ভ্রমণ :- মেলায় ঘুরতে যাওয়ার মুহূর্ত।
ABB ৩০ নভেম্বর ২০২৩ ✅
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি খুব চমৎকার একটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। কয়েকদিন আগে আমি এবং আমাদের পরিবারের সবাই একসাথে হয়ে মেলায় ঘুরতে গিয়েছিলাম। সবাই একসাথে মেলায় ঘুরতে যাওয়ার আনন্দটা অনেক বেশি। আশা করি এই মুহূর্তটা আপনাদের সবার অনেক ভালো লাগবে।
আসলে আজ কয়েক দিন যাবত মেলায় ঘুরতে যাওয়ার কথা ভাবতেছি। প্রথমে চিন্তা করেছিলাম নিজে যাব। কিন্তু ব্যস্ততার জন্য যাওয়ার সময় টা বের করতে পারছি না। কারণ আমরা মেলায় যেতে হলে অনেক সময় দিতে হবে। কারণ আমরা নোয়াখালী কোম্পানীগঞ্জ যেতে হবে। কিছুদিন আগে নোয়াখালী কোম্পানীগঞ্জ বসুরহাট অনেক সুন্দর একটি মেলা হয়েছিল।
মেলার কথা অনলাইনে শুনেছিলাম। আবার কিছু ছোট ভাইও বলেছে মেলায় ঘুরতে গিয়েছিল। আমার মেলায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি অনেকবারই অনেক দূরে দূরে মেলা দেখতে গিয়েছিলাম। তখনো অনেক ভালো লাগতো। কারণ মেলাতে অনেক রংবেরঙের জিনিসপত্র দেখা যায়। রংবেরঙের বিভিন্ন জিনিসপত্র গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।
আসলে যখনই মেলার কথা শুনলাম তখন নিজের কথা ভাবলাম। পরে চিন্তা করলাম সোনিয়াকে নিয়ে যাব। এবং সোনিয়ার সাথে এ বিষয়ে কথা বলেছিলাম। সোনিয়া এক কথায় রাজি হয়ে গিয়েছিল মেলায় যাওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে হঠাৎ করেই পরিবারের সবাইকে নিয়ে যাওয়ার চিন্তা করলাম। এবং পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলাম।
সবাই একসাথে ঘুরাঘুরি করার মুহূর্তটা আসলেই অনেক বেশি ভালো লেগেছিল। সবাই একসাথে মেলাতে ঘুরেছিলাম অনেকক্ষণ পর্যন্ত। আমাদের মধ্যে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিল আমার মেয়ে নাশিয়া। তার আনন্দ দেখে পরিবারের সবাই আনন্দিত হয়েছিল।
মেলাতে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে শুরু করলো। আসলে তার দোড়াদৌড়ি দেখে আমাদের অনেক ভয় লেগেছিল। কারণ সেখানে অনেক বেশি মানুষের আনাগোনা ছিল। কারো একজনের পা লাগলে মেয়েটির অনেক বেশি ব্যথা করত। এরপরেও তার দৌড়াদৌড়িতে আমরা এত বেশি বাধা দিলাম না।
বিভিন্ন সময় বিভিন্ন দোকানের মালামাল নিয়ে ফেলত। বয় পেতাম মালামাল গুলো যদি আবার নষ্ট না করে ফেলে। অনেক কিছু মেয়েকে নিয়ে দেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু বেশি কিছু নিয়ে দিলাম না। কারণ এর আগে থেকেই মেয়েটির জন্য অনেক কিছু কিনেছিলাম। বাসায় অনেক বেশি খেলনা রয়েছে তার। তার এত বেশি খেলনার জন্য তখন বেশি খেলনায় নিলাম না।
কিন্তু মেলাতে কয়েকটি গাড়িতে তুলেছিলাম তাকে। গাড়িতে তোলার কারণে অনেক বেশি আনন্দিত হয়েছিল। কিন্তু কিছু গাড়ি ছিল সেগুলোতে আমার ছোট বোন সহ উঠেছিল। ঘুরাঘুরি করার পর আমরা একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম। রেস্টুরেন্টে গিয়ে ভালোভাবে খাওয়া দাওয়া করেছিলাম
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

প্রায় পোস্ট গুলোতে দেখি যে আপনি পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে জান। আমার তো এমন বিষয়গুলো বেশ ভালো লাগে। মেলায় ঘুরতে গিয়ে অনেক কিছুই কেনা কাটা করেছেন দেখছি। আবার নাশিয়াও বেশ খুশি হয়েছিল। সবশেষে আপনারা আবার খাওয়া দাওয়াও করেছেন। অপেক্ষায় রইলাম খাওয়া দাওয়ার পর্বটি পড়ার জন্য।
ঠিক বলেছেন সে অনেক বেশি খুশি হয়েছিল। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া এটা কি বাণিজ্য মেলা নাকি? পরিবার কে সময় দেওয়া অনেক জরুরী। বেশ ভাল সময় কাটিয়েছেন পরিবারের সাথে।ভাতিজি অনেক উপভোগ করেছে মেলা বোঝা যাচ্ছে। অতিরিক্ত খেলনা কিনে না দিয়ে ভালই করেছেন। ধন্যবাদ মেলায় কাটানো সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।
এটা কিসের মেলা তা বলতে পারতেছি না ভাই। ঠিক বলেছেন মেয়েটা অনেক বেশি উপভোগ করেছে
ভাইয়া মেলাতে আপনারা সবাই মিলে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। আসলে মেলাতে সবাই মিলে গেলে অনেক ভালো লাগে। আর ছোট বাচ্চারা মেলায় গেলে তাদের আনন্দের শেষ থাকে না। আপনারা সবাই মিলে অনেক আনন্দ করেছেন দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর কাটানোর মূহর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু অনেক বেশি সময় কাটিয়েছে এবং উপভোগ করেছি
মেলায় গেলে বেশ ভালো লাগে। তবে একটা বিষয় আমি সব সময় লক্ষ্য করি সেটা হচ্ছে মেলার মধ্যে বিভিন্ন কিছু জিনিস দেখা যায়। যেগুলো আসলে বাজারে খুঁজে পাওয়া যায় না। তো আমি চেষ্টা করি মেলা বসলে বার বার যেতে। ভিন্ন ভিন্ন কিছু জিনিস কিনতে ভাল লাগে। আপনারা তো দেখছি মেলায় অনেক ঘোরাফেরা করলেন ভালো লাগলো শেয়ার করার জন্য।
আপনি ঠিক বলেছেন এমন কিছু জিনিসপত্র আমরা ক্রয় করেছিলাম। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
https://twitter.com/NARocky4/status/1730039588956274902?t=DLjjfjz5aXZg1atpHdBJAw&s=19
ফেনী থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ তো অনেকদূর ভাইয়া। তবে পরিবারের সবাই যেহেতু গিয়েছেন তাহলে সময়টা আশা করছি উপভোগ করছেন। শীতের সময়টাতে মেলাও দেখা যায়
কোম্পানীগঞ্জ বসুরহাট এই মেলাতে আমি নিজেও গিয়েছিলাম ঘুরতে। অনেক বড় মেলা বসেছিল। যাইহোক পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। তবে এটি ঠিক ছোট বাচ্চারা মেলাতে গেলে অনেক খুশি হয়। নাশিয়াকে আপনার বোনের সাথে বিভিন্ন ধরনের গাড়িতে ঘুরানোর কারণে সে অনেক খুশি হয়েছে। তবে এই মেলাতে অনেকগুলো দোকান বসে ছিল বিভিন্ন ধরনের। যাইহোক পরিবারের সবাই মিলে রেস্টুরেন্ট পছন্দের খাবার খেলেন শুনে ভালো লাগলো। সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনার সুন্দর মন্তব্যটি অনেক বেশি ভালো লেগেছে।
পরিবারের সবাই একসাথে মেলাতে গেলে ঘুরতে এমনিতে বেশ ভালো লাগে। কোম্পানীগঞ্জ বসুরহাট এই মেলাটি অনেক বড় হয়েছে এবং মেলাটি অনেক দিন ছিল। তবে এরকম মেলাগুলোতে গেলে অনেক ধরনের জিনিসপত্র দেখা যায়। তবে নাশিয়া মনে হয় বেশি খুশি হয়েছে মেলাতে গিয়ে। পরিবার সবাই মিলে নাস্তা খেয়েছেন নিশ্চয়ই খুব মজার নাস্তা করেছেন। খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক এ ধরনের মেলাগুলোতে অনেক জিনিসপত্র দেখা যায় যে জিনিসপত্রগুলো বাজারে পাওয়া যায় না।