আর্ট : ডলফিন সহ সমুদ্রের আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 14.7.24 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240703-WA0076.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডলফিন সহ সমুদ্রের আর্ট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে ডলফিন সহ সমুদ্রের আর্ট ভালো লাগবে।

আজকেও আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটা কালারফুল আর্ট নিয়ে হাজির হয়েছি। যেটা আমি সব সময়ের মতো রং কলম দিয়েই অংকন করেছি। রং কলাম গুলো দিয়ে আর্ট করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তাই আমি এখন রং কলম দিয়েই বেশি আর্ট করার চেষ্টা করি। অনেক বেশি সময়েরও প্রয়োজন হয় না এগুলো অঙ্কন করার জন্য। গত সপ্তাহে আমি আপনাদের মাঝে একটা কালারফুল আর্ট শেয়ার করেছিলাম। আর আজকে শেয়ার করবো ডলফিন সহ সমুদ্রের অনেক সুন্দর একটা আর্ট। আমি গত সপ্তাহে বেশ কয়েকটা আর্ট করে রেখে দিয়েছিলাম। আসলে সময় পেলে আর্ট সহ আরো অনেক ধরনের কাজ করার জন্য বসি। আর একসাথে অনেকগুলো করে রাখার চেষ্টা করি। তেমনি গতসপ্তাহে কয়েকটা আর্ট করে রাখার জন্য চেষ্টা করেছিলাম। আর গত সপ্তাহে একটা শেয়ার করা হয়েছিল। আজকে আরেকটা নিয়ে হাজির হলাম। সূর্য অস্ত যাওয়ার সময় দুইটা ডলফিন পানির ভিতর থেকে উপরে উঠেছে। সেই মুহূর্তের আর্টটি করার জন্য চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সুন্দর আর্টটি অঙ্কন করার পদ্ধতি।

IMG-20240703-WA0076.jpg

উপকরণ

আঁকার খাতা
রঙিন কলম
কলম
মার্কার
স্কেল

IMG20240602112338.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা সাদা কাগজ গোল করে কেটে নিলাম। তারপরে আকাশী কালারের রং কলম ব্যবহার করে সমুদ্রের পানি আঁকা শুরু করলাম।

IMG20240703203024.jpg

ধাপ 2️⃣

তারপরের নীল কলম দিয়ে আরো কিছু অংশ এঁকে নিলাম। এভাবে পানির ঢেউ এঁকে নিলাম।

IMG20240703203211.jpg

ধাপ 3️⃣

তারপরে হলুদ আর কমলা কালার সিলেক্ট করে একটা অর্ধ সূর্য এঁকে নিলাম যেটা অর্ধেক ডুবে গিয়েছে।

IMG20240703203431.jpg

ধাপ 4️⃣

তারপর উপরের বাকি অংশটা একেবারে লাল কালার করে নিলাম খুবই সুন্দর করে।

IMG20240703203720.jpg

ধাপ 5️⃣

তারপরে এক পাশে কিছু অংশ কালো কালার করে নিয়ে তিনটা নারিকেল গাছ আঁকা শুরু করলাম।

IMG20240703203902.jpg

ধাপ 6️⃣

তারপর সুন্দর করে ছোট বড় করে তিনটা গাছ এঁকে নিলাম কালো রং কলম ব্যবহার করে।

IMG20240703204157.jpg

ধাপ 7️⃣

তারপর ছোট বড় করে দুইটা ডলফিন মাছ এঁকে নিলাম কালো রং কলম দিয়ে। এভাবে আজকের আর্ট আমি কমপ্লিট করলাম। আশা করছি আপনারা পছন্দ করবেন।

IMG20240703204451.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240703-WA0076.jpg

IMG-20240703-WA0074.jpg

IMG-20240703-WA0078.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Truly amazing - just can't unsee that the lower dolphin has a friggin knee x'D

 2 years ago 

বেশ সুন্দর লাগছে আপনার আজকের আর্টটি। বেশ কালারফুল হয়েছে। আমার কাছে বেশ ভাল লেগেছে আপনার আজকের আর্টটি। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই কালারফুল ভাবে আর্টটি করার জন্য।

 2 years ago 

ওয়াও কি আর্ট রে ভাইয়া। দেখে তো পুরাই ফিদা হয়ে গেলাম আপনার আজকের ডলফিন সহ সমুদ্রের আর্টটি দেখে।সময় পেলে আপনি আর্ট সহ আরো অনেক ধরনের কাজ নিয়ে বসেন যেনে অনেক ভালো লাগলো। আসলে ভালো ক্রিটিভিটি থাকলে এ ধরনের আর্ট করা সম্ভব। আজ আপনার ক্রিটিভিটি দিয়ে অসাধারণ ভাবে আর্টটি করেছেন। আশা করব এভাবে আরো ভালো ভালো আর্ট করে আমাদের উপহার দিবেন।

 2 years ago 

আমার আর্টটি দেখে আপনি একেবারে ফিদা হয়ে গিয়েছেন শুনে অনেক খুশি হলাম।

 2 years ago 

ডলফিন সহ সমুদ্রের আর্ট খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে আপনি অংকন করেছেন আর্টিট দেখতে পেয়ে আমি মুগ্ধ হলাম।

 2 years ago 

ডলফিন সহ সমুদ্রের এই আর্টটি সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

অসাধারণ ভাই অসাধারণ অনেক সুন্দর একটি আর্ট আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার হাতে আঁকা ডলফিন সহ সমুদ্রের আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে।বিশেষ করে সূর্যের কিরণটা অনেক স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার অসাধারণ প্রতিভা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সূর্যের কিরণ টা অনেক বেশি স্পষ্টভাবে ফুটে উঠেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়ার তো দেখি বুদ্ধিও ভালো আবার আইডিয়াও ভালো। বেশ দারুন করেছেন। এক সাথে এতগুলো আর্ট করে রেখেছেন। এখন আস্তে আস্তে শেয়ার করেন। যাই হোক আজকের আর্ট কিন্তু দারুন হয়েছে। আপনি বেশ দারুন করে প্রতি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

বুদ্ধি এবং আইডিয়া ভালো কিনা জানিনা, তবে সব সময় নতুন কিছুই করার জন্য চেষ্টা করি।

 2 years ago 

বাহ দারুন আঁকলেন আপনি মুগ্ধ হয়ে গেলাম একেবারেই দেখে। এত সুন্দর করে আপনি ডলফিন সহ সমুদ্রের আর্ট করলেন। বিশেষ করে সূর্যাস্তের মুহূর্তে আপনি ডলফিন লাফালাফি করতেছে এমন সুন্দর দৃশ্য অংকন করলেন। তাছাড়াও আপনি প্রাকৃতিক দৃশ্য অংকন করলেন সাথে। সবকিছু মিলিয়ে বলতে হয় আপনার আজকে আর্ট অসাধারণ হয়েছে।

 2 years ago 

চেষ্টা করেছি প্রকৃতিটাকেও সুন্দর করে তুলে ধরার জন্য এই সুন্দর আর্ট এর মাধ্যমে। আটটি দেখে সুন্দর মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ।

 2 years ago 

এই কালার পেন গুলো দিয়ে যে কোন কিছু আর্ট করলে কালারটা অনেক বেশি ভালো লাগে দেখতে। আপনি খুব সুন্দর একটি সমুদ্রের দৃশ্য অঙ্কন করেছেন। দারুন লাগছে পুরো দৃশ্যটা দেখতে। বিশেষ করে ডলফিন এবং সমুদ্রের ঢেউ গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ডলফিন আর সমুদ্রের ঢেউ অংকনা আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

ভাইজান আপনি আজ আমাদের মাঝে ডলফিন সহ সমুদ্রের আর্ট শেয়ার করেছেন আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা দেখে আমি মুগ্ধ হয়েছি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে পর্যায়ক্রমে তৈরি করেছেন এবং সে সম্পর্কে অনেক মন্তব্য করেছেন। ভীষণ ভালো লেগেছে আপনার এই ধরনের কোয়ালিটি সম্পন্ন পোস্ট দেখে ধন্যবাদ।

 2 years ago 

আপনি আমার দক্ষতা আর অভিজ্ঞতা থেকে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো। এভাবেই পাশে থাকবেন আশা করছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37