আর্ট : একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 17 ফেব্রুয়ারি 2k24 শনিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240208-WA0043.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।

আমি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে অনেক বেশি পছন্দ করি। আর তাইতো যখনই সময় পাই, তখনই ম্যান্ডেলা আর্ট করার জন্য বসে পড়ি। আপনারা আমার ম্যান্ডেলা আর্ট গুলো পছন্দ করেন দেখে, ম্যান্ডেলা আর্ট করার প্রতি আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আমার। সময় পেলে আমি সাথে সাথে বসে যাই পছন্দের কাজগুলো করার জন্য। যেমন অনেক সময় ম্যান্ডেলা আর্ট করার জন্য বসি। ম্যান্ডেলা আর্ট করার জন্য প্রচুর সময়ের প্রয়োজন হলেও, আমার কাছে আর্টগুলো করতে অনেক ভালো লাগে। এই আর্টগুলো করার জন্য ধৈর্যের প্রয়োজন হয় অনেক বেশি। আমি মনে করি ধৈর্য নিয়েই এই আর্ট করা উচিত‌। তাহলে একটা মানুষের মধ্যে ধৈর্য আসবে, তেমনি সেই মানুষটা ভালো ভাবে আর্টটা করতেও পারবে। এই প্রদীপের ম্যান্ডেলা আর্ট করতে সময় লেগেছিল আমার অনেক বেশি। সময় লাগলেও কিন্তু আর্টটা সম্পূর্ণ করার পর, নিজের কাছে খুব ভালো লেগেছিল। সুন্দর করে এই আর্ট করার পদ্ধতি উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যেন যে কেউ চাইলে অংকন করতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আর্ট করার পদ্ধতি।

IMG-20240208-WA0043.jpg

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG_20220312_002424.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা প্রদীপের অনেক সুন্দর স্কেচ এঁকে নিলাম। উপরের অংশে আরও কিছু ডিজাইন আঁকলাম।

IMG_20240201_140755.jpg

ধাপ 2️⃣

তারপরে কালো কলম এবং মার্কার কলম দিয়ে পেন্সিল দিয়ে আঁকা এটি এঁকে নিলাম।

IMG_20240201_142007.jpg

ধাপ 3️⃣

এরপর প্রদীপ ধরার জায়গাটা কালো করে নিলাম। তারপরে প্রদীপের উপরের অংশ থেকে ছোট ছোট ডিজাইন আঁকতে শুরু করলাম।

IMG-20240208-WA0013.jpg

ধাপ 4️⃣

তারপর আরো কিছু ডিজাইন এঁকে নিলাম অনেক বেশি নিখুঁতভাবে।

IMG-20240208-WA0014.jpg

ধাপ 5️⃣

তারপর একেবারে নিচের অংশে গোল গোল করে ঘুরিয়ে ডিজাইন আঁকতে লাগলাম।

IMG_20240201_162640.jpg

ধাপ 6️⃣

এভাবে অনেক সুন্দর করে সম্পূর্ণ প্রদীপের মধ্যে ডিজাইন এঁকে নিলাম নিখুঁতভাবে।

IMG-20240208-WA0021.jpg

ধাপ 7️⃣

এরপর উপরের অংশে থাকা অন্য অর্ধবৃত্ত গুলোর ভেতরে ও ডিজাইন আঁকতে লাগলাম।

IMG-20240208-WA0015.jpg

ধাপ 8️⃣

এভাবে অনেক সুন্দর করে উপরের অংশে ও নিখুঁত নিখুঁত বিভিন্ন রকম ডিজাইন এঁকে নিলাম।

IMG-20240208-WA0020.jpg

ধাপ 9️⃣

তারপরে মার্কার গোলাম দিয়ে আঁকা দাগগুলোর দুই পাশে ডিজাইন করে নিলাম। এভাবেই আমি আমার আজকের ম্যান্ডেলা আর্ট সম্পন্ন করি। আশা করছি আমার আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20240208-WA0019.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240208-WA0043.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago (edited)

সুন্দর একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি । আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে অনেকটা সময় নিয়ে আটটি সম্পন্ন করেছেন। আট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সময় ব্যবহার করে এই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করলাম যেন আপনাদের পছন্দ হয়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কোন একটি আর্ট করার পর কেউ পছন্দ করলে তার প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। ম্যান্ডেলার আর্ট সবাই খুব পছন্দ করে জন্য আঁকতে ভালো লাগে। আপনার আজকের প্রদীপের ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে প্রদীপের আলোটি খুব চমৎকারভাবে এঁকেছেন জন্য এত ভালো লাগছে দেখতে।

 2 years ago 

আমি প্রদীপের এই ম্যান্ডেলা আর্ট সুন্দর করে আঁকার চেষ্টা করেছি।

 2 years ago 

অনেক সুন্দর করে এবং নিখুঁতভাবে একটা প্রদীপের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছ তুমি আজকে। তোমার ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে সব সময় খুবই ভালো লাগে। আজকের এই ম্যান্ডেলা আর্ট অনেক বেশি নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে। ম্যান্ডেলা আর্ট করার জন্য সময়ের প্রয়োজন হয়। সময় নিয়ে যদি এগুলো অংকন করা হয় তাহলে দেখতে খুব ভালো লাগে। এরকম আর্টগুলো করার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। তোমার দক্ষতার প্রশংসা যত করবো ততই কম হবে।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট নিখুঁতভাবে অঙ্কন করার চেষ্টা করেছি যেন দেখতে ভালো লাগে।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো করা অনেক ধৈর্যের ব্যাপার। যেটা আপনি প্রায়ই আমাদের সাথে খুব সুন্দর সুন্দর ম্যান্ডেলার আর্ট করে শেয়ার করে থাকেন। আজকে একটি প্রদীপের সৌন্দর্য ম্যান্ডেলার চিত্রের মধ্যে ফুটিয়ে তুলেছেন। যেটার ক্ষুদ্র ক্ষুদ্র দৃশ্য এর সৌন্দর্য ফুটিয়ে তুলেছে খুবই ভালো লাগলো দেখে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ম্যান্ডেলা আর্ট করে সবার মাঝে শেয়ার করার।

 2 years ago 

একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট যা দেখে আমি রীতিমতো মুগ্ধ হলাম। আপনি এত দারুন ভাবে এটা অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং আপনার হাতের কাজ এত সুন্দর। আমি সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আমার প্রদীপের ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়েছেন দেখেই ভালো লাগলো।

 2 years ago 

আমার পছন্দের কাজের মধ্যে একটি হলো ম্যান্ডালা আর্ট। আপনার মতো আমিও সপ্তাহে একটি ম্যান্ডালা আর্ট শেয়ার করি। আমার বেশ ভালো লাগে । তবে যাই হোক বেশ সুন্দর এঁকেছেন প্রদীপ এর ম্যান্ডালাটি। একটু ভিন্নভানে প্রদীপ এর শিখাটি এঁকেছে। দেখতে বেশ ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভিন্নভাবে প্রদীপের শিখাটি আঁকার জন্য। দেখতে আপনার কাছে ভালো লেগেছে শুনে আনন্দিত হয়েছি।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ধৈর্য নিয়ে আর্ট করা উচিত। তবে আজকে আপনি খুব সুন্দর করে প্রদীপের ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে এই আর্টগুলো করতে অনেক সময় লাগে। বিশেষ করে ছোট ছোট ডিজাইনগুলো করতে অনেক টাইম লাগে। আপনার প্রদীপের ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে প্রদীপের ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় অনেক বেশি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য। আমার পুরো আর্ট দেখে সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39