো সেটা নাও থাকতে পারে।

একটা কথা তো আমরা সবাই নিশ্চয়ই শুনেছি। আর সেই কথাটা হচ্ছে অহংকার পতনের মূল। আর এই জন্যই আমাদের অহংকার করা একেবারেই উচিত না। তবে বেশিরভাগ মানুষ রয়েছে যারা যেকোনো কিছু নিয়ে অনেক বেশি অহংকার করে থাকে। যেটা তাদের জন্য একেবারেই উচিত না। তারা এটা বুঝে না যে, আজকে তারা অহংকার করতেছে। কালকে তাদের কাছে এই বিষয়টা নাও থাকতে পারে। তাদের এই অহংকার নিমিষেই চলে যেতে পারে তাদের কাছ থেকে। অহংকার শেষ হয়ে যেতে পারে। অহংকার হারিয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। আর এই অহংকার করাটাও কিন্তু আমাদের জন্য একেবারেই উচিত নয়। অনেক সময় দেখা যায় অনেক মানুষ টাকা পয়সা নিয়ে অহংকার করে। আবার অনেক সময় অনেক মানুষ নিজেদের সৌন্দর্য নিয়ে অহংকার করে। আরো অনেক কিছু নিয়ে মানুষ অহংকার করে থাকে। তবে এটা একেবারেই উচিত হয় না।

আজকে হয়তো একজন মানুষের অনেক ধন-সম্পদ রয়েছে। তাদের এই ধন-সম্পদ কালকে নাও থাকতে পারে। কোন একটা কারণে হয়তো তারা একেবারে পথে নেমে আসতে পারে। যার কারণে তাদের অহংকার চলে যাবে, আর নিমিষেই ধ্বংস হয়ে যাবে। আবার যারা সৌন্দর্য নিয়ে অহংকার করে, তাদের সেই সৌন্দর্য আজ রয়েছে কাল অথবা কিছুক্ষণ পর হয়তো নাও থাকতে পারে। হয়তো তাদের সেই সৌন্দর্যে এমন কিছু হয়ে যাবে, যে তারা আর কখনোই নিজেদের সৌন্দর্য নিয়ে অহংকার করতে পারবে না। যার কারণে নিমিষে তাদের অহংকার টা হারিয়ে যাবে। তবে একবার যদি মানুষ মন থেকে শিক্ষাটা গ্রহণ করে নেয়, তাহলে দেখা যাবে সেই শিক্ষা সারা জীবনেও তাদের কাছ থেকে হারিয়ে যাবে না। কারন সেই শিক্ষাটা তারা মন থেকে নিয়েছে।

একটা মানুষ যদি মন প্রাণ দিয়ে শিক্ষা গ্রহণ করে। তবে তাদের সেই শিক্ষা হারিয়ে যাবে না। কারণ এটা অহংকার না যে, শিক্ষা নিমেষেই হারিয়ে যাবে। কারণ শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা হারিয়ে যাওয়ার মত না। এবং কি কেউ চাইলেও নিমিষে এটা কেড়ে নিতে পারবে না। কারণ শিক্ষা মানুষের অস্তিত্বেই থেকে যায়। যার কারণে এই কথাটা সবাই সব সময় বলে থাকে। শিক্ষা অহংকারের মতো নয়, এর হারিয়ে যাবার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে। একজন মানুষের অহংকার কিন্তু চিরদিন থাকে না, তবে শিক্ষাটা চিরদিন অবশ্যই থাকে। মনে করেন একজন মানুষ মন প্রাণ দিয়ে শিক্ষাটা গ্রহণ করেছে। এখন সেই শিক্ষা দিয়ে সে ভালো কিছুই করার চেষ্টা করতেছে। এবং শিক্ষার সাহায্যে অনেক দূর এগিয়ে যাচ্ছে। আর সেই শিক্ষাটা তার অস্তিত্বে গেথে গিয়েছে। যার কারণে কোনো রকমেই তার শিক্ষাটা হারিয়ে যাবে না।

আর এই বিষয়টা আমি সব সময় মনে করি যে, অহংকার একদিন অবশ্যই হারিয়ে যাবে। তবে আমাদের কাছ থেকে আমাদের শিক্ষাটা কখনো হারিয়ে যাবে না। কারণ এটা আমরা গ্রহণ করেছি। আমরা বাবা মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে থাকি। বড়দের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি। এবং কি শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে থাকি। যেগুলো আমাদের জীবনের সাথে সারা জীবনের জন্য জড়িয়ে যায়। আমাদের বড়রা যা শেখায় তা ভালোর জন্যই শেখায়। আর নিজেদের ভালোর জন্য তো এই শিক্ষাগুলো অবশ্যই গ্রহণ করতে পারবে। সেই শিক্ষাগুলো জীবনের সাথে জড়িয়ে গেলে কখনো এগুলো হারাবে না। যার কারণে আমি মন প্রান দিয়ে কথাটা বিশ্বাস করি। আশা করছি আপনারাও আমার পুরো পোস্ট পড়ে সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। সুন্দর করে পুরোটা লেখার চেষ্টা করেছি। সবাই পছন্দ করবেন আশা করছি। পরবর্তীতে হাজির হওয়ার চেষ্টা করব ভিন্ন কিছু নিয়ে লিখে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। শিক্ষা কখনো হারিয়ে যায় না। তবে শিক্ষা হতে হবে সঠিক শিক্ষা। যে শিক্ষা সারা জীবনের জন্য কাজে আসবে এবং অন্যকে ভালো কিছুর পথ দেখাবে।

 2 years ago 

অবশ্যই ভাইয়া শিক্ষা কখনোই হারিয়ে যায় না। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

 2 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? সত্যি শিক্ষা কখনো হারিয়ে যায় না। শিক্ষা নিয়ে অহংকার না করে যদি মানুষের মাঝে বিলিয়ে দেওয়া যায় তাহলে তা আরো বহু গুনে বেড়ে যায়। সুশিক্ষা মানুষকে সৎ পথে এগোতে সাহায্য করে । এবং সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে সহায়ক ভূমিকা পালন করে। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ‌

 2 years ago 

ঠিক বলেছেন শিক্ষা আর অহংকার দুটোই আলাদা বিষয়। কারণ অহংকার চাইলে মানুষকে পতনের দিকেও ঠেলে দিতে পারে। কিন্তু শিক্ষাও মানুষকে চাইলে অনেক বড় করে তুলতে পারে। আমাদের কখন কোন কাজটা নিয়ে গড়ে ওঠা যায় আমরা বলতে পারি না। তার জীবনের লক্ষ্য থাকতেই জীবনের পথে এগিয়ে যাওয়া উচিত। কারণ জীবনটা অনেক দূরে এগিয়ে যাবে। কখনোই পিছু ফিরে জীবনের জন্য অপেক্ষা করা উচিত না। আপনি বেশ ভালোই টপিক নিয়ে আমাদের মাঝে লিখলেন। আপনার লেখালেখির পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপনি এই দুটি শব্দ একদমই আলাদা। কিন্তু বর্তমানে শিক্ষা এবং অহংকার দুটি রয়েছে মানুষের মধ্যে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

অহংকারী মানুষ কিছু নিয়ে অহংকার করলেও,সেই অহংকার বেশি দিন থাকে না। কারণ অহংকার পতনের মূল। দুই দিন আগে হোক কিংবা পরে, অহংকারীদের ধ্বংস অবধারিত। সুতরাং কখনোই কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত না আমাদের। অপরদিকে শিক্ষা হচ্ছে মূল্যবান সম্পদ। যেটা কখনোই হারায় না। তবে শুধু নিজে শিক্ষিত না হয়ে, শিক্ষার আলো ছড়িয়ে দিতে হয় সকলের মাঝে। তাহলেই শিক্ষিত হওয়ার সার্থকতা। যাইহোক দারুণ লিখেছেন ভাই। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। এতো চমৎকার টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ অহংকারী মানুষ কোন কিছু নিয়ে অহংকার করলেও তাদের সেই অহংকার বেশি দিন কিন্তু থাকে না।

 2 years ago 

অহংকার করা কখনোই ঠিক নয়। অহংকার করে কোনো মানুষ কখনো সফল হতে পারেনি৷ যে কোনো কিছু নিয়ে অহংকার করেছে তার পতনই গঠেছে। একটি কথা আছে যে অহংকার পতনের মূল৷ অন্যদিকে শিক্ষা একটি মুল্যবান জিনিস। এই শিক্ষা কখনো হারিয়ে যায় না। শিক্ষা কখনো কাউকে ধোকাও দেয় না। খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন। অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি, অহংকার করা কখনো ঠিক না। কারণ অহংকার হচ্ছে পতনের মূল। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38