ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 13 এপ্রিল 2024 শুক্রবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000103497.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

বাগান বিলাস ফুল

20240307_160228.jpg

আজ আমি আপনাদের মাঝে গোলাপি কালারের একটি বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করেছি। আমাদের সবারই খুব পরিচিত এবং জনপ্রিয় একটি ফুলের নাম হলো বাগান বিলাস ফুল। এশিয়া মহাদেশের মধ্যে বাগান বিলাস ফুল অনেক বেশী জনপ্রিয়। এছাড়াও অসংখ্য জাতের বাগান বিলাস ফুল দেখা যায় আমাদের দেশেও। এর মধ্যে কয়েকটি কালারের বাগান বিলাসফুল সবচেয়ে বেশি জনপ্রিয়। আমার কাছে ছোটবেলা থেকেই বাগান বিলাস ফুল অনেক বেশি ভালো লাগে। যার কারণে যেকোনো জায়গায় গেলে আমি এই ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করি। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

পিটুনিয়া ফুল

20240307_161300.jpg

আমাদের সবাই খুব পরিচিত একটি ফুলের নাম হলো পিটুনিয়া ফুল। পিটুনিয়া ফুল দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি ফটোগ্রাফি করেছি। বর্তমানে পিটুনিয়া ফুলের অনেক জাত রয়েছে, যেগুলো দেখতে অনেক বেশী সুন্দর। বিশেষ করে কয়েকটি জাত আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তার মধ্যে লাল, সাদা, গোলাপি, নীল ইত্যাদি কালার। বর্তমানে আমাদের দেশে পিটুনিয়া ফুলের অনেক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে শীতকালীন সময়ে ফুল অনেক বেশি দেখা যায়। তখন পিটুনিয়া গাছের মধ্যে অনেক বেশি ফুল ফুটে। দেখতে অনেক বেশী সুন্দর।

নারিকেল গাছ

20240307_163235.jpg

নীল আকাশের মাঝখানে একটি নারিকেল গাছের ফটোগ্রাফি। আসলে কিছুদিন আগে ফেনী কলেজ গিয়েছিলাম। ফেনী কলেজের সামনে খুব সুন্দর এই নারিকেল গাছটি রয়েছে। নারিকেল গাছের উপরে তাকিয়ে আমার অনেক বেশি ভালো লেগেছিল। কারণ আকাশের কালারটা ছিল একদমই দেখার মত। দেখেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যার কারণে আমি এই ফটোগ্রাফিটি করেছি। ফটোগ্রাফি করার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। যার কারণে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এ ধরনের চমৎকার ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি এই ফটোগ্রাফিটা ও আপনাদের অনেক ভালো লাগবে।

সূর্যাস্ত

20240212_172103.jpg

সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি। এই মুহূর্তের ফটোগ্রাফি দেখতে অনেক বেশি ভালো লাগে আমাদের সবার। আমি নিজেও অনেক বেশি পছন্দ করে এই মুহূর্তের ফটোগ্রাফি করার জন্য। কিছুদিন আগে মোটরসাইকেল করে আমি শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। যাওয়ার পথে এই চমৎকার ফটোগ্রাফিটি করেছি। আসলে এই ফটোগ্রাফিটি আমি জুম দিয়ে করেছিলাম। যার কারণে এমন দেখাচ্ছে। মাঝে মাঝে যখন সুন্দর ফটোগ্রাফি করতে পারি তখন অনেক বেশি আনন্দ লাগে। বিশেষ করে সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ছবি গুলো। এ মুহূর্তের ছবিগুলো দেখলে মনে হয় যেন কেউ আর্ট করেছে। সৃষ্টিকর্তা যেন খুব যত্নে আর্ট করেছে। আশা করি এ ফটোগ্রাফিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে।

কাঁটা মুকুট ফুল

20240307_160203.jpg

কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি। কাঁটা মুকুট ফুল আমার অনেক বেশি পছন্দের একটি ফুল। বেশ কয়েক বছর যাবত এ ফুলটি অনেক বেশি পছন্দের। কারণ কাঁটাযুক্ত গাছের মধ্যে খুব সুন্দর এ ফুলগুলো ফোটে। কাঁটা মুকুট গাছে ভয়ংকর কাঁটাযুক্ত থাকে। যখন ফুল এবং পাতা থাকে না তখন দেখতে অনেক বেশি ভয়ঙ্কর লাগে আমার কাছে। এর আগে আমি কয়েকটি কাঁটা মুকুট ফুল গাছের ফটোগ্রাফি করেছিলাম। কয়েকটি কালারের কাঁটা মুকুট ফুল দেখা যায়। বিশেষ করে সাদা, লাল, গোলাপি কালারের সবচেয়ে বেশি দেখা যায়। আজ আমি গোলাপি কালারের কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি করেছি। ফটোগ্রাফি করার পর আমার অনেক বেশি ভালো লেগেছিল। যার কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।

নাম না জানা ফুলের কলি

20240307_161206.jpg

নাম না জানা ফুলের কলির ফটোগ্রাফি। আমি শিওর ভাবে বলতে পারছি না এজন্য এ ফুলের নাম বলিনি। সম্ভবত এ ফুলটির কলি হলো কাঁটা মুকুট ফুলের কলি। কিন্তু গুগলে সার্চ দিও আমি নাম পেলাম না। যার কারনে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। আপনাদের মধ্যে কেউ যদি এই ফুলটির নাম জানা থাকে তাহলে অবশ্যই বলবেন। কলি হওয়ার কারণে ফুলটির নাম সংগ্রহ করতে পারছি না। মাঝে মাঝে কিছু কিছু ফুলের ফটোগ্রাফি করলে সে নামগুলোর নাম জানা থাকে না। এবং দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। যার কারণে আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

বাহ ভাই আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। সূর্যাস্তের ছবি ,বাগান বিলাস সবমিলিয়ে প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

সূর্যাস্তের ফটোগ্রাফি এবং বাগান বিলাস সব মিলিয়ে প্রতিটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখার মতো ছিল। তবে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সূর্যাস্তের ফটোগ্রাফিটা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করলাম সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি বরাবরই বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে বেশ মুগ্ধ হয় আমি। বরাবরের ন্যায় এবারও আপনি বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি আপনার শেয়ার করা প্রায় প্রতিটা ফটোগ্রাফি ছিল বেশ চমৎকার। যাই হোক ধন্যবাদ রকি ভাই আপনাকে আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি বরাবরই চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করার জন্য।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলা আমার বেশ ভালো লেগেছে ভাইয়া। অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা ফটো ধারণ।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে বেশ ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলোম খুবই সুন্দর ভাবে বর্ণনা করেছেন। বিশেষ করে পিটুনিয়া এবং বাগান বিলাসি ফুল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তার চাইতে সব চাইতে বেশি আকর্ষণীয় এবং ভালো লেগেছে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পিটুনিয়া ফুল আর বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হয়েছি।

 2 years ago 

বাহ আজকের করা ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। প্রতিটা ফটোগ্রাফি দেখেই মুগ্ধ হয়েছি । বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফিটি অসম্ভব সুন্দর। যেটা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি । তার পাশাপাশি ফটোগ্রাফি করতেও
ভালো লাগলো আপনার ফটোগ্রাফি। নিজের সেরা ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তোলা সূর্যাস্তের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর ছিল জেনেই ভালো লেগেছে।

 2 years ago 

ভাই ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ আজকেও বেশ দুর্দান্ত কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ ভীষণ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ৷ ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ফটোগ্রাফি দুর্দান্ত ছিল জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। প্রতিটি ফটোগ্রাফি এত চমৎকার হয়েছে চোখ ফেরানো যাচ্ছে না দেখে। বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফি এত চমৎকার হয়েছে। তাছাড়া ও নারকেল গাছের সাথে আকাশের দৃশ্যটা অসাধারণ ছিল। সবকিছু মিলিয়ে আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

আমার চমৎকার ফটোগ্রাফি দেখে আপনি চোখ ফেরাতে পারছিলেন না শুনেই তো ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38