জেনারেল রাইটিং: "দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না"

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 20 জুন ২০২৪ বৃহস্পতিবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000141559.jpg

"দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না"

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃসময় আসে। আর এই দুঃসময়ে আমরা আমাদের কাছের মানুষগুলোকে ভালোভাবেই চিনতে পারি। কারণ আমাদের সেই দুঃসময়ে দেখা যায় আমাদের কাছের মানুষগুলোই আমাদের সব থেকে বড় পর হয়ে যায়। সেই সময় বুঝতে পারি কে আমাদের আপন মানুষ আর কে পর। আর তখন আমাদের কাছের মানুষগুলোই আমাদেরকে অনেক বেশি অপমান করে থাকে। যেটার কারণে হয়তো আমরা অনেক বেশি কষ্ট পাই। কিন্তু দুঃসময়ে করা সেই অপমানকে গায়ে না মাখাই সবথেকে বেশি ভালো। কারন সেই অপমান যদি আমরা গায়ে মাখি তাহলে আমরা সেই দুঃসময় থেকে কখনোই কেটে উঠতে পারবো না।

মনে করেন একজন মানুষ সব সময় সবারই পাশে থাকতো। কিন্তু হঠাৎ করে তার জীবনে দুঃসময় টা আসে। তার ভালো সময়ে সবাই তার পাশে থাকলেও, যখন তার জীবনে দুঃসময় তা এসেছিল, তখন সবাই তাকে বিভিন্ন রকম কথা বলতে থাকলো। সবাই তার কাছ থেকে চলে যেতে থাকলো। আর অপমান করতে থাকলো বিভিন্নভাবে। কিন্তু তখন তাকে করা সেই অপমান যদি সে নিজের গায়ে না মাখে, তবেই সে আবারো আগের মতো হয়ে উঠতে পারবে। আর তার জীবনে তারপর ভালো সময়টাও আসবে। আর সে তখন এটা বুঝতে পারবে যে, যারা তার ভালো সময় পাশে ছিল, তারা আসলে কখনো তার আপন মানুষই ছিল না।

পক্ষান্তরে যদি এরকম আরেকজন মানুষের কথা বলি, যে এটার উল্টো তা করবে, তাহলে এরকমটা হতে পারে যে। তাকে করা অপমানের কথাগুলো সে নিজের মাইন্ডে নিয়েছে। আর সে নিজের গায়ে লাগিয়েছে। তাহলে সে নিজের আগের জীবনে কখনোই ফিরে যেতে পারবে না। কারণ তাদের করা অপমান নিজের গায়ে লাগালে সে কখনোই শক্ত হতে পারবেনা। আর এটার ফলে তাকে এরকম ভাবেই থাকতে হবে। তার তখন এটাই উচিত হবে তাদের অপমান গায়ে না নিয়ে ওই মুহূর্তে শক্ত হয়ে আবারো সবকিছু ভালোভাবে করার চেষ্টা করা। তবে সে আবারো নিজের ভালো জীবনে ফিরে যেতে পারবে।

আমাদেরকে তারা দুঃসময় যে অপমানই করুক না কেন তখন আমাদেরকে সব থেকে বেশি শক্ত হতে হবে। আমাদেরকে আবারও আগের জায়গায় গিয়ে অথবা আগের থেকেও বড় জায়গায় গিয়ে আমাদেরকে করা সেই অপমানের উত্তর দিতে হবে। আমরা আবারো আগের জায়গায় না পৌঁছালে কখনোই পারবোনা আমাদেরকে করা সেই অপমান এর প্রতিশোধ নিতে। তখন আর আমাদেরকে প্রতিশোধও নেওয়া লাগবে না। কারণ আমাদের আবারো উন্নতি দেখলে তখন তারা নিজেরাই ভিতরে ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আর নিজেদের করা কাজের জন্য অনুতপ্ত হবে।

আর এজন্য সব সময় আমাদেরকে এরকম ভাবেই কাজ করে যেতে হবে। তখন আর অপমান করা ও লাগবে না আমাদের। তারা নিজেরাই অপমানিত হয়ে যাবে নিজেদের এরকম ব্যবহারের জন্য। আমি সব সময় আপনাদের কেউ এরকম কথাই বলবো। দুঃসময়ে কারো করা অপমানকে আপনারা কখনোই নিজেদের গায়ে নিবেন না। কারণ এর ফলে আপনারা নিজেরাই আরো বেশি খারাপ পজিশনে চলে যাবেন। অবশ্যই তখন আপনাদেরকে শক্ত হতে হবে। আর তার থেকে আরো ভালো কোনো পজিশনে আপনাদেরকে যেতে হবে। আজ এই পর্যন্তই লিখলাম। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে লেখার চেষ্টা করবো।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

জি ভাই আপনার কথাগুলোর সঙ্গে আমি একমত দুঃসময়ে অনেকেই অনেক ধরনের কথা বলে তবে আমাদের এগুলো একেবারেই মাইন্ডে নেওয়া উচিত নয়। কারণ যদি সেগুলো আমরা মাইন্ডে নিই এটা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। দুঃখ ক্ষণিকের জন্য থাকে এবং সুখ ও ক্ষণিকের জন্য থাকে তাই এই দুইটা নিয়েই আমাদের জীবন এটাই আমাদের মেনে নিতে হবে।

 2 years ago 

আসলে দুঃসময়ে আমাদেরকে অনেকেই অনেক কথা বলে। এগুলোকে গায়ে না মাখলেই হয়।

 2 years ago 

আসলে আমাদের দুঃসময় আসলেই আমরা বুঝতে পারি কোন মানুষ আসলে কি রকম। কারণ আমাদের দুঃসময় আসলেই মানুষের আসল রূপটা আমাদের সামনে আসে। আমাদের কাছের মানুষগুলো ও আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে তখন। যে ব্যবহারটা সত্যি মেনে নেওয়া যায় না। কিন্তু সেই কথাগুলোকে মাইন্ডে না নিলেই ভালো হয়। সেই অপমান গুলো নিজেদের গায়ে না মাখলে সবথেকে বেশি ভালো হয়। বরং আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আমাদের পরবর্তীতে আবারও সফলতার মাধ্যমে তাদের নিজেদেরও অপমান নিজেদের গায়ে লাগবে।

 2 years ago 

আসলে এই কথাগুলো আমাদের মাইন্ডে নিলে আমরা এগিয়ে যেতে পারবো না। এগুলোকে পাত্তা না দিয়ে ভালোভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

 2 years ago 

কেউ আমাকে অপমান করলে আমি চুপচাপ সেটা শুনে চলে আসি। পরবর্তীতে চেষ্টা করি তার অপমানের জবাব টা আমি আমার সফলতার মাধ্যমে দেব। এক্ষেত্রে আমার একটা দারুণ মনোভাব আছে। কাজের মাধ্যমে এমনভাবে জবাব দাও যেন পরবর্তীতে সমালোচক রাও তোমার সমালোচনা করতে ভাবে।

 2 years ago 

আসলেই অপমানের জবাব সফলতার মাধ্যমেই দিতে হবে।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি তো আজকে খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আসলে দুঃসময়ে অপমান গায়ে মাখতে হয় না। আসলে দুঃসময়ে এই অপমান গুলো শিক্ষাই হিসাবে কাজে লাগালে আমরা ভালো করতে পারি। যদিও অনেকেই এই অপমান গুলো মেনে নিতে পারে না। যাইহোক সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ এই অপমানগুলোকে শিক্ষা হিসেবে কাজে লাগিয়ে ভালো কিছু করতে হবে। হ্যাঁ অনেকে হয়তো মেনে নিতে পারে না এটা। কিন্তু মেনে নেওয়াই ভালো।

 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে আমাদের দুঃসময় আসলে আমরা বন্ধু শত্রু চিনতে পারি। তখন আমরা বিভিন্ন কিছু দেখি যা আমরা কখনো আশাও করিনি৷ আসলে দুঃসময়ে যেভাবে সকলে অপমান করতে থাকে এবং সে অপমান সহ্য করার জন্য একটা শক্তির প্রয়োজন হয়৷ আসলে মানুষজন অনেক সময় অনেক কথা বলবে তবে তাদের এই কথাগুলোকে নিজের গায়ে মেখে নিজেকে ছোট মনে করা কখনোই ঠিক নয়৷ তাদের অপমানের কথাগুলো মনে রেখে পরবর্তী সময়ে যখন আমাদের সময় হবে তখন তাদেরকে সবকিছুই বুঝিয়ে দিলেই আমাদের প্রকৃত সুখ চলে আসবে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37