আর্ট : কলস আর ময়ূরের পালকের সমন্বয়ে ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 21.4.24 শনিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000113250.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলস আর ময়ূরের পালকের সমন্বয়ে ম্যান্ডেলা আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে কলস আর ময়ূরের পালকের সমন্বয়ে ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।

আজকেও আমি একটা ম্যান্ডেলা আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন যে, আমি ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশি পছন্দ করি। আর যখনই সময় পাই তখনই ম্যান্ডেলা আর্ট করার জন্য বসে যাই। সময় পেলে ম্যান্ডেলা আর্ট করি। কারণ ম্যান্ডেলা আর্ট খুব পছন্দ করি আমি। গতকালকেও ঠিক তেমনিভাবে বসে ছিলাম একটা ম্যান্ডেলা আর্ট করব বলে। কিন্তু কিসের ম্যান্ডেলা আর্ট করব এটাই ভেবে পাচ্ছিলাম না। মোবাইলে দেখতে লাগলাম কিরকম একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করা যায়। তারপর হঠাৎ করে ঠিক এরকম একটি ম্যান্ডেলা আর্ট আমি দেখলাম। যেটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম এটাই অংকন করি। ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে যতটা সহজ লাগে, করা কিন্তু ততটা সহজ না। অনেক বেশি ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয় আর্ট গুলো করার জন্য। তবুও আমি হাল ছেড়ে দিই না। ধৈর্য ধরে আর্টগুলো করার চেষ্টা করি। এই আর্টটি করতে আমার পাঁচ থেকে ছয় ঘন্টার মত সময় লেগেছিল। কিন্তু অঙ্কন করা শেষে নিজের কাছেই খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার পদ্ধতি।

1000113250.jpg

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG_20220312_002424.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি পেন্সিল দিয়ে দুইটা কলস এঁকে নিলাম। তারপর তার নিচের অংশে অনেক সুন্দর করে একটা ময়ূরের পালক এঁকে নিলাম। এরপর উপরের অংশে গোল বৃত্ত এঁকে নিলাম। এভাবে একটা স্কেচ এঁকে নিলাম।

IMG-20240410-WA0123.jpg

ধাপ 2️⃣

এরপর এগুলো কলম দিয়ে অনেক সুন্দর করে এঁকে নিলাম। তারপর কলসের ভেতরে ডিজাইন আঁকতে লাগলাম।

IMG-20240410-WA0129.jpg

ধাপ 3️⃣

এভাবে অনেক সুন্দর করে কলসের ভেতরে ডিজাইন এঁকে নিলাম। তারপর ময়ূরের পালকের ভেতরে ডিজাইন আঁকা শুরু করলাম।

IMG-20240410-WA0125.jpg

ধাপ 4️⃣

এভাবে বিভিন্ন রকম ডিজাইনের মাধ্যমে পালকের ভেতরেও ডিজাইন এঁকে নিলাম।

IMG-20240410-WA0126.jpg

ধাপ 5️⃣

এরপর গোল বৃত্ত গুলোর ভেতরে নিখুঁত নিখুঁত ফুলের ডিজাইন আঁকা শুরু করলাম।

IMG-20240410-WA0128.jpg

ধাপ 6️⃣

এভাবে প্রথম তিনটা বৃত্তের ভেতর ডিজাইন আঁকার পর আরেকটা বৃত্তের ভেতরে ডিজাইন আঁকতে লাগলাম।

1000113247.jpg

ধাপ 7️⃣

এভাবে অনেক সুন্দর করে প্রত্যেকটা বৃত্তের ভেতরের নিখুঁত নিখুঁত ডিজাইন এঁকে নিলাম। এভাবেই আজকের আর্ট কমপ্লিট করি। আশা করছি আপনাদের পছন্দ হবে।

IMG-20240410-WA0127.jpg

ফাইনাল আউটপুট

1000113250.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

কলসও ময়ূরের পালকের সমন্বয়ে ম্যান্ডেলা আর্টটি কিন্তু চমৎকার হয়েছে ভাইয়া। এ ধরনের ম্যান্ডেলা আর্টগুলো করতে সময়ের দরকার হয়। আপনি সময় ও ধৈর্য ধরে খুব সুন্দর ভাবে আর্টটি করলেন।অনেক ভালো লাগলো। আপনি সুন্দর বর্ননা তুলে ধরেছেন। ধন্যবাদ জানাই আপনাকে দারুন এই ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করলাম সময় আর ধৈর্যকে কাজে লাগিয়ে ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ করার জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

কলস আর ময়ূরের পালকের সমন্বয়ে ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে ভাই। আপনার চিত্র অংকন গুলো যত দেখি ততই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে দক্ষতার সাথে এবং সময় নিয়ে চিত্রগুলো অঙ্কন করেন, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে এই ম্যান্ডেলা আর্ট অংকন করার জন্য।

 2 years ago 

চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন।দেখে তো বেশ ভালো লাগলো এত চমৎকারভাবে তৈরি করলেন আপনি। যেহেতু মোবাইল থেকেই দেখে আইডিয়া নিলেন ভালোই হলো। দেখে তো বোঝা যাচ্ছে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়েছে এবং অনেক ধৈর্য ধরে করতে হয়েছে। ভীষণ ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন।

 2 years ago 

হ্যাঁ অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে ম্যান্ডেলাটি অঙ্কন করতে।

 2 years ago 

দারুন ম্যাডেলা আর্ট করছেন ভাইয়া দেখতে অসাধারণ সুন্দর লাগছে সেই সাথে এমন চমৎকার ম্যান্ডেলা আর্ট কিভাবে অঙ্কন করতে হয় সেটা ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আমার এই ম্যান্ডেলা আর্ট অসাধারণ সুন্দর লাগতেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

আপনি একেবারে ঠিক কথাই বলেছেন, ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে যতটা সহজ লাগে, করাটা কিন্তু ততটা সহজ না। অনেক বেশি ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয় আর্ট গুলো করার জন্য। খুব সুন্দর কলস আর ময়ূরের পালকের সমন্বয়ে ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আজকের ম্যান্ডেলা আর্টটিও খুবই সুন্দর হয়েছে। সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলেই আপু ধৈর্য আর সময় অনেক বেশি লাগে আর্টগুলো করতে। তবেই সুন্দরভাবে অঙ্কন করা যায়।

 2 years ago 

অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখে সত্যি ভীষণ মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া এধরনের আর্ট দেখতে যতটা সহজ মনে হয়। আসলে করতে বসলে তার চেয়ে বেশি কঠিন লাগে। যাই হোক আপনি সময় ও ধৈর্য নিয়ে অনেক সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্ট সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যিই বড়ই প্রশংসনীয় একটি আট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে কলস আর বৃত্ত আকারে ময়ূরের পাখনার আর্ট করে দেখেছেন। অনেক সুন্দর ছিল আপনার এই আট দক্ষতা। দেখে অনেক ভালো লাগলো আমার।

 2 years ago 

আমার আর্ট দেখে প্রশংসা মূলক মন্তব্য করলেন দেখে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38