ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
ABB 24-11-23 শুক্রবার ♥️
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।
চন্দ্রমল্লিকা
চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। আমার কাছে খুবই ভালো লাগে যখন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করতে পারলাম। আসলে চন্দ্রমল্লিকা এমন একটা ফুল যার দিকে তাকালে, যে কেউই মুগ্ধ হয়ে যাবে। আসলে চন্দ্রমল্লিকা ফুল সব সময় দেখা যায় না। তার একমাত্র কারণ হলো চন্দ্রমল্লিকা ফুল শীতকালীন একটি ফুল। শীতের মৌসুমে চন্দ্রমল্লিকা ফুলটি অনেক বেশি দেখা যায়। আসলে যে কেউ হঠাৎ করে দেখলে এত বড় আকারের ফুলটির প্রেমে পড়ে যাবে। আমার জানামতে এ ফুলটি জনপ্রিয়তা অনেক বেশি রয়েছে। যার কারণে শীতের মৌসুমে নার্সারি থেকে প্রচুর পরিমাণ ফুল গাছ বিক্রি হয়।
ব্রিজ
কিছুদিন আগে একটি ব্রিজ দেখতে গিয়েছিলাম। তখনই এই ব্রিজের ফটোগ্রাফি করি। আসলে ব্রিজের উপর থেকে ছোট নদীগুলো দেখতে খুব সুন্দর দেখায়। এজন্য মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাই , শুধু নদী গুলো দেখার জন্য। সাগর নদী দেখতে আমি খুব ভালোবাসি। যখনই মন খারাপ থাকে তখনই সাগরের কাছে গেলে আমার মন ভালো হয়ে যায়। আমার মত অনেকেই রয়েছে যারা বিদেশ দেখতে অনেক ভালোবাসে। আসলে ব্রিজের সাথে প্রাকৃতিক দৃশ্যগুলোর দিকে তাকিয়ে থাকলে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে বিকেলের সময়টা কাটাতেই বেশি ভালো লাগে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।
প্রাকৃতিক দৃশ্য
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। আমাদের সবারই খুব প্রিয় প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্যগুলো সবার কাছেই অনেক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে শীতের মৌসুমে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কারণ হলো শীতের সময় আকাশের কালারটি অনেক সুন্দর দেখায়। আকাশের কালার যখন সুন্দর দেখায় তখন আকাশের দিকে তাকিয়ে থাকতেও ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকে আকাশের দিকে তাকিয়ে থাকতেও আমার বেশি ভালো লাগে। আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো অনেক পছন্দ করেন। আমি নিজেও সব সময় এর জন্য প্রাকৃতিক দেশের ফটোগ্রাফি শেয়ার করে থাকি।
সাগর
গত কয়েক বছর আগে মহেশখালী গিয়েছিলাম। আসলে কক্সবাজার গেলে সবাই মহেশখালী যায় ঘোরাঘুরি করার জন্য। আসলে মহেশখালী জায়গাটি ও অনেক বেশি সুন্দর। বিশেষ করে মহেশখালী যাওয়ার পথে মুহূর্তটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আমি যতবার কক্সবাজার গিয়েছি ততবারই মহেশখালী গিয়েছিলাম। মজার বিষয় হল যতবার মহেশখালী গিয়েছি , ততবার আমি মহেশখালীর পান খেয়েছি। মহেশখালীর পান গুলো খুব মিষ্টি হয়ে থাকে। মিষ্টি পান খেতে আমার অনেক ভালো লাগে। কিন্তু মহেশখালী ব্যতীত অন্য কোথাও থেকে আমার কখনো পান খাওয়া হয়নি। খুবই সুন্দর একটি জায়গা এটা।
সূর্যাস্ত
সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে ছোট একজন ভাইয়ের একটি ফটোগ্রাফি করেছি। ছবি তোলার সময় আমার খুব ভালো লেগেছিল। এই সময় যে কারো ছবি তুললে অনেক বেশি ভালো দেখায়। ছোট ভাইটি অনেক বেশি খুশি হয়েছিল যখন তার ছবিটি তুলেছি। মাঝে মাঝে সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ছবি তুলি। কারণ এই সময়কার ছবিগুলো আমার সবচেয়ে প্রিয়। এই সময় আমি অনেক বেশি সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি করে থাকি। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাওয়ার পথে রাস্তার মধ্য থেকে আমি ফটোগ্রাফি করে সূর্যাস্ত যাওয়ার। অনেক সময় সে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করি। আমি আশা করি আপনাদের সবার আজকের এই সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফিটি অনেক ভালো লাগবে।
মালীর চন্দ্রমল্লিকা
মালীর চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। উপরেও আমি একটি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছি। আসলে আমাদের দেশসহ পৃথিবীর অনেক দেশেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই চন্দ্রমল্লিকা ফুল। বিভিন্ন রংবেরঙের চন্দ্রমল্লিকা ফুল দেখা যায় শীতের মৌসুমে। আমি যখন এ ফুলটি বিভিন্ন জায়গায় দেখি তখন ফটোগ্রাফি করার চেষ্টা করি। কারণ এই ফুলের ফটোগ্রাফি গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। চন্দ্রমল্লিকা ফুল বড় হওয়ার কারণে এত বেশি সুন্দর দেখায়। এছাড়াও বড় বড় যে ফুলগুলো রয়েছে সেগুলো মানুষের মাঝে জনপ্রিয়তা রয়েছে অনেক বেশি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজকের এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটা ও আমি একটি নার্সারি থেকে করেছি। নার্সারিতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করা যায়।
আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।
Camera 📸 Samsung S23 Ultra
Location
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
<I'm p/center>



নতুন নতুন ফটোগ্রাফি করতে সকলেই অনেক বেশি ভালোবাসে তবে আপনি আসলেই অনেক সুন্দর ফটোগ্রাফি করেন যে ফটোগ্রাফির পোস্ট এর আগেও কমিউনিটিতে দেখেছি। আজকেও কিছু দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন বিশেষ করে চন্দ্রমল্লিকা সাগর এবং প্রকৃতির ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে আমার কাছে। ধন্যবাদ এত চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।
এই ছবিগুলো আপনার কাছে অসাধারণ লেগেছে এটা শুনে খুব ভালো লাগলো। আসলে সব সময় চেষ্টা করে যত্ন নিয়ে ফটোগ্রাফি করার জন্য
https://twitter.com/NARocky4/status/1727861544950833332?t=Io_sOofRxePHmyeVvXdHoQ&s=19
প্রথমেই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানাই। সত্যি বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি সব সময় আমার খুব পছন্দ। অসাধারণ ফটোগ্রাফি করেন আপনি। আজকের ক্যাপচার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। মহেশখালীতে করা ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে দেখতে। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
মহেশখালীর কিছু জায়গা আমার খুব পছন্দের। এবং চন্দ্রমল্লিকার ফুল ও খুব সুন্দর উঠে। আমি সবসময় চেষ্টা করে যত্ন দিয়ে ফটোগ্রাফি করার জন্য
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে একটি পোস্ট শেয়ার করেছেন ভাইজান। যেখানে প্রত্যেকটা ফটোগ্রাফি আমার ভাল লেগেছে। আকাশের দৃশ্য চমৎকারভাবে ক্যামেরাবন্দি করেছেন, ব্রিজের দৃশ্য, এদিকে নৌকার সাগরপাড়ের দৃশ্য, আরব রয়েছে বিভিন্ন ফুলের সুন্দর সুন্দর দৃশ্য। সব মিলিয়ে আমার অনেক ভালো লেগেছে ভাইয়া রেনডম ফটোগুলো।
উত্তরটা ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আসলে চেষ্টা করেছে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আপনি বরাবরের মতোই বেশ দারুন দারুন ফটোগ্রাফি করেন আজকেও তার ব্যতিক্রম নয়। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি বেশ দারুন লেগেছে। তবে ফুলের ফটোগ্রাফি গুলো একটু বেশি দারুণ ছিল। যাই ধন্যবাদ রকি ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার মন্তব্যটি আমার খুব দারুণ লেগেছে
রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। আর এই ফটোগ্রাফির বর্ণনা ছিল অসাধারণ, দেখে খুবই ভালো লাগলো।
আমার নিজেরও খুব ভালো লাগে। আর চমৎকার ভাবে মন্তব্য করেছেন আপনি।
রেনডম ফটোগ্রাফি মানে ভিন্ন ভিন্ন কিছুর দেখা পাওয়া। আপনার আজকের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। আর আপনি বরাবরই খুব চমৎকার ফটোগ্রাফি করেন। বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুলটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। নদীর পারে সূর্য অস্ত দেখতে ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ছবিগুলো আমি খুব যত্ন করে তুলে থাকি। আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা চমৎকার মন্তব্য করার জন্য
ভাই আপনি অনেক ভালো ফটোগ্রাফি করেন সেটা আমরা সবাই জানি। আজকের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি ভাইয়া প্রাকৃতিক দৃশ্য ব্রিজ নদী দেখতে অসাধারণ ছিল। আর সূর্যাস্ত সে তো মানুষকে আরও বেশি মুগ্ধ করে দেয়। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ছবিটা সবার কাছেই অনেক ভালো লাগে। এজন্য আমি চেষ্টা করি সব সময় সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত কিছু ফটো তুলে রাখতে
তোমার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে। আজকে বিভিন্ন রকম ফটোগ্রাফি দেখতে পেলাম আজকের এই পোস্টের মাধ্যমে। প্রত্যেকটা ফটোগ্রাফি এতটাই মনোমুগ্ধকর ছিল, যা দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ হলাম। দৃশ্যগুলো যেমন অনেক সুন্দর হয়েছে তেমনি ফুলগুলো ও খুব সুন্দর লাগছে। মহেশখালির পানের কথা শুনেছি তবে কখনো খাওয়া হয়নি আমার। আসলে আমি তো প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি খুব পছন্দ করে দেখতে। সব মিলিয়ে প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল এটা বলতে হয়।
আজকে চেষ্টা করেছি সেরা কিছু ফটোগ্রাফি শেয়ার করার। তোমার কাছ থেকে সুন্দর প্রশংসা পেয়ে মুগ্ধ হলাম। ভালোবাসা রইলো
Upvoted! Thank you for supporting witness @jswit.