ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 21 মার্চ 2024 শুক্রবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000099651.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

নৌকার ফটোগ্রাফি

20240226_173026.jpg

আমি বেশিরভাগ সময় নৌকার ফটোগ্রাফি করে থাকি। কারণ আমার কাছে নৌকার ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই নদীর পাড়ে যাই, তখনই নৌকার ফটোগ্রাফি করে থাকি নৌকা দেখলে সাথে সাথে। আমি বেশিরভাগ সময় ঘুরাঘুরি করে থাকি। কয়েকদিন আগে আমি সোনিয়াকে নিয়ে মুসাপুর গিয়েছিলাম ঘুরতে। আর যখন সেখানে গিয়েছিলাম আমি এই নৌকাটা দেখেছিলাম। সেখানে আরো অনেকগুলো নৌকা আছে, তবে আমি এই নৌকাটার ফটোগ্রাফি করেছিলাম। আশা করছি এই ফটোগ্রাফি টা আপনাদের কাছে ভালো লাগবে দেখতে।

মুকুট ফুলের গাছের ফটোগ্রাফি

20240130_122618.jpg

মুকুট ফুলের সাথে অনেকেই কিন্তু পরিচিত। আমার কাছে তো মুকুট ফুল অনেক বেশি ভালো লাগে দেখতে। আর মুকুট ফুলের গাছও আমি অনেক বেশি পছন্দ করি। মুকুট ফুলের গাছগুলোর উপরের অংশে কাটা থাকে। আর এই দৃশ্যটা দেখতে আমার কাছে বেশি সুন্দর লাগে। আমি বেশিরভাগ সময় নার্সারিতে গিয়ে থাকি। কারণ নার্সারিতে অনেক রকমের ফুল গাছ রয়েছে। আমি যখন এই মুকুট ফুলের ফটোগ্রাফিটা করব ভেবেছিলাম, তখন সাথে সাথেই মোবাইলটা বের করে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আমার কাছে এই ফটোগ্রাফিটা করার পর দেখতে অনেক সুন্দর লেগেছিল। তাই আমি আপনাদের মাঝেও শেয়ার করলাম। আশা করছি এই ফটোগ্রাফি আপনারাও পছন্দ করবেন।

লেবু ফুলের ফটোগ্রাফি

20240130_143524.jpg

এটা হচ্ছে অনেক সুন্দর লেবু ফুলের ফটোগ্রাফি। লেবু তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ঠিক তেমনিভাবে লেবু ফুল ও আমি খুব পছন্দ করি। লেবু গাছ যদিও আমাদের বাড়িতে নেই, কিন্তু বিভিন্ন জায়গায় গেলে লেবু গাছগুলো দেখে থাকি। কয়েকদিন আগে আমি নার্সারিতে গিয়েছিলাম। আর নার্সারিতে যাওয়ার পর আমি হঠাৎ করেই এই লেবু গাছের মধ্যে লেবুর ফুল দেখেছিলাম। আর লেবু ফুল দেখার পর তো আমার কাছে দেখতে অনেক সুন্দর লেগেছিল। তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম আশা করছি লেবুর ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।

বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি

20240130_120729.jpg

আমাদের সবার খুবই পরিচিত একটা ফুল হচ্ছে বাগান বিলাস ফুল। আর আমার কাছে তো বাগান বিলাস ফুলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। বাগান বিলাস ফুলের বেশ কয়েকটা কালার রয়েছে, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। সাদা এবং গোলাপি কালারের বাগান বিলাস ফুল বেশিরভাগ সময় দেখা যায়। বাগান বিলাস ফুলগুলো বেশিরভাগ মানুষ নিজের বাড়ির সামনে লাগিয়ে থাকে। বাড়ির সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করার জন্য। আমি কয়েকদিন আগে আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। যাদের বাড়ির সামনে এই সুন্দর বাগান বিলাস ফুলটা দেখেছিলাম। তাদের বাড়ির সামনে ফুল গাছটা সুন্দর লাগছিল। তাই সাদা বাগান বিলাস ফুলের একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

টিয়া পাখির ফটোগ্রাফি

20240218_154547.jpg

আমাদের সবারই খুবই পরিচিত এবং পছন্দের একটা পাখি হচ্ছে টিয়া পাখি। টিয়া পাখি দেখতে অনেক বেশি ভালো লাগে। টিয়া পাখি গুলো অনেক সুন্দর এবং কিউট হয়ে থাকে। এমনিতে যদিও টিয়া পাখি দেখা যায় না, খুবই কম দেখা যায়। কয়েকদিন আগে গিয়েছিলাম চট্টগ্রাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় গিয়ে খুব ভালো সময় অতিবাহিত করেছিলাম। আর অনেক রকমের পশুপাখি দেখেছিলাম। সেখান থেকে আমি এই সুন্দর টিয়া পাখিটার ফটোগ্রাফি করেছি। আমার কাছে ফটোগ্রাফি টা খুবই ভালো লেগেছিল। তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম।

ডালিয়া ফুলের কলির ফটোগ্রাফি

20240118_161759.jpg

আমাদের সবারই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে ডালিয়া ফুল। ডালিয়া ফুল যত দেখি ততই ভালো লাগে আমার কাছে। বিশেষ করে ডালিয়া ফুলগুলো যখন সম্পূর্ণভাবে ফুটে, তখন অনেক বড় আকারের হয়ে থাকে। আর ডালিয়া ফুলের অনেক জাত রয়েছে। যেগুলো দেখতে অনেক ভালো লাগে। প্রত্যেকটা জাতের ডালিয়া ফুলের কালার ভিন্ন ভিন্ন দেখতে অনেক সুন্দর লাগে। তবে আমি আজকে করেছি ডালিয়া ফুলের কলির ফটোগ্রাফি। আর আমি এই ডালিয়া ফুলের কলির ফটোগ্রাফি নার্সারি থেকে করেছি। কয়েকদিন আগে নার্সারিতে গিয়েছিলাম। আর এই ফুলের কলি টা দেখে ভালো লেগেছিল বলে একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

সোনিয়া আপুকে নিয়ে মুসাপুর গিয়েছিলাম ঘুরতে ।সেখানে গিয়ে আপনি নৌকার ছবি তুলেছেন। নৌকায় চড়তে আমার অনেক ভালো লাগে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার নিজের কাছেও নৌকায় চড়তে অনেক ভালো লাগে।

 2 years ago 

সব সময়ই সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দিয়ে থাকেন। টিয়া পাখি আমার কাছে ও ভীষণ ভালো লাগে। দেখতে অনেক কিউট লাগতেছে। ডালিয়া ফুলের কলি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফি এবং বর্ননা দারুন ছিলো ভাই। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ডালিয়া ফুলের কলি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনেই ভালো লাগলো।

 2 years ago 

আপনার করা প্রতিটা ফটোগ্রাফি তুলনাহীন ভাই।আমার বাংলা ব্লগের সবাই প্রায় ভাল ভাল ফটোগ্রাফি করে থাকেন।তার মধ্যে আপনিও একজন।খুবই চমৎকার হয়েছে আপনার করা ফটোগ্রাফি টা।অনেক ধন্যবাদ এবং শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি সব সময় চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আজও দেখছি আপনি আপনার ফটোগ্রাফি পোস্টে ফুল আর প্রকৃতির দারুন সমন্বয় ঘটিয়েছেন। দারুন ছিল আজকের ফটোগ্রাফি গুলো। অবশ্য আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা না করলে কিন্তু হয় না। সব সময়ই চোখে লাগার মত কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার কর যাচেছন। ধন্যবাদ এমন সুন্দর কিছু পটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি দেখে প্রসংসা মূলক মন্তব্য করেছেন দেখে ভালো লেগেছে।

 2 years ago 

ফটোগ্রাফি পোস্ট এর প্রতি আমার আলাদা ভালোবাসা কাজ করে। আমি নিজেও ফটোগ্রাফি করি তো তাই। মাঝে মাঝেই নৌকার ফটোগ্রাফি দেখতে পাই কারণ আপনার এটা পছন্দ। আমারও ভীষণ ভালো লাগে নৌকার ফটোগ্রাফি গুলো। মুকুট ফুলের ফটোগ্রাফিতা বেশ চমৎকার ছিল। লেবু ফুলের ফটোগ্রাফি টা মুগ্ধ করে তুলল আমাকে। বরাবরের মতই আপনার ফটোগ্রাফি করার দক্ষতা বেশ সুন্দর। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ নৌকার ফটোগ্রাফি করতে পছন্দ করি তাই অনেক সময় শেয়ার করা হয়। আপনার কাছেও নৌকার ফটোগ্রাফি গুলো ভালো লাগে শুনে খুশি হলাম।

 2 years ago 

আপনি বেশ চমৎকার ফটোগ্রাফি করতে পারেন।এইরকম রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। বিশেষ করে মুকুট ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

মুকুট ফুলের ফটোগ্রাফিটা আপনার কাছে ভীষণ ভালো লেগেছে, এটা ভাবতেই ভালো লাগছে।

 2 years ago 

খুব সুন্দর একটি ফটোগ্রাফির অ্যালবাম আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ ভালো লাগলো দেখে। বিশেষ করে ডালিয়া ফুলের কলির ফটোগ্রাফিটি এবং টিয়া পাখির ফটোগ্রাফিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। ডালিয়া ফুল আমার কাছেও খুবই ভালো লাগে। চট্টগ্রাম চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে পাখির ফটোগ্রাফিটি করেছেন। বরাবরের মতই দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ডালিয়া ফুল আপনার কাছেও ভালো লাগে শুনে খুশি হয়েছি। ডালিয়া ফুলের কলি এবং টিয়া পাখির ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। তবে আপনি এমনিতে বেশ চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো ডালিয়া ফুলের কলির ফটোগ্রাফি ও টিয়া পাখির ফটোগ্রাফি এবং লেবু ফুলের ফটোগ্রাফি। এবং নৌকার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দরভাবে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমিও চেষ্টা করেছি আমার রেনডম ফটোগ্রাফির মাধ্যমে সবকিছুর সৌন্দর্য কে সুন্দর করে তুলে ধরার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37