ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
ABB ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।
গোলাপ ফুল
আমাদের সবারই অনেক বেশি পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে গোলাপ ফুল। ফুল পছন্দ করে মানুষ অনেক কম রয়েছে। আর গোলাপ ফুল তো সবার সব থেকে বেশি পছন্দের ফুল। গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়ে থাকে। গোলাপ ফুলের অনেক রকমের জাত রয়েছে যেগুলো কালার ভিন্ন ভিন্ন। আর ভিন্ন ভিন্ন জাতের গোলাপ ফুল গুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর আমি এই ফটোগ্রাফিতে যে গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি, এই গোলাপ ফুলটা হচ্ছে ছোট জাতের গোলাপীর কালারের গোলাপ ফুল। এই ফটোগ্রাফিটা আমি নার্সারি থেকে করেছি।
দোলনচাঁপা
আমাদের আশেপাশে অনেক রকমের ফুলগাছ রয়েছে তার মধ্যে দোলনচাঁপা ফুল গাছও আশেপাশে দেখা যায়। আর দোলনচাঁপা ফুলগুলো আমার একটু বেশি ভালো লাগে কারণ এর কালার টা অনেক সুন্দর। সাদা কালারের যেকোনো ফুল আমি অনেক বেশি পছন্দ করি। আর এই দোলনচাঁপা ফুলের কালার সাদা কালারের হওয়ার কারণে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। এই ফুলটার ফটোগ্রাফি আমি করেছিলাম একটা জায়গা থেকে যেখানে আমি ঘুরতে গিয়েছিলাম।
গাঙ্গেটিকা
গাঙ্গেটিকা নামক এই ফুলটার সাথে আপনারা কি রকম পরিচিত এটা যদিও আমার জানা নেই, তবে এই ফুলটা আমি বেশ কয়েকবার দেখেছিলাম। আর এই ফুলটা ছোট হওয়ার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল দেখতে। কয়েকদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম যেখানে আমি এই ফুল দেখেছিলাম। এই ফুলটার সৌন্দর্য আমাকে একেবারে মুগ্ধ করেছিল, তাই সাথে সাথে ফটোগ্রাফি না করে থাকতে পারেনি। আশা করছি এই ফুলটার ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।
জবা
জবা ফুলের সাথে আমরা সবাই অনেক বেশি পরিচিত, এটা তো আর নতুন করে কিছু বলার নেই। জবা ফুলেরও গোলাপ ফুলের মত অনেক রকমের জাত রয়েছে এবং সেগুলোরও ভিন্ন ভিন্ন কালার হয়ে থাকে। আমি প্রত্যেক কালারের জবা ফুল খুবই পছন্দ করি। আর এই জবা ফুলটা গোলাপী কালারের হওয়ার কারণে আমার কাছে অনেক ভালো লেগেছিল দেখতে। জবা ফুলের সৌন্দর্য অনেক বেশি মনোমুগ্ধকর, যার কারণে ফটোগ্রাফি করলে দেখতে অনেক ভালো লাগে। এই ফুলটার ফটোগ্রাফিও আপনারা পছন্দ করবেন আশা করছি।
কসমস
এটি হচ্ছে আমাদের সবার পছন্দের কসমস ফুলের অসাধারণ ফটোগ্রাফি। কসমস ফুল আমার অনেক ভালো লাগে। কসমস ফুল এর কালার টা আমি অনেক বেশি পছন্দ করি। আসলে আমি যেখানে ফুল দেখি সাথে সাথে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর নার্সারিতে যাওয়ার পরে এই কসমস ফুল টা দেখার পরে। আমি সাথে সাথে মোবাইলটা বের করে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। কসমস ফুলের ফটোগ্রাফি করার পর এর কালারটা দারুন ভাবে ফুটে উঠেছে। আর এই ফুলের সৌন্দর্য দেখে আমি নিজেই মুগ্ধ হয়েছিলাম।
চন্দ্রমল্লিকা
এটি হচ্ছে হালকা গোলাপি কালারের চন্দ্রমল্লিকা ফুলের অসম্ভব সুন্দর একটা ফটোগ্রাফি। চন্দ্রমল্লিকা ফুলের সাথেও নিশ্চয়ই আমরা সবাই অনেক বেশি পরিচিত এবং এই ফুলটাও আমাদের সবার খুবই পছন্দের। কয়েকদিন আগে আমি একটা ফুলবাগানে গিয়েছিলাম যেটা অনেক বেশি দূরে। আসলে বলতে গেলে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আর তার কিছুটা দূরে এই ফুলবাগানটা ছিল। তাই সেখানে যাওয়া মিস না করে চলে গিয়েছিলাম। আজ সেখানে যাওয়ার পর আমি নিজে অনেক বেশি মুগ্ধ হয়ে ছিলাম বিভিন্ন রকম ফুল দেখে। হয়তো সাথে সাথে অনেকগুলো ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর এটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।
Camera 📸 smartphone
Location
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | স্মার্টফোন |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
<I'm p/center>



রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে আমার। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে জেনে খুশি হয়েছি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করলেন। প্রতিটা ফুল দেখতে খুব সুন্দর লাগছিল। বিশেষ করে চন্দ্রমল্লিকা ও কসমস ফুলগুলো খুব সুন্দর লাগছিল। আরেকটি ফুল আমি নতুন করে চিনলাম গাঙ্গেটিকা। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফির জন্য।
আপনি নতুন করে একটা ফুল চিনেছেন জেনে অনেক ভালো লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে কসমস ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
কসমস এবং জবা ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে গাঙ্গেটিকা ফুল এর আগে আমি কখনো দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার পোষ্টের মাধ্যমে এই ফুলটা আপনি দেখতে পেরেছেন প্রথমবার, এটা জেনে আমার কাছে অনেক ভালো লেগেছে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার শেয়ার করা ফুল গুলোর মধ্যে থেকে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কসমস ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।
আমার কাছেও অনেক ভালো লেগেছে ফটোগ্রাফিগুলো করে আপনাদের মাঝে শেয়ার করতে।
ভাই আপনার ফটোগ্রাফির দ্বিতীয় ফুলটা বাদে সব ফুলেরই নাম জানতাম। তবে আজকে নতুন একটি ফুলের নাম জানতেও চিনতে পারলাম। প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
নতুন করে যে কোন কিছুর কথা জানতে পারলে অনেক ভালো লাগে। আর আপনি এই ফুলটার নাম জানতে পেরেছেন এবং ফুলটা চিনেছেন জেনে ভালো লাগলো।
দোলনচাঁপা ফুল দেখে খুবই মুগ্ধ হলাম। সাদা হলো পবিত্র রং। এই রঙের ফুল দেখতে খুবই সুন্দর লাগে। আর তা ছাড়া সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখলাম। ফুলের সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর ছিলো।
দোলনচাঁপা ফুল দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম।।
https://twitter.com/NARocky4/status/1710158725250695669?t=EDsEtlSZ1OLqsTphFkYfsQ&s=19
এমন ফটোগ্রাফি দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। দোলনচাঁপা, কসমস, চন্দ্রমল্লিকা ফটোগ্রাফিগুলো খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য 🦋
আমার নিজেরই মন ভালো হয়ে গিয়েছিল ফটোগ্রাফি গুলো যখন করেছিলাম তখন এবং পরবর্তীতে এগুলো দেখে।