জেনারেল রাইটিং :- “চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না।”

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 24 ফেব্রুয়ার ২০২৪ শনিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000086452.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

“চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না।”

আমি সব সময় এটা মনে করি যে, প্রত্যেকটা মানুষের দ্বারা সবকিছুই সম্ভব হয়। তবে সেই মানুষটা হয়তো চেষ্টা করে না। আমি এই কাজটা পারবো না বলে এটা রেখে দেয়। তবে সেই মানুষটা যদি চেষ্টা করে, তবেই তো মানুষটা ওই কাজটি ভালোভাবে করতে পারবে। আর সে যদি চেষ্টা করার মাঝেই চেষ্টা টাকে বন্ধ করে দেয়, তাহলে সে হেরে যাবে। আর সে চেষ্টাটা বন্ধ না করা পর্যন্ত কিন্তু কেউই তাকে হারাতে পারবে না। তাই আমাদের সবারই উচিত চেষ্টা করে যাওয়া। চেষ্টা করলেই তো আমরা যে কোন কিছু ভালোভাবে অর্জন করতে পারব। যেকোনো কাজ আমাদের দ্বারা হবে না বলে আমরা রেখে দিই। যার কারণে এটা করার প্রতি আর চেষ্টা করি না। তবে এটা একেবারে ভুল।

নিজের যোগ্যতায় একটা মানুষকে চেষ্টা করা সব থেকে বেশি প্রয়োজন। নিজের যোগ্যতায় চেষ্টা করলে আমরা সেই কাজটা ভালো মতো করে উঠতে পারব। এবং কি সেই কাজটা আমাদের দ্বারা ভালোভাবে হবে। আর আমরা যদি চেষ্টা করি, তাহলে কেউ আমাদেরকে হারাতে পারবে না। কারণ আমরা নিজের চেষ্টায় এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। চেষ্টা করলে আমরা পারবো সব সময় আমাদেরকে এটাই মনে করতে হবে। আবার এই চেষ্টাটার মধ্যে কিন্তু ধৈর্য টা থাকা সব থেকে বেশি প্রয়োজন। কারণ একবার চেষ্টা করলে হয়তো আমরা পারবো না, দুইবার চেষ্টা করলে হয়তো পারবো না। তবে কয়েকবার চেষ্টা করলে অবশ্যই পারব। এটার জন্য ধৈর্য প্রয়োজন।

ধরুন, একটা মানুষ কোন কিছু করার আগেই বলতেছে এটা আমার দ্বারা হবে না, আর এটা চেষ্টা করলেও আমার দ্বারা হবে না। হয়তো তাকে বুঝিয়ে শুনিয়ে একবার চেষ্টা করার কথা বলা হয়েছে। আর প্রথম বার যেহেতু সে ব্যর্থ হয়েছে তাই সে মনে করে চেষ্টা করলেও কোন কিছু হবে না। যার কারণে সে হেরে গিয়েছে। আর এই হারটা সে নিজের কাছেই হেরেছে। কারণ সে চেষ্টা করেনি। এর ফলে নিজের ক্ষতি হয়েছে। কিন্তু এরকমটাও হতে পারে যে সেই মানুষটাকে হারানোর চেষ্টা করতেছে সবাই। তবে সেই মানুষটা চেষ্টা করেই যাচ্ছে। কারণ সে মনে করে যে প্রতিনিয়ত চেষ্টা করে যাওয়ার ফলে একসময় সফল হবে। আর সে নিজের চেষ্টার কারণেই এখন ওই মানুষটার কাছে হেরে যায়নি।

একটা মানুষ চেষ্টা বন্ধ না করা পর্যন্ত তাকে কেউই হারাতে পারবেনা। সেই মানুষটা যদি মাঝ পথে চেষ্টা থামিয়ে দেয়, তাহলে সে যেমন নিজের কাছে হেরে যাবে, তেমনি অন্যরাও তাকে হারাতে পারবে খুব ভালোভাবে। আর অন্যরা তাকে খুব সহজেই হারিয়ে দিতে পারবে। তাই প্রত্যেকটা মানুষেরই উচিত চেষ্টা বন্ধ না করা। আমাকে কেউই কিন্তু হারাতে পারবেনা, যদি আমি চেষ্টা বন্ধ না করি। কারণ চেষ্টাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং ওই কাজটা চেষ্টার ফলেই হবে। আর প্রতিনিয়ত পরিশ্রম করে যেতে হবে চেষ্টা করার পাশাপাশি। কারণ চেষ্টা তো এমনিতে হবে না, চেষ্টা করার জন্য ধৈর্য, পরিশ্রম সবকিছুই প্রয়োজন।

আমিও যে কোন কাজ হয়তো পারিনা, কিন্তু আমি চেষ্টা না করে বসে থাকি না। আমি প্রতিনিয়ত ওই কাজটা করার জন্য চেষ্টা করে যেতেই থাকি। কারণ আমার বিশ্বাস আমি যদি প্রতিনিয়ত এভাবে চেষ্টা করে যাই, তাহলে একসময় আমি ওই কাজটা ভালোভাবেই করতে পারব। আর ওই কাজটা করার জন্য চেষ্টা যেমন থাকতে হবে, তেমনি আমাদের মধ্যে ধৈর্য, পরিশ্রম এবং একটা বিশ্বাস ও থাকতে হবে। কারন চেষ্টার পাশাপাশি আমাদের যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তবেই তো আমরা সেই চেষ্টাটাকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবো। এবং কাজটাও হবে আমাদের দ্বারা। আর আমি এই কথাটা সবসময় আপনাদেরকে বলব, আপনারাও প্রতিনিয়ত চেষ্টা করে যান। কোন কিছু আপনাদের দ্বারা হবে না বলে রেখে দেবেন না। চেষ্টা করে গেলে দেখবেন এক সময় আপনার দ্বারা কাজটা হচ্ছে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে ভাই কেউ তো কোনো অভিজ্ঞতা নিয়ে জন্ম নেয় না মূলত নিজের চেষ্টা থেকেই সেই কাজের প্রতি দক্ষ হয়ে যায়। তাই প্রথমত যে কোন কাজের ক্ষেত্রে নিজের চেষ্টায় থাকতে হবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ কেউই কোন অভিজ্ঞতা নিয়ে জন্ম নেয় না। চেষ্টা করে কাজের প্রতি দক্ষ হওয়া লাগে।

 2 years ago 

যেকোনো কাজের পিছনে অবশ্যই পরিশ্রম ও ধৈর্য্যের প্রয়োজন।চেষ্টা মানুষকে অনেক কঠিন কাজ সহজ করে দেয়।আপনি সুন্দর একটি শিক্ষনীয় বিষয় উপস্থাপন করেছেন।চেষ্টা মানুষকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে নিয়ে যায়।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন দিদি, যে কোন কাজের পেছনে পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন বেশি হয়।

 2 years ago 

যেকোনো কাজ করার জন্য আমাদের অত্যন্ত বেশি পরিমাণে ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন। যদি আমাদের মধ্যে এই দুটি জিনিসের মধ্যে কোন একটি জিনিস না থাকে তাহলেও আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবোনা। চেষ্টার মাধ্যমে আমাদের প্রতিনিয়ত এগিয়ে যেতে হবে। যখনই আমরা চেষ্টা করতে করতে অনেকটা সফলতার কাছাকাছি চলে যাব, তখন যদি আমরা নিজ থেকেও চেষ্টা বন্ধ করে দিই, তার পূর্বমুহূর্ত পর্যন্ত কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না৷ অনেক ভালো লাগলো আপনার সুন্দর পোস্ট পড়ে। অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

আসলে আমরা চেষ্টা না করলে কিছুই করতে পারবো না, তাই সব সময় চেষ্টা করতে হবে।

 2 years ago 

চেষ্টা করাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই জীবনে। আমরা যদি চেষ্টা করি তবে অবশ্যই পারব কোন কিছু ভালোভাবে করতে। এবং কি আমরা যদি চেষ্টা করতেই থাকি, তাহলে কখনো কেউ আমাদেরকে থামাতে পারবে না। আর এজন্যই আমাদের প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। কেউ যেন আমাদেরকে হারাতে না পারে, আমাদেরকে এটাই ভাবতে হবে প্রতিনিয়ত। আজকে তোমার লেখাটা আমার কাছে সত্যি অসম্ভব ভালো লেগেছে। অনেক সুন্দর করেই পুরোটা লিখেছ তুমি।

 2 years ago 

আসলে আমরা চেষ্টা বন্ধ করে দিলে যে কেউ সহজে আমাদেরকে হারাতে পারবে। তাই প্রতিনিয়তই আমাদেরকে চেষ্টা করতে হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64478.88
ETH 1879.04
USDT 1.00
SBD 0.38